পাবনার ঈশ্বরদীতে বৃত্তিপ্রাপ্ত ১৮২ জন শিক্ষার্থীকে সংবর্ধনা ও সম্মাননা প্রদান করা হয়েছে। রবিবার(১১ মে) দুপুর ১২ টার দিকে আন্তঃ উপজেলা কিন্ডারগার্টেন এ্যাসোসিয়েশনের উদ্যোগে আর আর পি কমিউনিটি সেন্টারে আয়োজিত এক সংবর্ধনা অনুষ্ঠানে এ সম্মাননা তুলে দেওয়া হয়েছে কৃতি শিক্ষার্থীদের হাতে।জানা গেছে, আন্তঃউপজেলা কিন্ডারগার্টেন এ্যাসোসিয়েশন ঈশ্বরদী উপজেলা শাখার উদ্যােগে এ পর্যন্ত চারবার প্রথম শ্রেণী থেকে পঞ্চম শ্রেণী পর্যন্ত এমন বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করে আসছে। সর্বশেষ আজ রবিবার ১৯ টি কিন্ডারগার্টেন স্কুলের বৃত্তিপ্রাপ্ত ১৮২ জন শিক্ষার্থীদের সম্মাননা প্রদান করা হয়েছে যার মধ্যে ট্যালেন্টফুলে বৃত্তি পেয়েছে ৬২ জন ও সাধারন মেধায় বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থী ছিলেন ১২০ জন। ঈশ্বরদী আন্তঃউপজেলা কিন্ডাগার্টেন এ্যাসোসিয়েশনের সভাপতি মোঃ রিয়াজুল করিমের সভাপতিত্বে এ সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন পাবনা জেলা জামায়াতে ইসলামীর আমীর অধ্যাপক আবু তালেব মন্ডল এবং বিশেষ কারনে অনুপস্থিত থাকায় ভিডিও কলে শিক্ষার্থীদের উদ্দেশ্যে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন পাবনা জেলা বিএনপির আহবায়ক হাবিবুর রহমান হাবিব। বক্তব্যে তারা শিক্ষার্থীদের পড়াশোনায় উৎসাহিত করার পরামর্শ দিয়ে বলেন, শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজকদের ধন্যবাদ জানাই। শিশু শিক্ষার্থীদের পড়াশোনায় আগ্রহী করে তুলতে এমন ব্যতিক্রমই অনুষ্ঠানের বিকল্প নেই। আজকের প্রজন্মই আগামী দিনের ভবিষ্যৎ। তাই এই ভবিষ্যতকে আলোর পথ দেখাতে পড়ার টেবিলে বসাতে কিন্ডারগার্টের এ্যাসোসিয়েশনের এমন আয়োজন অব্যাহত রাখতে হবে।সংবর্ধনা অনুষ্ঠানে এসে সম্মাননা পেয়ে উচ্ছাসিত কয়েকজন শিক্ষার্থী বলেন, বৃত্তি পাওয়ার পর এমন ফুলেল শুভেচ্ছা ও ক্রেষ্ট হাতে পেয়ে খুব ভালো লাগছে। এতে আমাদের পড়াশোনার প্রতি আরো আগ্রহ বেড়ে যাবে।অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ঈশ্বরদী মহিলা ডিগ্রি কলেজের অধ্যক্ষ মোঃ হামিদুর রহমান, বিএনপির কেন্দ্রীয় কমিটির নির্বাহী সদস্য ও ঈশ্বরদী পৌরসভার সাবেক মেয়র মখলেছুর রহমান বাবলু, পাবনা জেলা বিএনপির সাবেক যুগ্ম সম্পাদক জাকারিয়া পিন্টু, উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মোছাঃ শাহিনা আক্তার, ঈশ্বরদী প্রেসক্লাবের সভাপতি আজিজুর রহমান শাহিন, সাবেক সভাপতি এস এম রাজা, সাধারন সম্পাদক এস এম ফজলুর রহমান সহ প্রমুখ।এসআর

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
গাজায় না খেতে পেয়ে ৪৩৫ জনের মৃত্যু
গাজায় না খেতে পেয়ে ৪৩৫ জনের মৃত্যু

ফিলিস্তিনের গাজায় ক্ষুধায় অনাহারে থেকে অপুষ্টিতে ভুগে ৪৩৫ জন মারা গেছেন। বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) নতুন করে অনাহারে আরও ৪ জনের মৃত্যুর Read more

নাটোরের বড়াইগ্রামে পানিভর্তি চাড়িতে পড়ে শিশুর মর্মান্তিক মৃত্যু
নাটোরের বড়াইগ্রামে পানিভর্তি চাড়িতে পড়ে শিশুর মর্মান্তিক মৃত্যু

নাটোরের বড়াইগ্রামে পুকুরে খাবার দেওয়া ও মোটরের পানি সংরক্ষণ করা পানি ভর্তি চাড়িতে পড়ে আলী হোসেন নামের ১ বছর ৬ Read more

ভারতে পালানোর সময় আওয়ামী লীগ নেতা গ্রেপ্তার
ভারতে পালানোর সময় আওয়ামী লীগ নেতা গ্রেপ্তার

ভারতে পালিয়ে যাওয়ার সময় বেনাপোল চেকপোস্ট গোপালগঞ্জ জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক জি. এম সাহাবউদ্দিন আজমকে গ্রেপ্তার করেছে ইমিগ্রেশন পুলিশ। এ Read more

একাদশে ভর্তিতে বাদ পড়া শিক্ষার্থীদের জন্য বড় সুখবর
একাদশে ভর্তিতে বাদ পড়া শিক্ষার্থীদের জন্য বড় সুখবর

চলতি শিক্ষাবর্ষে একাদশ শ্রেণিতে ভর্তিতে শেষবারের মতো অনলাইনে আবেদনের সুযোগ দিয়েছে কেন্দ্রীয় ভর্তি কমিটি। আগের তিন ধাপে ভর্তির সুযোগ না Read more

মিটফোর্ডে যুবদল কর্তৃক ব্যবসায়ীকে হত্যার প্রতিবাদে পাবিপ্রবিতে বিক্ষোভ
মিটফোর্ডে যুবদল কর্তৃক ব্যবসায়ীকে হত্যার প্রতিবাদে পাবিপ্রবিতে বিক্ষোভ

পুরান ঢাকার স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ (মিটফোর্ড) হাসপাতালের ৩ নম্বর ফটকের সামনে ব্যবসায়ী সোহাগকে পিটিয়ে ও পাথর মেরে নৃশংসভাবে হত্যার Read more

সিংড়ায় রোদ-ঘামে নাকাল, তবুও গরুর হাটে ঈদের আমেজ
সিংড়ায় রোদ-ঘামে নাকাল, তবুও গরুর হাটে ঈদের আমেজ

চলমান তীব্র তাপদাহ আর অসহনীয় রোদের মধ্যেও জমে উঠেছে নাটোরের সিংড়া উপজেলার ঐতিহ্যবাহী কোরবানির গরুর হাট। ঈদুল আজহা উপলক্ষে দেশের নানা Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন