ভারত-পাকিস্তান সীমান্তে চলমান উত্তেজনার প্রভাব পড়েছে বাংলাদেশের ক্রিকেট সূচিতেও। মে মাসে দুইটি আলাদা টি-টোয়েন্টি সিরিজ খেলতে সংযুক্ত আরব আমিরাত ও পাকিস্তান যাওয়ার কথা ছিল লিটন দাসদের। তবে আপাতত নিশ্চিত হয়েছে কেবল আমিরাত সফর। পাকিস্তান সফর নিয়ে এখনো সিদ্ধান্ত নেয়নি বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।সূচি অনুযায়ী, শারজাহতে ১৭ ও ১৯ মে আমিরাতের বিপক্ষে দুই ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলবে বাংলাদেশ। পাকিস্তান সফরের প্রস্তুতির অংশ হিসেবেই এই সিরিজটি রেখেছিল বিসিবি।তবে পাকিস্তানে ২৫ মে থেকে ৩ জুন পর্যন্ত ফয়সালাবাদ ও লাহোরে নির্ধারিত পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ এখন প্রশ্নের মুখে। কারণ, সাম্প্রতিক নিরাপত্তা শঙ্কায় পিএসএলই স্থগিত হয়েছে। লেগ স্পিনার রিশাদ হোসেন ও পেসার নাহিদ রানাকে দ্রুত দেশে ফেরত আনতে হয়েছে। এমন পরিস্থিতিতে পুরো দল পাঠানো হবে কিনা, তা নিয়ে বিসিবি সতর্ক অবস্থানে।শনিবার এক বিজ্ঞপ্তিতে বিসিবি জানিয়েছে, ‘বাংলাদেশ জাতীয় দলের আসন্ন পাকিস্তান সফর নিয়ে পিসিবির সঙ্গে আলোচনা চলছে। খেলোয়াড় ও সাপোর্ট স্টাফদের নিরাপত্তা এবং সুরক্ষা আমাদের সর্বোচ্চ অগ্রাধিকার। বর্তমান পরিস্থিতি সতর্কভাবে বিশ্লেষণ করেই সিদ্ধান্ত নেওয়া হবে।’তবে আমিরাত সিরিজ নিয়ে কোনো অনিশ্চয়তা নেই। বিসিবি জানায়, ‘নির্ধারিত সূচি অনুযায়ী বাংলাদেশ জাতীয় দল সংযুক্ত আরব আমিরাতে স্বাগতিক দলের বিপক্ষে দুটি টি-টোয়েন্টি ম্যাচ খেলবে। সিরিজটি শুরু হবে আগামী সপ্তাহে।’এদিকে আন্তর্জাতিক মহলের মধ্যস্থতায় ভারত ও পাকিস্তান সাময়িক যুদ্ধবিরতিতে সম্মত হয়েছে। যদি উত্তেজনা প্রশমিত হয়, তাহলে পাকিস্তান সফরও নির্ধারিত সময়েই হতে পারে। তবে নিরাপত্তা নিয়ে আগের চেয়ে বাড়তি গুরুত্ব দেওয়া হবে বলে নিশ্চিত করেছে বিসিবি।এবি 

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
ইসরায়েল গাজার চুক্তি মানবে, এটা বিশ্বাস করি না: ইরানের পররাষ্ট্রমন্ত্রী
ইসরায়েল গাজার চুক্তি মানবে, এটা বিশ্বাস করি না: ইরানের পররাষ্ট্রমন্ত্রী

গাজায় যুদ্ধবিরতি শুরু হওয়ার এক দিন পরও দখলদার ইসরাইল এই চুক্তির শর্ত পালন করবে বলে কোনো আস্থা নেই আমাদের বলে Read more

টিভিতে আজকের খেলা (০৫ সেপ্টেম্বর)
টিভিতে আজকের খেলা (০৫ সেপ্টেম্বর)

ইউএস ওপেনে আজ পুরুষ এককের সেমিফাইনালে মুখোমুখি নোভাক জোকোভিচ ও কার্লোস আলকারাজ। আছে বিশ্বকাপ ফুটবল বাছাইপর্বের ম্যাচ। একনজরে দেখে নিন Read more

জামালপুরে অটোরিকশার ধাক্কায় শিশু শিক্ষার্থী নিহত
জামালপুরে অটোরিকশার ধাক্কায় শিশু শিক্ষার্থী নিহত

জামালপুরের বকশীগঞ্জ উপজেলায় রাস্তা পারাপারের সময় ব্যাটারি-চালিত অটোরিকশার ধাক্কায় রাফি (৭) নামের এক শিশু শিক্ষার্থী নিহত হয়েছে। রবিবার (২৫ মে) Read more

গাজায় ইসরায়েলি হামলায় নিহত আরও ৯৪ ফিলিস্তিনি
গাজায় ইসরায়েলি হামলায় নিহত আরও ৯৪ ফিলিস্তিনি

ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় ইসরায়েলি বাহিনীর লাগাতার হামলা চলছেই। ভূখণ্ডটির বিভিন্ন স্থানে চালানো এই হামলায় একদিনে কমপক্ষে আরও ৯৪ জন Read more

আরাকান আর্মির সব ভিডিও সত্য নয়, আবার মিথ্যাও নয়: স্বরাষ্ট্র উপদেষ্টা
আরাকান আর্মির সব ভিডিও সত্য নয়, আবার মিথ্যাও নয়: স্বরাষ্ট্র উপদেষ্টা

সীমান্ত এলাকায় সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হওয়া নানা ভিডিও নিয়ে রাষ্ট্রের অবস্থান পরিষ্কার করে স্বরাষ্ট্র ও কৃষি মন্ত্রণালয়ের উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন