বগুড়ার শেরপুরে ব্যবসায়ী ও অটো চালক ছিনতাইয়ের কবলে পড়েছে।শনিবার (১৩ সেপ্টেম্বর) রাতে উপজেলার খানপুর ইউনিয়নের শেরপুর-ধুনট আঞ্চলিক মহাসড়কের শুভগাছা নামক স্থানে ও ১২ সেপ্টেম্বর শুক্রবার রাতে গাড়িদহ ডেইরী ফার্ম এলাকায় ঘটনা দুটি ঘটে। এতে মেহেদী হাসান (২০) নামে এক অটোরিকশা চালক গুরুতর আহত হয়েছেন। সচেতন মহল বলছেন, প্রায়ই শেরপুর উপজেলার বিভিন্ন এলাকায় ছিনতাইয়ের ঘটনা ঘটলেও টনক নড়ছে না পুলিশের। তবে কি আমরা শান্তিতে ব্যবসা-বাণিজ্য করব না?জানা যায়, উপজেলার দশশিকা গ্রামের আব্দুস সাত্তারের ছেলে মেহেদী হাসান চায়না অটোরিকশা চালিয়ে জীবিকা নির্বাহ করে। ১৩ সেপ্টেম্বর শনিবার রাতে বাড়ি ফেরার পথে শেরপুর রেজিস্ট্রি অফিস সংলগ্ন চাউল হাটি থেকে এক অজ্ঞাতনামা যাত্রী শেরপুর-ধুনট আঞ্চলিক সড়কের শুভগাছা যাওয়ার কথা বলে তার অটোরিকশায় ওঠে। পরে শুভগাছা গ্রামে পৌঁছালে মেহেদী প্রস্রাব করার জন্য অটোরিকশা থামিয়ে নামলে, পেছন থেকে ওই যাত্রী লোহার রেঞ্চ দিয়ে তার মাথায় আঘাত করে। মেহেদী মাটিতে লুটিয়ে পড়লে ছিনতাইকারী আবারও মাথায় আঘাত করে তাকে রক্তাক্ত জখম করে। এরপর অটোরিকশাটি ছিনিয়ে নিয়ে চলে যায়। পরে মেহেদীর চিৎকারে আশেপাশের লোকজন এগিয়ে এসে তাকে উদ্ধার করে শেরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান।অপরদিকে গাড়িদহ ইউনিয়নের মহিপুর পিসি ভাটা এলাকার মৃত সেকেন্দার আলীর ছেলে এনামুল হক গত ১২ সেপ্টেম্বর শুক্রবার রাত আনুমানিক ৯টার দিকে তার নিজস্ব অটোভ্যানে করে শাহজাহানপুর থানাধীন নয়মাইল গ্রামে কেক পৌঁছে দেওয়ার জন্য বাড়ি থেকে রওনা দেন। পথিমধ্যে শেরপুর থানাধীন গাড়ীদহ ইউনিয়নের ডেইরী ফার্মের সামনে পৌঁছালে হঠাৎ অজ্ঞাতনামা ৩ জন ব্যক্তি মোটরসাইকেলে এসে তার ভ্যানের গতিরোধ করে। পরে মোটরসাইকেল থেকে নেমে একজন তার পেটে ধারালো চাকু ধরে এবং অপর দুইজন তার পকেট থেকে একটি ভিভো অ্যান্ড্রয়েড মোবাইল (আইএমইআই নং ৮৬৮২৪১০৫৯৪৩৯০৩৫, ৮৬৮২৪১০৫৯৪৩৯০২৭), যার বাজারমূল্য প্রায় ১৬ হাজার টাকা, এবং মানিব্যাগে থাকা নগদ ২০ হাজার ৫৫০ টাকা ছিনতাই করে নেয় এবং বিষয়টি কাউকে না বলার জন্য তাকে প্রাণনাশের হুমকিও দিয়ে যায়।দুটি ঘটনায় ভুক্তভোগীরা শেরপুর থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন। এ ব্যাপারে শেরপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) এসএম মঈনুদ্দিন বলেন, ‘ছিনতাইয়ের অভিযোগ পেয়েছি, ছিনতাইকারীদের ধরতে পুলিশি অভিযান অব্যাহত রয়েছে।’এসআর

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
কাতার ইউনিভার্সিটিতে অধ্যাপক মুহাম্মদ ইউনূস তাঁর ‘থ্রি জিরো’ তত্ত্ব উপস্থাপন
কাতার ইউনিভার্সিটিতে অধ্যাপক মুহাম্মদ ইউনূস তাঁর ‘থ্রি জিরো’ তত্ত্ব উপস্থাপন

বৃহস্পতিবার (২৪ এপ্রিল) কাতার ইউনিভার্সিটিতে অনুষ্ঠিত এক বক্তৃতায় বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ও নোবেল শান্তি পুরস্কার বিজয়ী অধ্যাপক মুহাম্মদ Read more

কোনাবাড়ী-সুরাবাড়ী সড়কে চলাচল দুর্বিষহ, ৮ কিমি জুড়ে খানাখন্দ
কোনাবাড়ী-সুরাবাড়ী সড়কে চলাচল দুর্বিষহ, ৮ কিমি জুড়ে খানাখন্দ

গাজীপুর সিটি কর্পোরেশনের কোনাবাড়ী টু নরসিংহপুর আঞ্চলিক সড়কের কোনাবাড়ী হতে সুরাবাড়ী (কাশিমপুর) পর্যন্ত প্রায় ৮ কিলোমিটার রাস্তার বেহাল দশা।এমন অবস্থায় Read more

দুই যুগ ধরে জরাজীর্ণ টিনসেডের মধ্যে পাঠদান, দুর্ঘটনার আশঙ্কা
দুই যুগ ধরে জরাজীর্ণ টিনসেডের মধ্যে পাঠদান, দুর্ঘটনার আশঙ্কা

বিদ্যালয়টি স্থাপিত হয়েছিল পঁচিশ বছর আগে। তখন থেকেই টিনের ছাউনি ও কাঠ দিয়ে শ্রেণীকক্ষগুলো তৈরি করা হয়। সময়ের সাথে সাথে Read more

তারেক-বাবরের খালাসের রায় আপিলেও বহাল
তারেক-বাবরের খালাসের রায় আপিলেও বহাল

একুশে আগস্ট গ্রেনেড হামলার ঘটনায় দায়ের হওয়া মামলায় যাবজ্জীবন কারাদণ্ডপ্রাপ্ত বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও মৃত্যুদণ্ডপ্রাপ্ত সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী Read more

সম্মানীর ১ লাখ ২০ হাজার টাকা ফিরিয়ে দিলেন স্বাস্থ্য উপদেষ্টা
সম্মানীর ১ লাখ ২০ হাজার টাকা ফিরিয়ে দিলেন স্বাস্থ্য উপদেষ্টা

নার্সিং পরীক্ষার কোনোকিছু না করেও ১ লাখ ২০ হাজার টাকা সম্মানি পেয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের উপদেষ্টা নূরজাহান বেগম। Read more

দংশন করা বিষধর সাপ নিয়ে হাসপাতালে আহত শিশু ও তার পরিবার
দংশন করা বিষধর সাপ নিয়ে হাসপাতালে আহত শিশু ও তার পরিবার

ধান ক্ষেতের মধ্য দিয়ে চলে যাওয়া মেঠো পথ ধরে সহপাঠি চাচাত ভাইসহ বাইসাইকেলের পিছনে চড়ে স্কুল থেকে বাড়ি ফিরছিল সাদিকুর Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন