অনলাইনে জুয়া খেলে বাড়ি ও মোটরসাইকেল বিক্রি করে সর্বস্বান্ত হয়ে জুয়া না খেলার প্রতিশ্রুতিতে দুধ দিয়ে গোসল করলেন কুষ্টিয়ার কুমারখালীর যুবক সাগর হোসেন।শুক্রবার (০৯ মে) সন্ধ্যায় উপজেলার পান্টি ইউনিয়নের পান্টি গোলাবাড়ি বাজারে বেশ কিছু মানুষের সামনে তিনি দুধ দিয়ে গোসল করেন তিনি। সাগর ওই এলাকার চাঁদ আলীর ছেলে। পরে তার ওই দুধ দিয়ে গোসলের ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হলে আলোড়নের সৃষ্টি হয়।ভিডিওতে দেখা যায়, স্থানীয় কয়েকজন প্লাস্টিকের মগ ও বোতল দিয়ে সাগরের মাথায় দুধ ঢালছেন। উৎসুক জনতা তাঁকে ঘিরে দেখছেন। কেউ কেউ মুঠোফোনে সেই দৃশ্য ধারণ করছেন। দুধ ঢেলে গোসলের সময় সাগরকে বলতে শোনা যাচ্ছে, ‘প্রিয় ভাই ও আমার বন্ধুরা। আমার ছিল বিলাসী জীবন। পান্টিতে একটা মোটরসাইকেলের শোরুম ছিল। আমি খুব শখ করে একটা বাড়ি করেছিলাম। এই মোবাইলে (জুয়া) খেলা করে আমার শোরুম চলে গেছে, বাড়ি চলে গেছে। আমার এ দৃশ্য দেখে যদি কোনো একজন ব্যক্তি ভালো হয়ে যান, ভালো। আমি রিসার্চ করেছি, আমার এই মাথায় আমার নিজের কর্ম করা ছিল। আমি কর্ম করি বানাইছিলাম আল্লাহ পাক আমায় দিছিল। অসৎ পথে কেউ কোনো দিন বড়লোক হতি পারে না, রাতারাতি কেউ বড়লোক হতে পারে না। কোনো মানুষ এইটা দেখে (দুধ দিয়ে গোসল) সব শিক্ষা গ্রহণ করবেন, জীবনে কেউ জুয়া খেলবেন না।’ভিডিওতে আরও বলতে শোনা যায়, ‘দেহ–শরীর সব নষ্ট করে ফেলেছি। আত্মহত্যার পথ বাঁচে নিছিলাম। তিনডে মেয়েসন্তান আছে। সে জন্য আর কোনো দিন এই জুয়ো খেলব না, খেলব না, খেলব না। মোবাইলের জুয়ো আমি কোনো দিন খেলব না। আমি শপথ নিলাম।’সাগরের ভাষ্য, ব্যবসা বন্ধ করে ধারদেনা ও সুদে টাকা নিয়ে জুয়া খেলতেন। পরে সবকিছু বিক্রি করে দিয়েও এখনো সাড়ে তিন লাখ টাকা দেনা। গত বৃহস্পতিবার আত্মহত্যা করতে চেয়েছিলেন। পরে স্থানীয় লোকজন টের পেয়ে দুধ দিয়ে গোসলের আয়োজন করে। তিনি আরও বলেন, পান্টি এলাকার অনেক মানুষ এই জুয়া খেলেন। আর কেউ যেন লোভে পড়ে সর্বস্বান্ত না হন, সে জন্য তিনি সম্মানের কথা মাথায় না নিয়ে জনসমক্ষে দুধ দিয়ে গোসল করেছেন। জুয়ায় তিনি এক দিনে সর্বোচ্চ ১০ হাজার টাকা পেয়েছেন। আর হেরেছেন প্রায় তিন লাখ টাকা। যাওয়ার জায়গা নেই, তাই ক্রেতার সম্মতিতে এখনো বিক্রীত বাড়িতেই থাকছেন তিনি।সাগরের স্ত্রী কনা খাতুন বলেন, অনলাইন জুয়ায় বাড়ি, মোটরসাইকেল, গয়না, আসবাব, সম্পদ সব চলে গেছে। আর কারও সঙ্গে যেন এমন না হয়।এআই

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
টাঙ্গাইল জেলা যুবদলের সদস্যসচিব বাবুকে বহিস্কার
টাঙ্গাইল জেলা যুবদলের সদস্যসচিব বাবুকে বহিস্কার

দলীয় শৃঙ্খলা ভঙ্গ ও আদর্শ পরিপন্থি কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে টাঙ্গাইল জেলা যুব দলের সদস্যসচিব তৌহিদুল ইসলাম বাবুকে প্রাথমিক সদস্যপদসহ Read more

বিদেশ পাঠানোর কথা বলে টাকা নিয়ে উধাও, প্রতারক গ্রেফতার
বিদেশ পাঠানোর কথা বলে টাকা নিয়ে উধাও, প্রতারক গ্রেফতার

পিরোজপুরের ইন্দুরকানীতে বিদেশ পাঠানোর কথা বলে ৬ লাখ টাকা নিয়ে প্রতারণার অভিযোগে দায়েরকৃত মামলায় কবির মাতুব্বর (৪৫) নামে এক ওয়ারেন্টভুক্ত Read more

বিশ্বকাপ বাছাইয়ের দল ঘোষণা বিসিবির
বিশ্বকাপ বাছাইয়ের দল ঘোষণা বিসিবির

নেপালে হতে যাওয়া ২০২৬ নারী টি–টোয়েন্টি বিশ্বকাপ বাছাইকে সামনে রেখে দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। ১৫ সদস্যের স্কোয়াডে Read more

নাটোরে ট্রাক-প্রাইভেটকার সংঘর্ষে নিহত ১
নাটোরে ট্রাক-প্রাইভেটকার সংঘর্ষে নিহত ১

নাটোরের বড়াইগ্রামে ট্রাক ও প্রাইভেটকারের মুখোমুখি সংঘর্ষে সাগর হোসেন (২৯) নামে প্রাইভেটকার চালক নিহত হয়েছেন। শুক্রবার (২৭ মার্চ) ভোরে বনপাড়া-হাটিকুমরুল Read more

যমুনায় প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠকে এনসিপি
যমুনায় প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠকে এনসিপি

রাজনৈতিক সংলাপের অংশ হিসেবে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে বৈঠকে বসেছে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) প্রতিনিধিদল।বুধবার (২২ অক্টোবর) বিকেল Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন