চিকিৎসার জন্য ভারতে যাওয়ার সময় ঢাকা কেন্দ্রীয় যুবলীগের সহ-সম্পাদক জামিল আহম্মেদ (৪২) কে বেনাপোল ইমিগ্রেশন পুলিশ গ্রেফতার করেছে। তার পাসপোর্ট নম্বর-অঙ, ৩৫৬৬৫৩৯। গ্রেফতারকৃত জামিল আহম্মেদ গাইবান্ধা জেলার গোবিন্দগঞ্জ থানার শ্রীপতিপুর গ্রামের জয়নাল আবেদীনের ছেলে।সোমবার (১৯ মে) দুপুরের দিকে বেনাপোল ইমিগ্রেশন দিয়ে চিকিৎসা সংক্রান্ত কাজে ভারত গমনের উদ্দেশ্যে ইমিগ্রেশনে পাসপোর্ট জমা দিলে, তার পাসপোর্টে স্টপ লিস্ট থাকায় ইমিগ্রেশন পুলিশ তাকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করে। পরবর্তীতে তার বিরুদ্ধে গাইবান্দার গোবিন্দগঞ্জ থানায় (মামলা নং- নং-৯/৪০৭ ) মামলা থাকায় তাকে বেনাপোল ইমিগ্রেশন পুলিশ কর্তৃক গ্রেফতার দেখিয়ে বেনাপোল পোর্ট থানায় হস্তান্তর করে। বেনাপোল ইমিগ্রেশনের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইব্রাহিম আহমেদ জানান, দুপুরে বেনাপোল ইমিগ্রেশন ভবনে প্রবেশে করে বহির্গমন সিল মারার জন্য ডেস্কে পাসপোর্ট জমা দিলে অনলাইনে তার স্টপ লিস্ট থাকায় সন্দেহ হলে জিজ্ঞাসাবাদের এক পর্যায়ে তাকে গ্রেফতার করা হয়। এ দিকে ভারতে অপরাধীদের নিরাপদ আশ্রয়স্থল হওয়ায় সীমান্ত পথে অনেকেই পালাচ্ছেন ওপারে। তবে আইনশৃঙ্খলা বাহিনীর হাতে এদের কেউ কেউ ধরা পড়লেও অধিকাংশই বিভিন্ন কৌশল অবলম্বন করে পাড়ি জমাচ্ছেন ভারতে।এআই

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
রংপুরে ছাঁদ কেঁটে স্বর্ণের দোকান চুরি
রংপুরে ছাঁদ কেঁটে স্বর্ণের দোকান চুরি

রংপুরের তারাগঞ্জ উপজেলায় রাতের আঁধারে ছাঁদ কেঁটে এক স্বর্ণের দোকান চুরির ঘটনা ঘটেছে। বুধবার (০৩ সেপ্টেম্বর) দিবাগত রাতে তারাগঞ্জ সোনালী ব্যাংক Read more

‘টার্গেট ছিল নাহিদ, হাসনাত ও সারজিসের গাড়ি’
‘টার্গেট ছিল নাহিদ, হাসনাত ও সারজিসের গাড়ি’

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসনলাম, দুই মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ ও সারজিস আলমদের গাড়িতে বোমা হামলা হয়েছে। এতে Read more

অর্থের অভাবে বন্ধ সাঁকো নির্মাণ, সন্তানের হাত ধরে জীবনের ঝুঁকি নিয়ে চলাচল
অর্থের অভাবে বন্ধ সাঁকো নির্মাণ, সন্তানের হাত ধরে জীবনের ঝুঁকি নিয়ে চলাচল

কুড়িগ্রামের ফুলবাড়ীতে ২২০ ফিট লম্বা ভেঙে যাওয়া বাঁশের সাঁকোটি গ্রামবাসীর উদ্যোগে পূর্ণ: নির্মাণের কাজ শুরু করেছে। এদিকে অর্থের অভাবে সাঁকো Read more

সাগর-রুনি হত্যা মামলার নথি আগুনে পুড়ে গেছে
সাগর-রুনি হত্যা মামলার নথি আগুনে পুড়ে গেছে

সাংবাদিক দম্পতি সাগর সরওয়ার ও মেহেরুন রুনি হত্যা মামলার ডিবিতে থাকা নথি আগুনে পুড়ে গেছে বলে হাইকোর্টকে জানিয়েছে রাষ্ট্রপক্ষ। এদিকে, Read more

চলমান বিক্ষোভে সমর্থন জানিয়ে ইরানে হামলার ইঙ্গিত দিল ইসরায়েল
চলমান বিক্ষোভে সমর্থন জানিয়ে ইরানে হামলার ইঙ্গিত দিল ইসরায়েল

ইরানে চলমান সরকারবিরোধী বিক্ষোভে সমর্থন জানিয়েছে ইসরায়েল। ইরানে বিক্ষোভকে দেশটির জনগণের ‌‌‘‘স্বাধীনতার সংগ্রাম’’ বলে অভিহিত করে বিক্ষোভকারীদের প্রতি সমর্থন জানিয়েছেন Read more

বাকৃ‌বিতে ইন্টার্নশিপের দাবিতে ডিন অফিসে তালা
বাকৃ‌বিতে ইন্টার্নশিপের দাবিতে ডিন অফিসে তালা

বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের (বাকৃবি) কৃষি প্রকৌশল ও প্রযুক্তি অনুষদের চতুর্থ বর্ষের শিক্ষার্থীরা ইন্টার্নশিপের দা‌বি‌তে ঐ অনুষদের ডিন কার্যালয়ে তালা ঝুলিয়েছে।বুধবার Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন