পাকিস্তানের পাল্টা হামলা দেখে হতবাক হয়ে পড়ে ভারত: সিএনএনকাশ্মীরে হামলাকে কেন্দ্র করে টানা কয়েকদিনের সংঘাতের পর যুদ্ধবিরতিতে পৌঁছেছে ভারত ও পাকিস্তান। হামলা ও পাল্টা হামলার মধ্যে সংঘর্ষ চরম আকার ধারণ করার আগেই যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় শান্তির পথে এগিয়ে আসে দেশ দুটি।মূলত ভারতের হামলার জবাবে পাকিস্তান দেশটিতে পাল্টা হামলা চালায়। আর পাকিস্তানি সেই হামলার মাত্রা দেখে ভারত হতবাক হয়ে পড়ে এবং পরে আলোচনায় আন্তরিকভাবে অংশ নিতে শুরু করে উভয় পক্ষ।শনিবার (১০ মে) নিজেদের লাইভ আপডেটে এই তথ্য জানিয়েছে মার্কিন সংবাদমাধ্যম সিএনএন।প্রভাবশালী এই সংবাদমাধ্যমটি জানায়, ভারত ও পাকিস্তানের মধ্যে সাম্প্রতিক যুদ্ধবিরতির পেছনে যুক্তরাষ্ট্রের বড় ভূমিকা ছিল বলে জানিয়েছেন পাকিস্তান সরকারের একটি সূত্র। ওই সূত্রটি (সংঘাত নিরসনে) আলোচনা প্রক্রিয়ার সঙ্গে যুক্ত ছিলেন।নাম প্রকাশ না করার শর্তে তিনি সিএনএনকে বলেন, দু’দেশের মধ্যে তীব্র লড়াইয়ের পর যখন পরিস্থিতি হাতের বাইরে চলে যাওয়ার আশঙ্কা তৈরি হয়েছিল, তখনই এই চুক্তির প্রেক্ষাপট তৈরি হয়।সূত্রটি সিএনএনকে জানায়, শুক্রবার উভয় পক্ষ শান্তিচুক্তির পথে অগ্রসর হচ্ছিল, কিন্তু শনিবার ভোরে ভারত তিনটি পাকিস্তানি বিমানঘাঁটিতে আকাশ থেকে ভূমিতে নিক্ষেপযোগ্য ক্ষেপণাস্ত্র হামলা চালালে ইসলামাবাদ বিস্মিত হয়।পাকিস্তান মনে করেছিল কূটনৈতিক সমাধান প্রায় চূড়ান্ত পর্যায়ে পৌঁছে গেছে। এই পরিস্থিতিতে পাকিস্তান পাল্টা জবাবে ভারতের বিমানঘাঁটি ও কাশ্মির সীমান্তে সামরিক স্থাপনায় বড় ধরনের হামলা চালায়। পাকিস্তানের সেনাবাহিনী জানায়, এটি ছিল “চোখের বদলে চোখ” নীতি অনুযায়ী চালানো হামলা।সূত্রটি জানায়, পাকিস্তানের পাল্টা আক্রমণের মাত্রায় ভারত হতবাক হয়ে পড়ে। এরপর শনিবার উভয় পক্ষ আলোচনায় আন্তরিকভাবে অংশ নিতে শুরু করে। যদিও আলোচনা চলার সময়ও ভারত কিছু রকেট নিক্ষেপ করেছিল এবং পাকিস্তান তার পাল্টা জবাবও দেয়, তবে যুক্তরাষ্ট্রের আশ্বাসের কারণে আলোচনা থেমে যায়নি।পাকিস্তানি ওই সূত্রটি আরও জানায়, যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও (ভারত ও পাকিস্তানের মধ্যে) এই আলোচনা এগিয়ে নেওয়ার ক্ষেত্রে “বড় ভূমিকা” পালন করেন। পাশাপাশি সৌদি আরব ও তুরস্কের কর্মকর্তারাও আলোচনায় যুক্ত ছিলেন।শনিবার বিকালের পর উভয় পক্ষ আর নতুন কোনও হামলা চালায়নি। এর দু’ঘণ্টা পর আনুষ্ঠানিকভাবে যুদ্ধবিরতির ঘোষণা দেওয়া হয়।এমআর-২

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
নাটোরে বিপুল পরিমাণ গাঁজাসহ আটক ৩
নাটোরে বিপুল পরিমাণ গাঁজাসহ আটক ৩

নাটোরে ৫২ কেজি গাঁজাসহ তিনজনকে আটক করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। বৃহস্পতিবার (১৭ এপ্রিল) ভোরে সদর উপজেলার হয়বতপুর এলাকায় অভিযান চালিয়ে Read more

রাজধানীতে ২ থেকে ৫ ঘণ্টা টানা বৃষ্টির আশঙ্কা
রাজধানীতে ২ থেকে ৫ ঘণ্টা টানা বৃষ্টির আশঙ্কা

ভোর থেকেই রাজধানী ঢাকায় শুরু হয়েছে গুঁড়ি গুঁড়ি বৃষ্টি। এই বৃষ্টি টানা ২ থেকে ৫ ঘণ্টা পর্যন্ত চলতে পারে বলে Read more

নাটোরে বাস-সিএনজি অটোরিক্সা সংঘর্ষে নিহত ২
নাটোরে বাস-সিএনজি অটোরিক্সা সংঘর্ষে নিহত ২

নাটোরের যাত্রীবাহী বাস, সিএনজি ও অটো রিক্সার মুখোমুখি সংঘর্ষে ২ জন নিহত এবং ২ জন  আহত হয়েছে। শুক্রবার (২০ জুন) বিকেলে Read more

নির্বাচনের সুস্পষ্ট ঘোষণা না আসায় বিএনপি হতাশ: ড. মোশাররফ
নির্বাচনের সুস্পষ্ট ঘোষণা না আসায় বিএনপি হতাশ: ড. মোশাররফ

সরকারের পক্ষ থেকে জাতীয় নির্বাচনের সুস্পষ্ট ঘোষণা না আসায় হতাশা প্রকাশ করেছে বিএনপি। ডিসেম্বরের মধ্যে সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে একটি জাতীয় Read more

শার্শায় কুড়া মেশানো গো-খাদ্য বিক্রির অভিযোগ
শার্শায় কুড়া মেশানো গো-খাদ্য বিক্রির অভিযোগ

যশোরের শার্শায় ধানের কুড়া ও নিম্নমানের আটার সঙ্গে ভূষি মিশিয়ে গো-খাদ্য তৈরী করে বাজারজাত করার পাশাপাশি বিক্রির হিড়িক পড়েছে। এতে Read more

হরমুজ না খুললে ইরানের জ্বালানি অবকাঠামো হামলার হুমকি ট্রাম্পের
হরমুজ না খুললে ইরানের জ্বালানি অবকাঠামো হামলার হুমকি ট্রাম্পের

মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধের মধ্যে নতুন করে উত্তেজনা তৈরি হয়েছে। কারণ যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের জ্বালানি অবকাঠামোর ওপর বড় ধরনের Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন