মেহেরপুরের গাংনীতে স্যালো ইঞ্জিন চালিত অবৈধ যান স্টিয়ারিং গাড়ির ধাক্কায় তাসমিয়া খাতুন (৩) নামের এক শিশুর মৃত্যু হয়েছে। শনিবার (১০ মে) সকাল সাড়ে দশটায় উপজেলার কাজিপুর খন্দকারপাড়ায় এই দুর্ঘটনা ঘটে। নিহত তাসমিয়া খাতুন কাজীপুর বর্ডার পাড়ার জয়নাল হোসেনের মেয়ে।প্রত্যক্ষদর্শী স্থানীয় বাসিন্দা আবুল হাশেম বলেন, তাসমিয়া খাতুন তার মায়ের সাথে মামার বাড়ি কাজীপুর খন্দকার পাড়ায় হালখাতার দাওয়াত খেতে আসছিল।অটো থেকে নামার পর সে তার মামা আবু তাহেরের দোকানে মিষ্টি নিয়ে রাস্তা পার হওয়ার সময় স্যালো ইঞ্জিন চালিত অবৈধ যান স্টারিং গাড়ির ধাক্কায় মাটিতে লুটিয়ে পড়ে ঘটনাস্থলে মারা যায়।কাজীপুর ইউনিয়নের ৩নং ওয়ার্ডের ইউপি সদস্য আজিজুল হক এই তথ্য নিশ্চিত করে বলেন, তাসমিয়া খাতুন তার মায়ের সাথে মামার বাড়িতে হালখাতার দাওয়াত খেতে আসছিল।অটো থেকে নামার পরে সে তার মামার দোকানে গিয়ে মিষ্টি নিয়ে মায়ের কাছে যাওয়ার সময় স্যালো ইঞ্জিন চালিত স্ট্যায়ারিং এর গাড়ির ধাক্কায় রাস্তায় ছিটকে পড়ে ঘটনাস্থলেই মারা যায়।গাংনী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বানী ইসরাইল জানান, দুর্ঘটনা সংবাদ পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। পরবর্তীতে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।এআই

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
চুয়াডাঙ্গার আলমডাঙ্গায় পুলিশের অভিযান, আগ্নেয়াস্ত্রসহ ৬ ডাকাত গ্রেফতার
চুয়াডাঙ্গার আলমডাঙ্গায় পুলিশের অভিযান, আগ্নেয়াস্ত্রসহ ৬ ডাকাত গ্রেফতার

চুয়াডাঙ্গার আলমডাঙ্গায় তিয়রবিলা পুলিশ ক্যাম্পের সদস্যরা অভিযান চালিয়ে আগ্নেয়াস্ত্র, ডাকাতি করার সরঞ্জাম, পুলিশের পোশাক, ওয়াকিটকিসহ আন্তঃজেলা ডাকাত দলের ৬ জনকে Read more

নড়াইলে চিত্রা নদীতে গোসল করতে নেমে দুই শিশু নিখোঁজ
নড়াইলে চিত্রা নদীতে গোসল করতে নেমে দুই শিশু নিখোঁজ

নড়াইলের কালিয়া উপজেলার পাঁচগ্রাম ইউনিয়নের মহিষখোলা গ্রামে চিত্রা নদীতে গোসল করতে নেমে দুই শিশু নিখোঁজের ঘটনা ঘটেছে। দীর্ঘ তল্লাশির পর Read more

বেরোবিতে দুই দিনব্যাপী সামাজিক বিজ্ঞান অনুষদের আন্তর্জাতিক সম্মেলন
বেরোবিতে দুই দিনব্যাপী সামাজিক বিজ্ঞান অনুষদের আন্তর্জাতিক সম্মেলন

রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় (বেরোবি) প্রথমবারের মতো সামাজিক বিজ্ঞান অনুষদের আয়োজনে ‘ফার্স্ট ইন্টারন্যাশনাল কনফারেন্স অন সোশ্যাল সায়েন্সেস’ শীর্ষক দুই দিনব্যাপী Read more

ইউটিউব দেখে মোটরসাইকেল চুরি করতে গিয়ে ধরা
ইউটিউব দেখে মোটরসাইকেল চুরি করতে গিয়ে ধরা

ঝিনাইদহের কালীগঞ্জে মোটরসাইকেল চুরি করার সময় দুই চোরকে আটক করে পুলিশে দিয়েছেন স্থানীয় জনতা। সোমবার (৫ মে) বিকেল সাড়ে ৪টার Read more

পুঠিয়ায় ছাত্রলীগ নেতা গ্রেপ্তার
পুঠিয়ায় ছাত্রলীগ নেতা গ্রেপ্তার

নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের রাজশাহীর পুঠিয়া উপজেলা শাখার সাবেক সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলমকে (৩২) গেপ্তার করা হয়েছে। বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) Read more

নির্বাচনের পর পুরোনো কাজে ফিরবেন প্রধান উপদেষ্টা
নির্বাচনের পর পুরোনো কাজে ফিরবেন প্রধান উপদেষ্টা

আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) ব্যবস্থাপনা পরিচালক ক্রিস্টালিনা জর্জিয়েভা অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের নেতৃত্বের ভূয়সী প্রশংসা করেছেন। এ Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন