২০২৫ সালে সৌদি আরবে ৭ লাখ ৫০ হাজারেরও বেশি কর্মী পাঠিয়েছে বাংলাদেশ। এই সংখ্যা চলতি বছর কোনো একক দেশে সর্বোচ্চ বিদেশি কর্মী পাঠানোর রেকর্ড।আরব নিউজ জানিয়েছে, প্রায় ৩৫ লাখ বাংলাদেশি সৌদি আরবে বাস করেন এবং কাজ করেন। প্রতি বছর ৫ বিলিয়ন ডলারেরও বেশি দেশে পাঠান।প্রতিবেদনে বলা হয়, গত বছর বাংলাদেশি কর্মীদের জন্য শীর্ষ গন্তব্য হিসেবে সৌদি আরব নিজের স্থান ধরে রেখেছে। ২০২৫ সালে বিদেশে যাওয়া ১১ লাখেরও বেশি কর্মীর দুই-তৃতীয়াংশের বেশি সৌদি আরবকে বেছে নিয়েছেন।জনশক্তি, কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরোর অতিরিক্ত মহাপরিচালক আশরাফ হোসেন আরব নিউজকে বলেন, ‘গত বছর ৭ লাখ ৫০ হাজারেরও বেশি বাংলাদেশি সৌদি আরবে গেছেন। এখন পর্যন্ত এক বছরে সৌদি আরব বা অন্য কোনো দেশে লোক পাঠানোর ক্ষেত্রে এটি বাংলাদেশের সর্বোচ্চ সংখ্যা।’সর্বশেষ তথ্যে দেখা গেছে, ২০২৪ সালের তুলনায় এই সংখ্যা ১৬ শতাংশ বৃদ্ধি পেয়েছে। ওই বছর প্রায় ৬ লাখ ২৮ হাজার জন কাজের জন্য সৌদি আরব গিয়েছিল।গত অক্টোবরে সৌদি আরব এবং বাংলাদেশ একটি নতুন কর্মসংস্থান চুক্তি স্বাক্ষর করেছে। এটি শ্রমিক সুরক্ষা, মজুরি প্রদান, পাশাপাশি কল্যাণ ও স্বাস্থ্যসেবা বৃদ্ধি করবে বলে আশা করে হচ্ছে। ২০২৬ সালে দেশটিতে বাংলাদেশি কর্মীদের জন্য ৩ লাখ পর্যন্ত নতুন কর্মসংস্থান তৈরি হতে পারে।এনআই

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
রাণীনগরে চরমপন্থীদের কোটি টাকার প্রকল্প এখন ভূতের বাড়ি
রাণীনগরে চরমপন্থীদের কোটি টাকার প্রকল্প এখন ভূতের বাড়ি

নওগাঁর রাণীনগরে চরমপন্থীদের পূর্নবাসনের লক্ষ্যে ১ কোটি ৭৫লাখ টাকার দুটি প্রকল্প বর্তমানে ভূতের বাড়িতে পরিণত হয়েছে। গত ২০২৪ সালের আন্দোলনের Read more

জীবিতদের সুস্থ করে দেশে ফেরানো সরকারের লক্ষ্য: পররাষ্ট্র প্রতিমন্ত্রী
জীবিতদের সুস্থ করে দেশে ফেরানো সরকারের লক্ষ্য: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

 লিবিয়া থেকে অবৈধভাবে গ্রিসে যাওয়ার পথে ভূমধ্যসাগরে ভাসমান একটি নৌকায় থাকা কমপক্ষে ২২ জন অভিবাসনপ্রত্যাশীর মৃত্যু হয়েছে। উদ্ধার করা হয়েছে Read more

শিক্ষানবিশ ৯৬ এএসপিকে বদলি
শিক্ষানবিশ ৯৬ এএসপিকে বদলি

বাংলাদেশ পুলিশ একাডেমিতে এক বছর মেয়াদি মৌলিক প্রশিক্ষণ সম্পন্ন করা ৯৬ জন শিক্ষানবিশ সহকারী পুলিশ সুপারকে (এএসপি) ছয় মাসের বাস্তব Read more

ফুটবল মাঠে অদ্ভুত কাণ্ড, দর্শককে ‘লাল কার্ড’ দেখালেন রেফারি!
ফুটবল মাঠে অদ্ভুত কাণ্ড, দর্শককে ‘লাল কার্ড’ দেখালেন রেফারি!

ফুটবল মাঠে খেলোয়াড় কিংবা কোচকে লাল কার্ড দেখানো সাধারণ ঘটনা হলেও, এবার এক বিরল ও অদ্ভুত ঘটনার সাক্ষী হলো ফুটবল Read more

ইসলামী ব্যাংক থেকে স্ত্রীর চাকরিচ্যুতি, চিন্তায় স্বামীর মৃত্যু!
ইসলামী ব্যাংক থেকে স্ত্রীর চাকরিচ্যুতি, চিন্তায় স্বামীর মৃত্যু!

ইসলামী ব্যাংক থেকে স্ত্রীকে চাকরিচ্যুত করার ঘটনার পর স্ট্রোকজনিত কারণে এক স্বামীর মৃত্যুর খবর পাওয়া গেছে। মৃত ব্যাক্তির নাম লিটন Read more

সামিটে খরচ দেড় কোটি, বিনিয়োগ এসেছে ৩ হাজার কোটি টাকার: আশিক
সামিটে খরচ দেড় কোটি, বিনিয়োগ এসেছে ৩ হাজার কোটি টাকার: আশিক

বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ (বিডা) আয়োজিত সামিটে এখন পর্যন্ত ৩ হাজার ১০০ কোটি টাকার বিনিয়োগের ঘোষণা এসেছে।রোববার (১৩ এপ্রিল) বাংলাদেশ Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন