মাদারীপুরে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মনিরুজ্জামন হত্যা মামলার এক আসামি প্রকাশ্যে ঘুরে বেড়ালেও পুলিশ তাকে গ্রেপ্তারে কোন ভুমিকা পালন করছেন না। এ নিয়ে সাধারণ মানুষের মধ্যে উদ্বেগ ও উৎকণ্ঠা দেখা দিয়েছে। মামলার বাদী দাবি, হত্যা মামলার আসামি হয়েও আসামিরা থানা-পুলিশকে উৎকোষ দিয়ে গ্রেপ্তার আতঙ্ক কাটিয়েছে।মামলার বাদী অভিযোগ করে বলেন, গত বৃহস্পতিবার জেলা প্রশাসকের কার্যালায়ের সামনে আসামিরা একটি মানববন্ধন করছে। প্রকাশ্যে তারা সভা সেমিনার ও ব্যবসা বানিজ্য পরিচালনা করলেও পুলিশ তাদের বিষয় কোন পদক্ষেপ গ্রহণ করেনি।ছাত্র জনতার আন্দোলনে শহীদ হন মাদারীপুরের মনিরুজ্জামান মনির। এ ঘটনায় গত ৪ অক্টোবর নিহতের স্ত্রী মোসা: নিলুফা ইয়াসিন বাদি হয়ে ঢাকার সাহাবাগ থানায় একটা হত্যা মামলা দায়ের করেন। এতে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা (৮০) প্রধান আসামি করে ২৬ জনের নামে এবং আরো অজ্ঞাত ২৫০/৩০০ জনকে অজ্ঞাত আসামী করা হয়।  এই মামলায় ২১ নং আসামি করা হয় আওয়ামী লীগ কর্মী মাদারীপুর পুরান বাজার এলাকার জব্বার হাওলাদারের ছেলে মনির হাওলাদারকে। ২২ং আসামী করা হয় পুর্ব রাস্তি এলাকার মো. আলী হাওলাদারের ছেলে  শাখাওয়াত হাওলাদার।হত্যা মামলার এই দুই আসামি, স্বৈরাচারী সরকারের দোষর, আওয়ামী লীগ নেতারা প্রশাসনের সামনে প্রকাশে ঘুরে বেড়াচ্ছে বলে দীর্ঘদিন ধরে অভিযোগ উঠেছে।মামলার বাদী মোসা নিলুফা ইয়াসিন অভিযোগ করে বলেন, আন্দোলনে নিহত আমার ভাইর খুনিদের কেনো প্রশাসন আটক করেছেন না, তাদের বিচার কি হবে না। পুলিশ ম্যানেজ করে আসামিরা প্রকাশ্যে তাদের কাজ করে যাচ্ছে। আমাদের হুমকি ধামকি দিয়ে যাচ্ছে। এ ব্যাপারে আমরা আতঙ্কের মধ্যে জীবন পার করছি।বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সদস্য সচিব মাসুম বিল্লাহ জানান, এরা প্রকাশ্যে ঘোরাফেরা করতেছে প্রশাসন এদের বিরুদ্ধে কোন ব্যবস্থা নিচ্ছে না। এরা সরাসরি হত্যা মামলার এজারভুক্ত আসামী। এদেরকে এখন পযন্ত ধরা হচ্ছে না। এরা নিষিদ্ধ সংগঠন আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে সরাসরি জড়িত।মাদারীপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আদিল হোসেন বলেন  তারা যেই মানববন্ধন করছে আমাদের অগোচরে করছে আমাদের সেটা জানা ছিল না যদি জানা থাকতো তাদের বিরুদ্ধে অবশ্যই আইনগত ব্যবস্তা নেওয়া হতো। এসআর

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
শান্তি আলোচনার মধ্যেই ইউক্রেনের ৩ গ্রাম দখল করল রুশ বাহিনী
শান্তি আলোচনার মধ্যেই ইউক্রেনের ৩ গ্রাম দখল করল রুশ বাহিনী

রাশিয়া ও ইউক্রেনের মধ্যে শান্তি আলোচনার মধ্যেই ইউক্রেনের ৩টি গ্রাম দখল করেছে রাশিয়া।বুধবার (২১ আগস্ট) সামাজিক যোগাযোগমাধ্যম টেলিগ্রামে পোস্ট করা Read more

যমুনার বুকে ভাসমান পাটের হাট
যমুনার বুকে ভাসমান পাটের হাট

নৌকায় নৌকায় সাজানো পাট, ক্রেতা-বিক্রেতার আনাগোনায় পুরো নদীপথ যেন এক জীবন্ত ক্যানভাস। এই দৃশ্য সিরাজগঞ্জের কাজীপুরের নাটুয়ারপাড়া হাটের। নদী পথে Read more

‘কিংস চার্লস হারমনি’ অ্যাওয়ার্ড গ্রহণ করলেন প্রধান উপদেষ্টা
‘কিংস চার্লস হারমনি’ অ্যাওয়ার্ড গ্রহণ করলেন প্রধান উপদেষ্টা

ব্রিটেনের মর্যাদাপূর্ণ পুরস্কার ‘কিংস চার্লস হারমনি’ অ্যাওয়ার্ড গ্রহণ করেছেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস।বৃহস্পতিবার (১২ জুন) লন্ডনের সেন্ট Read more

ডিভোর্সের দিন রাতেই নিখোঁজ, চার দিন পর উদ্ধার হল নারীর লাশ
ডিভোর্সের দিন রাতেই নিখোঁজ, চার দিন পর উদ্ধার হল নারীর লাশ

পঞ্চগড়ের আটোয়ারী উপজেলায় লাউ খেত থেকে তনজিনা নামের এক নারীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সোমবার (৩ নভেম্বর) সকাল সাড়ে ৯টার দিকে Read more

মিরপুরে ৬ তলা ভবনে আগুন
মিরপুরে ৬ তলা ভবনে আগুন

রাজধানীর মিরপুর ১ নম্বর এলাকায় একটি ছয়তলা ভবনের নিচতলায় গ্যারেজে আগুন লেগেছে। শনিবার (২২ জুন) রাতে সাড়ে ১১টার দিকে এ ঘটনা Read more

‘ভারতের পত্রিকা আমার সাক্ষাৎকার ভুলভাবে উপস্থাপন করেছে’
‘ভারতের পত্রিকা আমার সাক্ষাৎকার ভুলভাবে উপস্থাপন করেছে’

ভারতের দৈনিক পত্রিকা ‘এই সময়’-এ প্রকাশিত বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সাক্ষাৎকার ভুলভাবে উপস্থাপিত হয়েছে।মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) গণমাধ্যমে বিএনপি Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন