আওয়ামী লীগ নিষিদ্ধ ঘোষণার খবরে গাজীপুরের কালিয়াকৈরে শনিবার দিবাগত রাত ১২টায় আনন্দ মিছিল ও মিষ্টি বিতরণ করেছে স্থানীয় বিএনপি।কালিয়াকৈর পৌরসভার ৪ নম্বর ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক শামীম আল মামুনের নেতৃত্বে তাৎক্ষণিকভাবে একটি আনন্দ মিছিল বের করা হয়।মিছিলে বিএনপির স্থানীয় নেতাকর্মী ও সমর্থকেরা অংশগ্রহণ করেন।মিছিলটি ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক হয়ে কালিয়াকৈর বাসস্ট্যান্ড ও বাজারের বিভিন্ন রাস্তা প্রদক্ষিণ করে।পরে উপস্থিত সবাইকে মিষ্টি মুখ করানো হয়।এই ঘটনাকে কেন্দ্র করে এলাকায় রাজনৈতিক আলোচনার সৃষ্টি হয়েছে। কেউ একে রাজনৈতিক প্রতিক্রিয়া হিসেবে দেখছেন, আবার কেউ কেউ এটিকে অস্থিরতা তৈরির ইঙ্গিত হিসেবেও মন্তব্য করছেন।এফএস

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
এশিয়া কাপ হকির শিরোপা জিতে বিশ্বকাপে ভারত
এশিয়া কাপ হকির শিরোপা জিতে বিশ্বকাপে ভারত

এশিয়া কাপ হকির ফাইনালে দক্ষিণ কোরিয়াকে ৪-১ ব্যবধানে হারিয়েছে ভারত। এতে চতুর্থবারের মতো এই প্রতিযোগিতার শিরোপা জিতল ‘ম্যান ইন ব্লু’-রা। Read more

টাঙ্গাইলে জুতা পায়ে নিয়ে শহীদ মিনারে জামায়াতে ইসলামীর সমাবেশ
টাঙ্গাইলে জুতা পায়ে নিয়ে শহীদ মিনারে জামায়াতে ইসলামীর সমাবেশ

টাঙ্গাইলের মির্জাপুরে জুতা পায়ে নিয়েই শহীদ মিনারে উঠলেন জামায়াতে ইসলামীর নেতাকর্মীরা। মঙ্গলবার (২৮ অক্টোবর) বিকেলে মির্জাপুর পৌরশহরের পুরাতন বাসস্ট্যান্ড এলাকায় Read more

কোরবানির বাজার কাঁপাতে প্রস্তুত “ব্ল্যাক ডায়মন্ড”
কোরবানির বাজার কাঁপাতে প্রস্তুত “ব্ল্যাক ডায়মন্ড”

কোরবানির ঈদ এলেই দেখা মেলে বাহারি নাম ও বিশাল আকৃতির গরুর। এবারও এর ব্যত্যয় ঘটেনি। গরুটি শান্ত প্রকৃতির, রং কালো। Read more

আজ ১৬ মার্চ, জেনে নিন আপনার রাশিফল
আজ ১৬ মার্চ, জেনে নিন আপনার রাশিফল

জীবনের প্রতিটি দিন নতুন কিছু সম্ভাবনা ও চ্যালেঞ্জ নিয়ে আসে আর প্রতিটি দিন আমাদের একটু একটু করে শিখতে ও বিকশিত Read more

প্রথম আলো-ডেইলি স্টার কার্যালয়ে হামলা, শুক্রবার পত্রিকা প্রকাশ হয়নি
প্রথম আলো-ডেইলি স্টার কার্যালয়ে হামলা, শুক্রবার পত্রিকা প্রকাশ হয়নি

বাংলাদেশের জাতীয় দৈনিক প্রথম আলো ও ডেইলি স্টার এর কার্যালয়ে হামলা ও ভাঙচুরের পাশাপাশি অগ্নিসংযোগের ঘটনাও ঘটেছে। শুক্রবার পত্রিকা দুটি Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন