টাঙ্গাইলের মির্জাপুরে জুতা পায়ে নিয়েই শহীদ মিনারে উঠলেন জামায়াতে ইসলামীর নেতাকর্মীরা। মঙ্গলবার (২৮ অক্টোবর) বিকেলে মির্জাপুর পৌরশহরের পুরাতন বাসস্ট্যান্ড এলাকায় কেন্দ্রীয় শহীদ মিনারে এ চিত্র দেখা গেছে।জানা যায়, ২০০৬ সালের ২৮ অক্টোবর ঢাকার পল্টনে আওয়ামী লীগের সন্ত্রাসীদের দ্বারা নির্মম হত্যাযজ্ঞে নিহতের স্বরণে ও বিচার দাবিতে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে বিক্ষোভ মিছিল বের করে মির্জাপুর উপজেলা জামায়াতে ইসলামী। মঙ্গলবার (২৮ অক্টোবর) বিকেল সাড়ে ৪টার সময় মির্জাপুর কেন্দ্রীয় মসজিদের সামনে থেকে একটি মিছিল বের হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে কেন্দ্রীয় শহীদ মিনারে গিয়ে জমায়েত হয়। পরে জুতা পায়ে নিয়েই শহীদ মিনারে উঠে সমাবেশে বক্তৃতা করেন জামায়েত ইসলামীর নেতারা। সেখানে জুতা পায়ে দেখা যায় টাঙ্গাইল জেলা জামায়াতে ইসলামীর কর্মপরিষদ সদস্য ও টাঙ্গাইল-৭ (মির্জাপুর) আসনে জামায়েত ইসলামী মনোনীত প্রার্থী অধ্যক্ষ মাওলানা আব্দুল্লাহ্ তালুকদার, উপজেলা জামায়াতের আমীর ইয়া ইয়াহ্ খান মারুফ, সেক্রেটারি মাওলানা আবুল কাশেম মৃধা, যুগ্ম সম্পাদক জাহাঙ্গীর আলম শাহজাহান, বাইতুল মাল সম্পাদক মো. ইসহাক আলীসহ অনেকেই।মির্জাপুর উপজেলা জামায়াতে ইসলামীর আমীর ইয়া ইয়াহ্ খান মারুফের মুঠোফোনে একাধিক কল দিলেও তিনি রিসিভ করেননি।টাঙ্গাইল-৭ (মির্জাপুর) আসনে জামায়াত মনোনীত প্রার্থী মাওলানা আব্দুল্লাহ তালুকদার বলেন, ‘বিষয়টা তো আসলে অতদূর চিন্তা করি নাই। তবে ওখানে বক্তৃতা না রাখলেও চলতো আর কি।’জানতে চাইলে মির্জাপুর উপজেলা নির্বাহী অফিসার এবিএম আরিফুল ইসলাম জানান, ‘বিস্তারিত না জেনে এ বিষয়ে কোন মন্তব্য করা সম্ভব না।’এসএম

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
আসামি গ্রেপ্তারে পূর্বানুমতি সংক্রান্ত পুলিশের সার্কুলার হাইকোর্টে স্থগিত
আসামি গ্রেপ্তারে পূর্বানুমতি সংক্রান্ত পুলিশের সার্কুলার হাইকোর্টে স্থগিত

বৈষম্যবিরোধী আন্দোলনকে কেন্দ্র করে দায়ের করা মামলায় আসামিদের গ্রেপ্তারের আগে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের অনুমতি নেওয়ার যে নির্দেশনা ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) Read more

গৌরনদীতে জেলেদের মাঝে বকনা বাছুর বিতরণে অনিয়ম
গৌরনদীতে জেলেদের মাঝে বকনা বাছুর বিতরণে অনিয়ম

ইলিশের প্রজনন, বেড়ে ওঠা ও উৎপাদন বাড়াতে সরকারি নিষেধাজ্ঞার সময় জেলেদের বিকল্প কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে সরকারিভাবে বরাদ্দকৃত প্রণোদনার গবাদিপশু (বকনা Read more

আগামীকাল রিয়া মনিকে তালাকের পর দুধ দিয়ে গোসল করব
আগামীকাল রিয়া মনিকে তালাকের পর দুধ দিয়ে গোসল করব

এবার রিয়া মনিকে তালাক দিয়ে দুধ দিয়ে গোসল করার ঘোষণা দিয়েছেন আলোচিত কনটেন্ট ক্রিয়েটর আশরাফুল আলম ওরফে হিরো আলম। শুক্রবার (১৭ Read more

রাশিয়ার পারমাণবিক প্লান্টে অগ্নিকাণ্ড
রাশিয়ার পারমাণবিক প্লান্টে অগ্নিকাণ্ড

রাশিয়ার সেনারা একটি ইউক্রেনীয় ড্রোন ভূপাতিত করার পর দেশটির কুরস্ক পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। তবে দ্রুত আগুন নিয়ন্ত্রণে আনা Read more

‘ভারতের যুদ্ধবিমান ঠেকাতে’ পাকিস্তানকে শক্তিশালী ক্ষেপণাস্ত্র দিলো চীন!
‘ভারতের যুদ্ধবিমান ঠেকাতে’ পাকিস্তানকে শক্তিশালী ক্ষেপণাস্ত্র দিলো চীন!

পহেলগাঁওয়ে পর্যটকদের উপর ভয়াবহ হামলার জেরে উপমহাদেশে ভারত-পাকিস্তান উত্তেজনা চরমে। এই পরিস্থিতিতে চীনের পক্ষ থেকে পাকিস্তানকে অত্যাধুনিক ক্ষেপণাস্ত্র সরবরাহের ঘটনা Read more

১৫ বছর যারা ছাত্রলীগ করেছে, তারাই এখন ছাত্রশিবির: দুলু
১৫ বছর যারা ছাত্রলীগ করেছে, তারাই এখন ছাত্রশিবির: দুলু

বিএনপির নির্বাহী কমিটির সদস্য এম রুহুল কুদ্দুস তালুকদার দুলু বলেছেন, ‘গত ১৫ বছর যারা ছাত্রলীগ করেছে, তারাই এখন ছাত্রশিবির হয়ে Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন