ভারতের পররাষ্ট্রসচিব বিক্রম মিশ্রি বলেছেন, পাকিস্তানের সামরিক অভিযানের মহাপরিচালক (ডিজিএমও) আজ বিকেলে তার ভারতীয় সমকক্ষকে ফোন করেন এবং দুই পক্ষের মধ্যে যুদ্ধবিরতির ব্যাপারে একটি চুক্তি হয়।সংক্ষিপ্ত এক বিবৃতিতে মিশ্রি জানান, উভয় পক্ষ সম্মত হয়েছে যে, স্থল, আকাশ এবং সমুদ্রপথে সব ধরনের যুদ্ধ ও সামরিক কার্যক্রম আজ ভারতীয় সময় বিকেল ৫টা (বাংলাদেশ সময় বিকেল সাড়ে ৫টা) থেকে বন্ধ থাকবে।তিনি আরও বলেন, এ সমঝোতা কার্যকর করার জন্য উভয় পক্ষকেই নির্দেশ দেওয়া হয়েছে। সামরিক অভিযানের মহাপরিচালকরা আবার ১২ মে দুপুর ১২টায় কথা বলবেন।এ ঘোষণার মধ্য দিয়ে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিওর আগের দাবির আনুষ্ঠানিক নিশ্চিতকরণ মিললো।এর আগে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও ভারত-পাকিস্তানের মধ্যে যুদ্ধবিরতির বিষয়টি প্রকাশ করেন। পরে বিষয়টি নিশ্চিত করেন পাকিস্তানি পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দার।সামাজিক যোগাযোগমাধ্যমের এক পোস্টে তিনি বলেন, পাকিস্তান ও ভারত একটি যুদ্ধবিরতিতে সম্মত হয়েছে, যা তাৎক্ষণিকভাবে কার্যকর হবে।তিনি আরও লেখেন, নিজের সার্বভৌমত্ব ও ভূখণ্ডগত অখণ্ডতা বজায় রেখে পাকিস্তান সবসময়ই এই অঞ্চলে শান্তি ও নিরাপত্তা প্রতিষ্ঠার জন্য কাজ করে এসেছে!এর আগে, শনিবার (১০ মে) ট্রুথ সোশ্যাল প্ল্যাটফর্মে এক পোস্টে ট্রাম্প জানান, যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় দীর্ঘ রাতজুড়ে আলোচনার পর আমি আনন্দের সঙ্গে জানাচ্ছি, ভারত ও পাকিস্তান একটি পূর্ণ ও তাৎক্ষণিক যুদ্ধবিরতিতে সম্মত হয়েছে।তিনি আরও বলেন, সাধারণ বুদ্ধি ও চমৎকার কৌশল প্রয়োগের জন্য উভয় দেশকে অভিনন্দন। এই বিষয়টির প্রতি মনোযোগ দেওয়ার জন্য ধন্যবাদ!এমআর-২

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
পলাশবাড়ীতে ডোবায় ভাসছিল বৃদ্ধের বিবস্ত্র মরদেহ
পলাশবাড়ীতে ডোবায় ভাসছিল বৃদ্ধের বিবস্ত্র মরদেহ

গাইবান্ধার পলাশবাড়ীতে ডোবার পানি থেকে ভাসমান এক বৃদ্ধের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) সকালে উপজেলার পবনাপুর ইউনিয়নের ভেগীর ব্রিজের Read more

ভারতে তরুণীকে ধর্ষণের অভিযোগে সেনাসদস্য গ্রেফতার
ভারতে তরুণীকে ধর্ষণের অভিযোগে সেনাসদস্য গ্রেফতার

ভারতে তরুণীকে ধর্ষণের অভিযোগে সেনাসদস্য গ্রেফতারভারতের ঝাড়খণ্ড রাজ্যের রাজধানী রাঁচিতে কর্তব্যরত অবস্থায় এক তরুণীকে ধর্ষণের অভিযোগে ভারতীয় সেনাবাহিনীর এক সদস্যতে Read more

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সাবেক যুগ্ম সচিব ধনঞ্জয় বরখাস্ত
স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সাবেক যুগ্ম সচিব ধনঞ্জয় বরখাস্ত

বিনা অনুমতিতে কর্মস্থলে অনুপস্থিতির কারণে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সাবেক যুগ্ম সচিব ধনঞ্জয় কুমার দাসকে চাকরি থেকে বরখাস্ত করা হয়েছে। মঙ্গলবার (২৯ জুলাই) Read more

খালাস চেয়ে সাবেক আইজিপি মামুনের আপিল
খালাস চেয়ে সাবেক আইজিপি মামুনের আপিল

জুলাই গণ-অভ্যুত্থানে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় ৫ বছরের সাজা থেকে খালাস চেয়ে আপিল করেছেন রাজসাক্ষী পুলিশের সাবেক মহাপরিদর্শক (আইজিপি) চৌধুরী Read more

মামলার বিষয়ে মুখ খুললেন ডিপজল
মামলার বিষয়ে মুখ খুললেন ডিপজল

ঢাকাই সিনেমার খল অভিনেতা মনোয়ার হোসেন ডিপজল ও তার ব্যক্তিগত সহকারীর বিরুদ্ধে অ্যাসিড নিক্ষেপ ও মারধরের অভিযোগে ঢাকার এক আদালতে Read more

পাকিস্তানে পর পর ১৬ বার ভূকম্পন অনুভূত
পাকিস্তানে পর পর ১৬ বার ভূকম্পন অনুভূত

পাকিস্তানের করাচিতে গতকাল রোববার পর পর ১৬ বার ভূকম্পন অনভূত হয়েছে। মঙ্গলবার (৩ জুন) এ তথ্য জানিয়েছে পাকিস্তানের ভূতাত্ত্বিক দপ্তরের Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন