চট্টগ্রামের ফটিকছড়িতে বিএনপির মনোনয়ন পরিবর্তনের দাবিতে নেতা কর্ণেল আজিম উল্লাহ বাহারের অনুসারীরা চট্টগ্রাম-খাগড়াছড়ি আঞ্চলিক মহাসড়ক অবরোধ করে টায়ার জ্বালিয়ে বিক্ষোভ করেছেন। এ সময় সড়কে দীর্ঘ যানজট সৃষ্টি হয়।শুক্রবার (৭ নভেম্বর) সন্ধ্যায় উপজেলা সদর, নাজিরহাট ও হেঁয়াকোতে তিন দফায় প্রায় এক ঘণ্টার এই বিক্ষোভে কর্মী-সমর্থকরা অবিলম্বে সরোয়ার আলমগীরকে প্রত্যাহার এবং কর্ণেল আজিম উল্লাহ বাহারকে মনোনয়ন পূর্ণ বিবেচনার দাবি জানান।খবর পেয়ে ফটিকছড়ি থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে দুই ঘন্টা প্রচেষ্টা চালিয়ে অবরোধ তুলে নেন এবং যান চলাচল স্বাভাবিক করেন।প্রত্যক্ষদর্শীরা জানান, উপজেলা সদরের দলীয় কার্যালয়ে কেন্দ্র ঘোষিত ৭ নভেম্বরের সংহতি দিবসের সভার আয়োজন করেন উপজেলা বিএনপি। নেতৃত্ব দেন উপজেলা বিএনপির আহ্বায়ক কর্ণেল আজিম উল্লাহ বাহার। একই সময় কার্যালয়ের ৫০০ গজ দূরে রাজঘাটে একই কর্মসূচি দেন সদ্য দলের মনোনয়ন পাওয়া মো. সরোয়ার আলমগীরের অনুসারীরা। বিকেল থেকে উভয় পক্ষের অনুসারীরা সভাস্থলে যোগ দেন।বিকেল সাড়ে চারটার দিকে সরোয়ার আলমগীরের নেতৃত্বে একটি মিছিল বিবিরহাট বাজার প্রদক্ষিণ করে। কিছুক্ষণ পরেই দলীয় কার্যালয়ের সামনে কর্ণেল বাহারের অনুসারীরা টিউব-টায়ার জ্বালিয়ে সড়ক অবরোধ করেন এবং সরোয়ার আলমগীরকে প্রত্যাহার ও কর্ণেল আজিম উল্লাহ বাহারকে মনোনয়ন দেওয়ার দাবি জানান।বিক্ষোভকারী বিএনপি নেতা কুতুব উদ্দিন চৌধুরী বলেন, “কর্ণেল বাহার ১৭ বছর আ’লীগের শাসনের বিরুদ্ধে সংগ্রাম করেছেন। অথচ তাঁকে মনোনয়ন বঞ্চিত করা হয়েছে। আমরা এটি মেনে নিতে পারি না। আমাদের নেতাকে মনোনয়ন দিতে হবে।”ছাত্রদল নেতা তানভির চৌধুরী বলেন, “আমরা বাহার ভাইকে মনোনয়ন দেওয়ার দাবি জানাই। এটি ফটিকছড়িবাসীর দাবী। দুর্দিনের বাহার ভাইকে আমরা কখনো ভুলব না।”উপজেলা বিএনপির আহ্বায়ক কর্ণেল আজিম উল্লাহ বাহার বলেন, “আমরা সংহতি দিবসের সভা শেষে চলে যাই। পরে দলের নেতা-কর্মীরা আবেগের জেরে কিছুটা বিশৃঙ্খলা এবং সড়কে নেমেছেন। পরে আমরা তাদের শান্ত করি। পুলিশও এতে সহযোগিতা করেছে।”বিএনপির মনোনয়নপ্রাপ্ত সরোয়ার আলমগীর বলেন, “উপজেলার মনোনয়ন প্রত্যাশীরা সবাই প্রতিশ্রুতিবদ্ধ ছিলেন। নেতাকর্মীরা ঐক্যবদ্ধ আছেন এবং থাকবেন। আবেগের কারণে কিছু বিচ্ছিন্ন ঘটনা ঘটতে পারে।”ফটিকছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নূর আহমদ বলেন, “সড়কে বিশৃঙ্খলা দেখে আমরা দ্রুত সেখানে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনি।”এনআই

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
নড়াইলে নবগঙ্গা নদী থেকে অজ্ঞাত নারীর ভাসমান মরদেহ উদ্ধার
নড়াইলে নবগঙ্গা নদী থেকে অজ্ঞাত নারীর ভাসমান মরদেহ উদ্ধার

নড়াইলের কালিয়া উপজেলায় নবগঙ্গা নদী থেকে অজ্ঞাত পরিচয় এক নারীর ভাসমান মরদেহ উদ্ধার করেছে নৌপুলিশ।শনিবার (১৬ আগস্ট) রাতে উপজেলার বাকা Read more

দুই সপ্তাহ ধরে খোলা আকাশের নিচে মানবেতর জীবন
দুই সপ্তাহ ধরে খোলা আকাশের নিচে মানবেতর জীবন

পাবনার ভাঙ্গুড়ায় নৈশপ্রহরী হত্যায় জড়িত সন্দেহে সাতটি পরিবারের দশটি ঘর ভাঙচুর, লুটপাট ও অগ্নিসংযোগের অভিযোগ উঠেছে। দুই সপ্তাহ ধরে খোলা Read more

হোয়াইট হাউস থেকে বের করে দেওয়া হলো জাকারবার্গকে
হোয়াইট হাউস থেকে বের করে দেওয়া হলো জাকারবার্গকে

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সরকারি বাসভবন হোয়াইট হাউসে অনুষ্ঠিত এক সভা থেকে মার্ক জাকারবার্গকে বের করে দেওয়ার অভিযোগ উঠেছে। এ Read more

হাঁটুর উপর কাপড় উঠলে ওজু নষ্ট হবে কি?
হাঁটুর উপর কাপড় উঠলে ওজু নষ্ট হবে কি?

সমাজে প্রচলিত একটি ধারণা আছে যে, ওজু করার সময় বা ওজু করার পর ‘হাঁটুর উপর কাপড় উঠে গেলে ওজু নষ্ট Read more

এইচএসসিতে মাদারীপুর জেলার সেরা মাইমুনা তাবাসসুম অর্পা
এইচএসসিতে মাদারীপুর জেলার সেরা মাইমুনা তাবাসসুম অর্পা

২০২৫ সালের এইচএসসি পরীক্ষার ফলাফলে মাদারীপুর জেলায় সর্বোচ্চ সাফল্য অর্জন করেছে মাদারীপুর সরকারি কলেজের বিজ্ঞান বিভাগের শিক্ষার্থী মাইমুনা তাবাসসুম অর্পা। Read more

মণিরামপুরে জিনিয়া ও ডক্টরস ডায়াগনস্টিকে প্রতারণার ফাঁদ!
মণিরামপুরে জিনিয়া ও ডক্টরস ডায়াগনস্টিকে প্রতারণার ফাঁদ!

যশোরের মণিরামপুরে জিনিয়া প্যাথলজিক্যাল ল্যাবরেটরী ও ডক্টরস ডায়াগনস্টিক সেন্টারে চিকিৎসাসেবার নামে মহাপ্রতারণার অভিযোগ উঠেছে। সরকারি হাসপাতালে চিকিৎসা নিতে আসা রোগীদের Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন