ছোট ভাই শামীম ইস্কান্দারের বাসায় গেছেন সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া।দীর্ঘদিন পর ঢাকায় পারিবারিক কোনো অনুষ্ঠানে যোগ দিলেন বিএনপিপ্রধান।শনিবার (১০ মে) রাতে গুলশানে অবস্থিত শামীম ইস্কান্দারের বাসার যান সাবেক এ প্রধানমন্ত্রী।বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, ছোট ভাই শামীম ইস্কান্দারের বাসায় আয়োজিত একটি পারিবারিক অনুষ্ঠানে যোগ দিয়েছেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া।লন্ডনে ৪ মাস চিকিৎসা শেষে মঙ্গলবার দুপুরে ঢাকায় ফেরেন সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া। বিমানবন্দর থেকে তিনি সরাসরি গুলশানের বাসভবন ফিরোজায় যান। সঙ্গে আসেন তার দুই পুত্রবধূ, ডা. জোবাইদা রহমান ও সৈয়দা শর্মিলা রহমান। দেশে ফেরার পর থেকে বিশ্রামে আছেন বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া। নিয়মিত তার স্বাস্থ্যের ফলোআপ করছেন চিকিৎসকরা। মঙ্গল ও বুধবার রাতে চিকিৎসকরা গুলশানের বাসায় গিয়ে খালেদা জিয়ার স্বাস্থ্য পরীক্ষা করেছেন। তাকে বিশ্রামে থাকার পরামর্শ দিয়েছেন বলে জানান তার ব্যক্তিগত চিকিৎসক অধ্যাপক এজেডএম জাহিদ হোসেন।বর্তমানে আগের চেয়ে অনেকটা সুস্থবোধ করায় একটি পারিবারিক অনুষ্ঠানে অংশ নিতে ছোট ভাই শামীম ইস্কান্দারের বাসায় গেলেন বেগম জিয়া।দীর্ঘ চার মাস পর গত ৬ মে যুক্তরাজ্যের লন্ডন থেকে দেশে ফিরেছেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া। তার সঙ্গে এসেছেন দুই পুত্রবধূ জোবাইদা রহমান ও সৈয়দা শর্মিলা রহমান সিঁথি।এর আগে উন্নত চিকিৎসার জন্য ৭ জানুয়ারি বাংলাদেশ থেকে রওনা হয়ে ৮ জানুয়ারি যুক্তরাজ্যে পৌঁছান খালেদা জিয়া। বিশেষায়িত লন্ডন ক্লিনিকে টানা ১৭ দিন চিকিৎসাধীন ছিলেন তিনি।  পরে ২৫ জানুয়ারি থেকে বড় ছেলে তারেক রহমানের বাসায় লন্ডন ক্লিনিকের বিশেষজ্ঞ চিকিৎসক অধ্যাপক প্যাট্রিক কেনেডি ও অধ্যাপক জেনিফার ক্রসের তত্ত্বাবধানে চিকিৎসাধীন ছিলেন বিএনপির চেয়ারপারসন।এফএস

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
নবীগঞ্জ দফায় দফায় সংঘর্ষ, আহত অর্ধশতাধিক
নবীগঞ্জ দফায় দফায় সংঘর্ষ, আহত অর্ধশতাধিক

হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলায় দুই গ্রামের বাসিন্দাদের মধ্যে কয়েক ঘণ্টার সংঘর্ষে অর্ধশতাধিক লোক আহত হয়েছে। এ সময় দোকানপাট ভাঙচুর ও লুটপাট Read more

বাইক স্ট্যান্টের ঝুঁকিপূর্ণ ভিডিও ভাইরাল, ব্যবস্থা নিচ্ছে পুলিশ
বাইক স্ট্যান্টের ঝুঁকিপূর্ণ ভিডিও ভাইরাল, ব্যবস্থা নিচ্ছে পুলিশ

চট্টগ্রামের কর্ণফুলী নদীর তলদেশে নির্মিত দেশের প্রথম সড়ক টানেল কর্ণফুলীর আনোয়ারা প্রান্তে এক যুবকের প্রাণঘাতী বাইক স্ট্যান্টের ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে Read more

নির্বাচন নিয়ে প্রধান উপদেষ্টার সঙ্গে বিএনপির বৈঠক ১৬ এপ্রিল
নির্বাচন নিয়ে প্রধান উপদেষ্টার সঙ্গে বিএনপির বৈঠক ১৬ এপ্রিল

জাতীয় নির্বাচন ও সংস্কার বিষয়ে আলোচনার জন্য বিএনপির একটি প্রতিনিধি দল ১৬ এপ্রিল প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে Read more

আরও এক আসনের ব্যালট পেপার-রেজাল্ট শিট হেফাজতে নেওয়ার নির্দেশ
আরও এক আসনের ব্যালট পেপার-রেজাল্ট শিট হেফাজতে নেওয়ার নির্দেশ

নির্বাচনে কারচুপির অভিযোগ আমলে নিয়ে বাগেরহাট-২ আসনের ব্যালট পেপার ও ফলাফলের রেজাল্ট শিট হেফাজতে নেওয়ার নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। একইসঙ্গে এই Read more

গৌরবের এক যুগ পেরিয়ে ১৩ বছরে ‘সময়ের কণ্ঠস্বর’
গৌরবের এক যুগ পেরিয়ে ১৩ বছরে ‘সময়ের কণ্ঠস্বর’

দেশের অনলাইন সাংবাদিকতায় নতুন দিগন্তের সূচনা ঘটিয়ে ২০১৩ সালের ১৪ জুন 'প্রজন্মের সংবাদমাধ্যম' স্লোগানকে ধারণ করে আনুষ্ঠানিক যাত্রা শুরু করে Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন