ছাত্র-জনতার দুদিনের টানা আন্দোলনের পর অবশেষে নিষিদ্ধ করা হলো বাংলাদেশ আওয়ামী লীগের সব কার্যক্রম। সরকারের পক্ষ থেকে এ ঘোষণা আসার পরপরই কিশোরগঞ্জে আনন্দ মিছিল ও মিষ্টি বিতরণ করেছে ছাত্র-জনতা।শনিবার (১০ মে) মধ্যরাতে জেলা শহরের ঐতিহাসিক শহীদি মসজিদ চত্বরে আগে থেকেই অবস্থান ও কর্মসূচি পালন করা ছাত্র ও সাধারণ জনতার অংশগ্রহণে এই আনন্দ মিছিল অনুষ্ঠিত হয়। আনন্দ মিছিলটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে কালীবাড়ী মোড়ে গিয়ে সংক্ষিপ্ত সমাবেশের মধ্য দিয়ে শেষ হয়।এ সময় উপস্থিত ছাত্র-জনতাকে ‘এই মুহূর্তে খবর এলো, আওয়ামী লীগ নিষিদ্ধ হলো’, ‘এই বাংলায় হবে না, আওয়ামী লীগের ঠিকানা’, ‘হৈ হৈ রৈ রৈ, আওয়ামী লীগ গেলি কই’, ‘ঘরে ঘরে খবর দে, আওয়ামী লীগের কবর দে’, ইত্যাদি বিভিন্ন স্লোগান দিতে দেখা গেছে।আনন্দ মিছিলে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে সহযোদ্ধা আশরাফ আলী সোহান বলেন, বাংলাদেশের বুকে যখনি ফ্যাসিবাদের জন্ম হয়েছে তখনই ছাত্র জনতা মাঠে নেমে এসেছে। ফ্যাসিস্ট গণহত্যাকারী আওয়ামীলীগকে ছাত্রজনতা এদেশ থেকে বিতাড়িত করেছে তেমনই সন্ত্রাসী সংগঠন আওয়ামী লীগকে নিষিদ্ধের দাবিতে রাজপথে ছিল। বর্তমান ইন্টেরিয়র সরকার আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ করেছে, এতে আমরা সাময়িক খুশি হলেও বিচারিক প্রক্রিয়ার মাধ্যমে সরাসরি আওয়ামীলীগ নিষিদ্ধ করতে হবে। সেই সাথে জুলাই ঘোষণাপত্র জারি করতে হবে দ্রুততার সাথে।এর আগে, শনিবার (১০ মে) রাত সাড়ে ৮টায় যমুনায় উপদেষ্টা পরিষদের বৈঠকে আওয়ামী লীগকে নিষিদ্ধ করার সিদ্ধান্ত হয়। বৈঠক শেষে ব্রিফিংয়ে এ তথ্য জানান প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। পরে আইন উপদেষ্টা আসিফ নজরুলও সাংবাদিকদের বিষয়টি নিশ্চিত করেন।এআই

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
পিতার আড়াই বছর পর মেয়ের জন্ম!
পিতার আড়াই বছর পর মেয়ের জন্ম!

পিতা-পুত্র কিংবা পিতা-কন্যার বয়স নিয়ে অঙ্কের ধাঁধা অনেক সময় পরীক্ষার প্রশ্নপত্রে দেখা যায়। তবে এবার সেই ধাঁধা বাস্তব রূপে দেখা Read more

এশিয়া কাপের জন্য আফগানিস্তানের শক্তিশালী দল ঘোষণা
এশিয়া কাপের জন্য আফগানিস্তানের শক্তিশালী দল ঘোষণা

আগামী সেপ্টেম্বরে সংযুক্ত আরব আমিরাতে অনুষ্ঠিত হবে এশিয়া কাপ ২০২৫। এটিকে সামনে স্কোয়াড ঘোষণা করেছে আফগানিস্তান ক্রিকেট বোর্ড (এসিবি)। যথারীতি Read more

বিএনপির কেন্দ্রীয় নির্বাচন পরিচালনা কমিটি গঠন
বিএনপির কেন্দ্রীয় নির্বাচন পরিচালনা কমিটি গঠন

বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খানকে চেয়ারম্যান এবং সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীকে সদস্য সচিব করে ৪১ সদস্যের Read more

প্রয়োজনে বিশ্বকাপে ‘গ্রুপ’ বদলের দাবি বিসিবির!
প্রয়োজনে বিশ্বকাপে ‘গ্রুপ’ বদলের দাবি বিসিবির!

আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপে ভারতে গিয়ে ম্যাচ না খেলার বিষয়ে নিজেদের অবস্থানে অনড় থাকার কথা আইসিসির প্রতিনিধি দলের কাছে স্পষ্ট করেছে Read more

চলচ্চিত্র নির্মাতা আবদুল লতিফ বাচ্চু মারা গেছেন
চলচ্চিত্র নির্মাতা আবদুল লতিফ বাচ্চু মারা গেছেন

বাংলাদেশ চলচ্চিত্র পরিচালক সমিতির আজীবন সদস্য ও বাংলাদেশ চলচ্চিত্রগ্রাহক সমিতির সভাপতি আব্দুল লতিফ বাচ্চু মারা গেছেন। আজ রবিবার (৪ জানুয়ারি) Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন