রংপুরের তারাগঞ্জ উপজেলার তারাগঞ্জ ও এ সরকারি মডেল উচ্চ বিদ্যালয়ের খেলার মাঠটিতে এখন প্রতি হাটবার (শুক্রবার ও সোমবার) বসছে বাজার।ঐতিহ্যবাহী এই খেলার মাঠটিতে বাজার বসার কারণে খেলাধুলা বঞ্চিত হচ্ছে ওই বিদ্যালয়ের শিক্ষার্থী এবং আশেপাশের শিশুরা।জানা গেছে, একসময় সকাল-বিকাল খেলোয়াড়দের সমাগমে মাঠটি মুখরিত ছিলো। এখন আর সেটি নেই। এখন এই মাঠটিকে আর খেলার মাঠ মনে হয় না। দেখে মনে হয় এটি যেন গোচরণভূমি। আর প্রতি হাটবারের মাঠ।বিভিন্ন কারণে মানুষের ফেলে রাখা জমি এখন আর তেমন নেই। আগে মানুষের ফেলে রাখা জমিকে খেলার মাঠ হিসেবে ব্যবহার করতো শিশু এবং কিশোররা। কিন্তু একটি সরকারি বিদ্যালয়ের খেলার মাঠও যদি শিক্ষার্থীদের জন্য উম্মুক্ত না থাকে সেখানে যদি বাজার বসে তাহলে সেটি বিরুপ প্রভাব ফেলতে পারে তাদের শরীর ও মনে।খানাখন্দে পূর্ণ এবং খেলাধুলার অনুপযোগী এখন বিদ্যালয়ের সেই মাঠটি। সপ্তাহে দুই দিন হাট বসলেও অন্যান্য দিন ওই মাঠটিকে গোচরণভূমি হিসেবে ব্যবহার করা হচ্ছে।  আবাসিক এলাকায় মাঠটি হওয়ার কারণে মাঠের পাশ দিয়ে চলাচল করতে হয় কলেজপাড়া ও গোয়ালপাড়া এলাকার বাসিন্দাদের। সেখানকার স্থানীয়রা হাটবার ওই মাঠে অতিরিক্ত লোকসমাগমের কারণে চলাফেরা করতেও সমস্যায় পড়তে হচ্ছে স্থানীয়দের। ফলে চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে তাদের।প্রায় একবছর আগে মাঠটি কিছুটা সংস্কার করে উপজেলা প্রশাসন। কিন্তু তাতে আশানুরূপ তেমন উন্নতি হয়নি মাঠের। মাঠটিতে সামান্য বৃষ্টিতেই হাঁটু পানি জমে থাকে। পানি নিষ্কাশনের ব্যবস্থা না থাকায় মাঠটির বেহালদশা। তারাগঞ্জ ও/এ মডেল সরকারি উচ্চ বিদ্যালয়ের সাবেক শিক্ষার্থী এবাদুল ইসলাম বলেন, ‘মাঠটি এখন তার জৌলুষ হারাতে বসেছে। সেখানে নেই এখন খেলাধুলা। আমি যখন ওই বিদ্যালয়ের শিক্ষার্থী ছিলাম তখন কত খেলাধুলা করেছি ওই মাঠে তার কোন ইয়ত্তা নেই। এখন দেখি প্রতি হাটবার সেখানে বাজার বসে। বিদ্যালয়ের  খেলার মাঠে বাজার বসা মোটেও ভালো নয়। খেলার মাঠে যদি বাজার বসে তাহলে শিক্ষার্থীরা কোথায় খেলাধুলা করবে? আমি আশা রাখবো দ্রুত মাঠ থেকে বাজার উচ্ছেদ করে সেখানে খেলাধুলার পরিবেশ ফিরিয়ে আনা হোক।’তারাগঞ্জ ও/এ সরকারি মডেল উচ্চ বিদ্যালয়ের সাবেক শিক্ষার্থী ও কলেজ পাড়া এলাকার স্থানীয় বাসিন্দা তাজমুল ইসলাম তাজু বলেন, ‘ আমি চাই মাঠে আবার শিক্ষার্থীদের খেলাধুলায় মুখরিত হয়ে উঠুক। অতি দ্রুত এই মাঠ থেকে বাজার উচ্ছেদ করতে হবে।’ওই বিদ্যালয়ের শিক্ষার্থী আসলাম হোসেন বলেন, ‘ আমাদের মাঠে এখন বাজার বসে। আমরা এখন খেলতে পারিনা। দ্রুত আমাদের মাঠ ফিরিয়ে দেওয়া হোক।’তারাগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মোনাব্বর হোসেন ছুটিতে থাকায় দায়িত্বে থাকা অতিরিক্ত কমিশনার (ভূমি) আসমাউল হুসনা বলেন, ‘ আমি তো দুদিনের দায়িত্বে রয়েছি এ বিষয়ে কোন মন্তব্য দিতে পারছিনা।’পিএম

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
হাসনাতের ওপর হামলার ঘটনায় পিনাকীর তীব্র প্রতিক্রিয়া
হাসনাতের ওপর হামলার ঘটনায় পিনাকীর তীব্র প্রতিক্রিয়া

গাজীপুরে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহর ওপর হামলার ঘটনায় তীব্র প্রতিক্রিয়া জানিয়েছেন লেখক, ব্লগার ও অনলাইন Read more

পাবনায় পুকুরের পানিতে ডুবে একই পরিবারের দুই শিশুর মৃত্যু
পাবনায় পুকুরের পানিতে ডুবে একই পরিবারের দুই শিশুর মৃত্যু

পাবনার ঈশ্বরদীতে পুকুরে গোসল করতে নেমে পানিতে ডুবে একই পরিবারের দুই শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। তারা সম্পর্কে আপন চাচাতো ভাইবোন।বুধবার Read more

মেহেরপুরে সাপের কামড়ে কিশোরের মৃত্যু
মেহেরপুরে সাপের কামড়ে কিশোরের মৃত্যু

মেহেরপুরে বিষধর সাপের কামড়ে শামীম আহমেদ (১৭) নামের এক কিশোরের মৃত্যু হয়েছে। বুধবার (৫ নভেম্বর) সকাল সাড়ে ৯টার দিকে হাসপাতালে Read more

সরকারি বাঙলা কলেজে জব ফেয়ার অনুষ্ঠিত
সরকারি বাঙলা কলেজে জব ফেয়ার অনুষ্ঠিত

‎রাজধানীর সরকারি বাঙলা কলেজে শিক্ষার্থীদের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টির লক্ষ্যে BBA Alliance-এর উদ্যোগে অনুষ্ঠিত হয়েছে Job & Career Fair-2026।বুধবার (৭ জানুয়ারি) Read more

যুক্তরাষ্ট্রকে না জানিয়েই ইরানের গ্যাস ফিল্ডে হামলা চালায় ইসরাইল: ট্রাম্প
যুক্তরাষ্ট্রকে না জানিয়েই ইরানের গ্যাস ফিল্ডে হামলা চালায় ইসরাইল: ট্রাম্প

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন, ইরানের দক্ষিণ পার্স গ্যাস ফিল্ডে সাম্প্রতিক হামলাটি ইসরাইল এককভাবে পরিচালনা করেছে। বুধবার (১৮ মার্চ) গভীর রাতে Read more

বাউফলে পূর্ব বিরোধের জেরে হামলায় নারীর মৃত্যু
বাউফলে পূর্ব বিরোধের জেরে হামলায় নারীর মৃত্যু

পটুয়াখালীর বাউফল উপজেলায় জমি সংক্রান্ত পূর্ব বিরোধের জেরে প্রতিপক্ষের হামলায় সেতারা বেগম (৬০) নামে এক নারীর মৃত্যু হয়েছে। শুক্রবার (২০ জুন) Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন