দীর্ঘ ১৮ মাসের যুদ্ধে গাজাকে রীতিমতো নিশ্চিহ্ন করে দিচ্ছে ইসরাইল। যুদ্ধের প্রথম থেকেই দেশটির সামরিকবাহিনীর টার্গেট ছিল গাজার সশস্ত্রবাহিনী হামাসকে নির্মূল করা। ২০২৩ সালের ৭ অক্টোবর শুরু হওয়া যুদ্ধে গাজার অভ্যন্তরে হামাসের ২৫ শতাংশ টানেল ধ্বংস করেছে ইসরাইল। তবে ইসরাইলি গণমাধ্যম চ্যানেল ১২ প্রতিবেদন অনুযায়ী-এখনও অবরুদ্ধ অঞ্চলটিতে বিশাল নেটওয়ার্ক রয়ে গেছে। ইসরাইলের এমন বর্বর হামলার মাঝেও এক চতুর্থাংশ টানেল ধ্বংস হয়েছে। প্রতিবেদনে আরও বলা হয়, ইসরাইলি নির্বিচারে হামলার পরও টানেল বিস্তৃত রয়েছে গাজায়। এরমধ্যে অনেকগুলো মিসর থেকে ফিলিস্তিনি ভূখণ্ডের সঙ্গে ১২-কিলোমিটার পর্যন্ত বিস্তৃত। ইসরাইলি সামরিক বাহিনীর দাবি, টানেলগুলো অস্ত্র সংরক্ষণ বা কমান্ড সেন্টার হিসাবে ব্যবহৃত হয়।নিরাপত্তা কর্মকর্তারা আরও বলেছেন হামাস সদস্যরা এখন সেসব মুখোমুখি লড়াইয়ে না গিয়ে সেসব টানেলেই আশ্রয় নিয়েছে। এর আগে গত মাসে প্রতিরক্ষামন্ত্রী ইসরাইল কাটজ বলেছিলেন, সেনাবাহিনী প্রত্যাহারের জন্য মিসরীয় দাবি সত্ত্বেও করিডোরটি একটি বাফার জোন থাকবে। কাটজ বলেন, ইসরাইল সামরিক বাহিনী সেখানে থাকবে। পাশাপাশি গোলাবারুদ ও অস্ত্র চোরাচালান প্রতিরোধে করবে যা সুড়ঙ্গের মাধ্যমে হয়ে থাকে। কাটজ আরও বলেস ‘আমি আমার নিজের চোখে দেখেছি বেশ কয়েকটি টানেল মিসরে অতিক্রম করছে; কিছু বন্ধ ছিল এবং কয়েকটি খোলা ছিল।’গাজা শহরে স্থলমাইন হামলায় নয়জন ইসরাইলি সৈন্য আহত: গাজা শহরে একটি স্থলমাইন হামলায় দুজন ঊর্ধ্বতন কর্মকর্তাসহ নয়জন ইসরাইলি সৈন্য আহত হয়েছে। একজন মুখপাত্র বলেছেন, জেরুজালেমে ব্রিগেডের সৈন্যরা গাজা শহরের শুজাইয়াপাড়ায় আহত হয়েছে। এদিকে, গাজা কর্তৃপক্ষ বলছে, ফিলিস্তিনিরা অনাহারে থাকায় জাতিসংঘকে ‘জরুরি হস্তক্ষেপ’ করতে হবে। বিবৃতিতে বলা হয়েছে, ‘খাদ্যের সম্পূর্ণ অভাবের মধ্যে দুর্ভিক্ষ দ্রুত লক্ষ লক্ষ পরিবারকে ধ্বংস করছে। দখলদারদের দ্বারা আরোপিত অবরোধের কারণে বেশিরভাগ ওষুধ এবং চিকিৎসা সরবরাহ অনুপস্থিত। কর্তৃপক্ষ অবিলম্বে গাজায় ‘স্বাধীন আন্তর্জাতিক তদন্ত মিসন’ মোতায়েনের দাবি জানিয়েছে। গাজার ৬৫ হাজার শিশু মৃত্যুর মুখোমুখি: গাজায় গণহত্যা অভিযানের অংশ হিসাবে ইসরাইলের অবরোধ এবং উপত্যকায় দুই মাস ধরে প্রয়োজনীয় সরবরাহ বন্ধ থাকার কারণে ৬৫ হাজারেরও বেশি শিশু দুর্ভিক্ষের ঝুঁকিতে রয়েছে। শুক্রবার গাজার স্থানীয় সরকার এ কথা জানিয়েছে। গাজার মিডিয়া অফিস এক বিবৃতিতে বলেছে, ইসরাইলি দখলদারিত্ব এমন এক দুর্ভিক্ষ তৈরি করছে, যা বেসামরিক নাগরিকদের হত্যা করছে। ক্রসিং বন্ধ করে এবং খাদ্য, জ্বালানি ও ওষুধ বহনকারী ৩৯,০০০ ত্রাণ ট্রাক আটকে দিয়ে ২৪ লাখ মানুষের বিরুদ্ধে একটি নিয়মতান্ত্রিক অপরাধ অব্যাহত রেখেছে ইসরাইল। এটি আন্তর্জাতিক আইনের স্পষ্ট লঙ্ঘন। এতে বলা হয়েছে, ৪০ দিন ধরে সব বেকারি দোকানগুলো বন্ধ রয়েছে, যার ফলে বেসামরিক মানুষ রুটি থেকেও বঞ্চিত হচ্ছে।ইসরাইলকে যুদ্ধবিরতিতে চাপ দিচ্ছে ট্রাম্প: হোয়াইট হাউজ হামাসের সঙ্গে যুদ্ধবিরতি এবং বন্দি-বিনিময় চুক্তি স্বাক্ষরের জন্য ইসরাইলকে চাপ দিচ্ছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। নাম প্রকাশে অনিচ্ছুক সূত্রের বরাত দিয়ে হারেৎজ জানিয়েছে, ওয়াশিংটন ইসরাইলকে হুমকি দিয়েছে যে যদি তারা পদক্ষেপ না নেয় তবে তাদেরকে ‘একা ছেড়ে দেওয়া হবে’। এদিকে গত ২৪ ঘণ্টায় গাজায় ইসরাইলি বাহিনী কয়েক ডজন মানুষকে হত্যা করেছে। শনিবার ফিলিস্তিনি স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে গত ২৪ ঘণ্টায় ইসরাইলি বাহিনী ২৩ জনকে হত্যা করেছে এবং ১০০ জনেরও বেশি লোক আহত করেছে।মন্ত্রণালয় জানিয়েছে যে শুধুমাত্র শনিবারেই তাদের তাঁবুতে ইসরাইলি হামলায় একই পরিবারের পাঁচজন সদস্যসহ কমপক্ষে ১০ জন নিহত হয়েছেন। ২০২৩ সালের ৭ অক্টোবর যুদ্ধ শুরু হওয়ার পর থেকে গাজায় নিহত ফিলিস্তিনির মোট সংখ্যা ৫২,৮১০ জনে দাঁড়িয়েছে। আহত হয়েছেন আরও ১,১৯,৪০০ জনেরও বেশি।এবি 

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
তারেক রহমানকে শুভেচ্ছা জানানো ব্যানার ছিঁড়লেন রাকসু জিএস
তারেক রহমানকে শুভেচ্ছা জানানো ব্যানার ছিঁড়লেন রাকসু জিএস

রাজশাহী বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে বিএনপি চেয়ারম্যান তারেক রহমানকে শুভেচ্ছা জানিয়ে টাঙানো একটি ব্যানার ছিঁড়ে ফেলেছেন কেন্দ্রীয় ছাত্র সংসদের (রাকসু) সাধারণ সম্পাদক Read more

আনোয়ারায় বিদ্যুতের ছেঁড়া তারে জড়িয়ে কিশোরের মৃত্যু
আনোয়ারায় বিদ্যুতের ছেঁড়া তারে জড়িয়ে কিশোরের মৃত্যু

চট্টগ্রামের আনোয়ারা উপজেলায় সঞ্চালন লাইনের ছেঁড়া বিদ্যুৎ তারে জড়িয়ে মনির হোসেন (১৬) নামে এক কিশোরের করুণ মৃত্যু হয়েছে। রবিবার (০৩ আগস্ট) Read more

যশোরে পল্লী চিকিৎসকদের দোয়া ও ইফতার মাহফিল
যশোরে পল্লী চিকিৎসকদের দোয়া ও ইফতার মাহফিল

যশোরে নগর ও সদর উপজেলা পল্লী চিকিৎসকদের উদ্যোগে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। রবিবার সন্ধ্যায় মাতৃসেবা হাসপাতাল অ্যান্ড ডায়াগনস্টিক Read more

জুলাই সনদেই আগামী নির্বাচন চায় জামায়াত-এনসিপি, বাস্তবায়ন প্রশ্নে ভিন্ন অবস্থানে বিএনপি
জুলাই সনদেই আগামী নির্বাচন চায় জামায়াত-এনসিপি, বাস্তবায়ন প্রশ্নে ভিন্ন অবস্থানে বিএনপি

জুলাই সনদ বাস্তবায়ন নিয়ে বিএনপির অবস্থান আগামী নির্বাচনের মাধ্যমে সংসদ গঠিত হলে নির্বাচিত সংসদেই বাস্তবায়ন হবে জুলাই সনদ। অন্যদিকে, জামায়াতে Read more

গণঅভ্যুত্থানে শহীদ রাব্বির মরদেহ গলাচিপায় দাফন
গণঅভ্যুত্থানে শহীদ রাব্বির মরদেহ গলাচিপায় দাফন

ঢাকায় জুলাই-আগস্ট গণঅভ্যুত্থানে পুলিশের গুলিতে নিহত মাদ্রাসা ছাত্র শহীদ মো. রাব্বি মাতব্বরের (১২) মরদেহ মৃত্যুর ৯ মাস পর তার নিজ Read more

প্রাথমিক শিক্ষক নিয়োগ পরীক্ষার ফল প্রকাশ আগামীকাল
প্রাথমিক শিক্ষক নিয়োগ পরীক্ষার ফল প্রকাশ আগামীকাল

সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষার ফল আগামীকাল রোববার (১৮ জানুয়ারি) সন্ধ্যায় প্রকাশ করা হতে পারে। শনিবার (১৭ জানুয়ারি) রাতে Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন