স্বৈরাচারের দোসর পাঁচ সচিবকে অবাঞ্ছিত করে তাদের যেখানে পাওয়া যাবে সেখানেই প্রতিহত করার ঘোষণা দিয়েছে বৈষম্যবিরোধী কর্মচারী ঐক্য ফোরাম। ওই পাঁচ সচিবের দপ্তর ঘেরাও করে তাদের পদত্যাগ করতে বাধ্য করবে সংগঠনটি। স্বৈরাচারের দোসরদের চাকরি থেকে অপসারণ এবং চুক্তিভিত্তিক কর্মে নিয়োজিত কর্মকর্তাদের চুক্তি বাতিলের দাবি জানিয়েছে তারা। উল্লি­খিত দাবি আদায়ে আগামী মঙ্গলবার মন্ত্রিপরিষদ বিভাগে যাবেন সংগঠটির নেতারা। সংগঠনের গত ৮ মে অনুষ্ঠিত সভায় এ ধরনের ১৪টি সিদ্ধান্ত নেওয় হয়েছে। শনিবার গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব সিদ্ধান্ত জানানো হয়েছে।এর আগে সংগঠনটির নির্বাহী কমিটির তৃতীয় সভায় এসব সিদ্ধান্ত নেওয়া হয় ৷ গনমাধ্যমে পাঠানো ওই বিবৃতিতে সই করেছেন সংগঠনটির সভাপতি এ বি এম আব্দুস সাত্তার৷সাবেক সচিব ও বৈষম্যবিরোধী কর্মচারি ঐক্য ফোরামের সভাপতি এবিএম আব্দুস সাত্তার স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, সরকারি বিভিন্ন সংস্থা, কমিশন, সংস্কার কমিশন এবং জনপ্রশাসনে বিভিন্ন পদে নিয়োগ পাওয়া বিদেশি নাগরিকদের বিরুদ্ধে সংগঠনটি উচ্চ আদালতে মামলা দায়ের করবে। স্বৈরাচারের দোসর পানিসম্পদ সচিব মো. নাজমুল আহসান, কৃষি সচিব ড. মো. ইমদাদ উল্লাহ মিয়ান, মন্ত্রিপরিষদ সচিব (সমন্বয় ও সংস্কার) জায়েদা পারভীন, সংস্কৃতি মন্ত্রণালয়ের সচিব মো. মফিদুল ইসলাম এবং মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের সচিব মো. তোফাজ্জল হোসেনকে (চলতি দায়িত্ব) অবাঞ্ছিত ঘোষণা করা হয়েছে। তাদের যেখানে পাওয়া যাবে সেখানেই প্রতিহত করা হবে। পর্যায়ক্রমে সংগঠনটি ওই পাঁচ সচিবের দপ্তর ঘেরাও করে তাদের পদত্যাগ করতে বাধ্য করবে বলে ঘোষণা করা হয়েছে। এতে আরও বলা হয়, চুক্তিভিত্তিক নিয়োজিত বিতর্কিত কর্মকর্তা, স্বৈরাচারের দোসর দুর্নীতিবাজরা প্রশাসনে অস্থিরতা সৃষ্টি করছে। তারা দেশে বিশৃঙ্খলা তৈরির পাঁয়তারায় লিপ্ত। চুক্তিভিত্তিক নিয়োগ পাওয়া এবং স্বৈরাচারের দোসরদের নিয়োগ বাতিল করতে হবে। এ দাবি নিয়ে আগামী মঙ্গলবার মন্ত্রিপরিষদ সচিবের দপ্তরে যাবেন সংগঠনটির নেতারা। ১৫ মে সকাল ১১টায় প্রেস ক্লাব থেকে দৈনিক বাংলা পর্যন্ত একটি কালো পতাকা মিছিল করবেন ফোরামের সদস্যরা। বিজ্ঞপ্তিতে বলা হয়, সচিবালয়ের নন-ক্যাডার সহকারী সচিব পদে যোগ্য প্রশাসনিক কর্মকর্তা (এও) এবং পার্সোনাল অফিসারদের মধ্যে থেকে যোগ্য কর্মকর্তাদের জন্য তিনশটি সুপারনিউমারি পদ সৃজন করে পদোন্নতি দিতে হবে। সচিবালয়ে এবং মাঠ প্রশাসনে কর্মরত সব নন-ক্যাডার কর্মচারিকে রেশন সুবিধা দিতে হবে। জনপ্রশাসন, স্বরাষ্ট্র ও পররাষ্ট্র মন্ত্রণালয়ের জন্য বদলি ও পদোন্নতি বিষয়ক উপদেষ্টা কমিটি বাতিল করতে হবে। ওই কমিটি বাতিল না করলে কঠোর কর্মসূচি দেওয়া হবে। এতে বলা  হয়, গত বছর ৫ আগস্টের আগে পদোন্নতি পাওয়া দুর্নীতিবাজ আওয়ামী দোসর যুগ্ম সচিব ও অতিরিক্ত সচিবদের সচিব কিংবা সংস্থা প্রধান হিসেবে নিয়োগ দেওয়া যাবে না। ৫ আগস্টের পর ওএসডি ও অপসারণ হওয়া কোনো কর্মকর্তাকে আবার নিয়োগ পদায়ন দেওয়া যাবে না। দেওয়া হলে জড়িত কর্মকর্তা ও তাদের পৃষ্ঠপোষকদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। জুলাই আন্দোলনের পর ৫০০টি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ও ১৩০ জন পুলিশ সুপারকে বিভিন্ন দপ্তরে সংযুক্ত করা হয়েছে। অবিলম্বে তাদের চাকরিচ্যুত করতে হবে। তারা ঢাকায় একত্রিত হয়ে সরকার ও রাষ্ট্রের বিরুদ্ধে ষড়যন্ত্র করছে। তাদের ক্ষেত্র বিশেষ বাধ্যতামূলক অবসর কিংবা দেশের প্রত্যন্ত অঞ্চলে পদায়ন করতে হবে।বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, জেলা প্রশাসক নিয়োগে ঘুস লেনদেনের সঙ্গে জড়িত যুগ্মসচিব কেএম আলী আজম ও ড. জিয়াউদ্দিন আহমেদের বিবরুদ্ধে কালবিলম্ব না করে আইনগত ব্যবস্থা নিতে হবে। এছাড়া ৩ উপদেষ্টার সমন্বয়ে গঠিত তদন্ত কমিটির রিপোর্ট জনসম্মুখে প্রকাশ করতে হবে। পদোন্নতির ক্ষেত্রে এনএসআইয়ের প্রতিবেদন নেওয়া থেকে বিরত থাকতে হবে। কারণ, তারা স্বৈরাচার আমলে নিয়োগপ্রাপ্ত। সিভিল প্রশাসনে পদোন্নতির ক্ষেত্রে ডিজিএফআইয়ের প্রতিবেদন নিতান্তই অবান্তর। পদোন্নতির ক্ষেত্রে সংস্থাটির প্রতিবেদন না নেওয়ার দাবি জানানো হয়েছে। বিসিএস প্রশাসন ক্যাডারের ২৪তম ব্যাচের ১৮৪ জন বঞ্চিত কর্মকর্তার পদোন্নতির রিভিউ দ্রুত সম্পন্ন করতে হবে। ইতোমধ্যে যুগ্ম সচিব হিসেবে পদোন্নতিপ্রাপ্ত জেলা প্রশাসকদের (ডিসি) প্রত্যাহার করে তাদের জায়গায় ২৫ ও ২৭ ব্যাচের দল নিরপেক্ষ কর্মকর্তাদের পদায়ন করতে হবে।এবি 

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
নোয়াখালীতে ট্রাকচাপায় অটোচালক নিহত, আটক ১
নোয়াখালীতে ট্রাকচাপায় অটোচালক নিহত, আটক ১

নোয়াখালী পৌর এলাকায় ট্রাকচাপায় রেজাউল করিম (৪৩) নামের একজন সিএনজিচালিত অটোরিকশার চালক নিহত হয়েছেন। এ ঘটনায় ট্রাকসহ চালককে আটক করে Read more

কুয়াকাটা হোটেলে পর্যটকের ছদ্মবেশে অভিনব কায়দায় চারটি টিভি চুরি
কুয়াকাটা হোটেলে পর্যটকের ছদ্মবেশে অভিনব কায়দায় চারটি টিভি চুরি

পটুয়াখালীর কুয়াকাটা আবাসিক হোটেল 'সি লোটাস' থেকে অভিনব কায়দায় চারটি স্মার্ট টিভি চুরির ঘটনা ঘটেছে। রবিবার (২৪ আগস্ট) রাতে এই Read more

ভূঞাপুর হাসপাতালে ছাদ চুইয়ে রোগীর বিছানায় পানি, সীমাহীন দুর্ভোগ
ভূঞাপুর হাসপাতালে ছাদ চুইয়ে রোগীর বিছানায় পানি, সীমাহীন দুর্ভোগ

টাঙ্গাইলের ভূঞাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের দুরবস্থা যেন দিনকে দিন আরও ভয়াবহ রূপ নিচ্ছে। বছরের পর বছর ধরে চলে আসা অব্যবস্থাপনা, Read more

সাবেক এমপি জাফর আলমের ফাঁসির দাবিতে বিএনপির বিক্ষোভ মিছিল
সাবেক এমপি জাফর আলমের ফাঁসির দাবিতে বিএনপির বিক্ষোভ মিছিল

কক্সবাজারের চকরিয়ায় সাবেক সংসদ সদস্য জাফর আলমের ফাঁসির দাবিতে চকরিয়া উপজেলা ও পৌরসভা বিএনপির উদ্যোগে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত Read more

গত অর্থবছরে বেনাপোল বন্দর দিয়ে ভারতে ৪৭০ কোটি টাকার মাছ রপ্তানি
গত অর্থবছরে বেনাপোল বন্দর দিয়ে ভারতে ৪৭০ কোটি টাকার মাছ রপ্তানি

যশোরের বেনাপোল স্থলবন্দর দিয়ে ২০২৪-২৫ অর্থবছরে ৪৭০ কোটি ৬১ লাখ ৮৬ হাজার টাকা মূল্যের ১৩ হাজার ৭৪২ মেট্রিক টন দেশীয় Read more

তারেক রহমানের খালাতো ভাই তুহিন অ্যাম্বুলেন্সে করে কারাগারে
তারেক রহমানের খালাতো ভাই তুহিন অ্যাম্বুলেন্সে করে কারাগারে

অবৈধ সম্পদ অর্জন ও কর ফাঁকির পৃথক ২ মামলায় সাজাপ্রাপ্ত বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের খালাতো ভাই শাহরিন ইসলাম চৌধুরী Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন