এক দফা এক দাবি শ্লোগানে গণহত্যার দায়ে আওয়ামী লীগের রাজনীতি নিষিদ্ধ করাসহ জড়িতদের সর্বোচ্চ শাস্তির দাবিতে বরিশালে ছাত্র সংহতি সমাবেশ হয়েছে।বৃস্পতিবার (৯ মে) বিকালে বরিশাল নগরীর কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন জেলা ও মহানগর শাখার উদ্যোগে এ সমাবেশ অনুষ্ঠিত হয়।এসময় ছাত্রদল, এনসিপি, ইসলামী ছাত্র আন্দোলন, ছাত্র অধিকার পরিষদ, ছাত্র ফেডারেশন ও গণতান্ত্রিক সংসদের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।সমাবেশে বক্তারা বলেন, জুলাই গণঅভ্যুত্থানে গণহত্যার দায়ে এদেশে আওয়ামী লীগের রাজনীতি নিষিদ্ধ করতে হবে। পাশাপাশি গণহত্যায় জড়িতদের দ্রুত সময়ের মধ্যে বিচার করতে হবে। আওয়ামী লীগ এখনও দেশে অস্থিতিশীল পরিবেশ তৈরির অপচেষ্টা চালিয়ে যাচ্ছে। তাই দ্রুত বিচার নিশ্চিতের দাবি জানাই।এসময় উপস্থিত ছিলেন, ইসলামী ছাত্র শিবির বিএম কলেজ শাখার সভাপতি মোঃ সাহেদ খান, সেক্রেটারি মোঃ নাহিদ ইসলাম, বরিশাল কলেজ ছাত্র শিবির সভাপতি মোঃ রেদোয়ান, সাবেক বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সারির যোদ্ধা ও ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয় সুরা সদস্য এস এম হাসান রাজু, বরিশাল মহানগর ইসলামী ছাত্র আন্দোলনের সভাপতি রেদোয়ান , বিএম কলেজ ইসলামী ছাত্র আন্দোলনের সভাপতি জিয়াউর রহমান নাঈম, ছাত্র ফেডারেশন বরিশাল জেলার সম্পাদক রাইদুল ইসলাম সাকিব, ছাত্র অধিকার পরিষদ সদর উপজেলার সভাপতি মাইনুল ইসলাম, জাতীয় নাগরিক পার্টির কেন্দ্রীয় কমিটির সদস্য মোঃ আবু মুসা, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মহানগরের আহবায়ক শহিদুল ইসলাম সাহেদ , মুখপাত্র ইসরাত মায়া,যুগ্ম আহবায়ক হুসাইন আল সুহান, যুগ্ম আহবায়ক আইয়ুব নবী , সংগঠক জুনায়েদ হোসেন ছাদ, বরিশাল জেলার যুগ্ম সদস্য সচিব ও মিডিয়া সেল সম্পাদক কাজী মোঃ আবু যাঈদ, সংগঠক মোঃ সফিউল্লাহ, সংগঠক মোঃ আলিম প্রমূখ।এমআর

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
এক ডজন বিয়ে করতে চান পরীমণি!
এক ডজন বিয়ে করতে চান পরীমণি!

প্রায় সারাবছরই আলোচনার কেন্দ্রবিন্দুতে থাকেন জনপ্রিয় চিত্রনায়িকা পরীমণি। এবার মাছরাঙা টেলিভিশনের ‘বিহাইন্ড দ্য ফেইম উইথ আরআরকে’ অনুষ্ঠানে সাক্ষাৎকারের মাধ্যমে আবারও Read more

শিক্ষাবিদ সৈয়দ মনজুরুল ইসলাম আর নেই
শিক্ষাবিদ সৈয়দ মনজুরুল ইসলাম আর নেই

ইমেরিটাস অধ্যাপক ও সাহিত্যিক সৈয়দ মনজুরুল ইসলাম মারা গেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।শুক্রবার (১০ অক্টোবর) বিকাল ৫টার দিকে Read more

বরিশালে ছাত্রদল-শিবির দু’গ্রুপের সংঘর্ষ, আহত ২৫
বরিশালে ছাত্রদল-শিবির দু’গ্রুপের সংঘর্ষ, আহত ২৫

বরিশালের মুলাদী উপজেলায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে ছাত্র শিবির ও ছাত্রদলের মধ্যে মারামারির ঘটনা ঘটেছে। এতে উভয় পক্ষের অন্তত ২৫ Read more

কিশোরগঞ্জে জাপার চুন্নুসহ ২৪ জনের মনোনয়ন বাতিল
কিশোরগঞ্জে জাপার চুন্নুসহ ২৪ জনের মনোনয়ন বাতিল

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে কিশোরগঞ্জ জেলার ৬টি সংসদীয় আসনে দাখিল করা ৬১টি মনোনয়নপত্র যাচাই-বাছাই শেষে ৩৭ জনকে বৈধ এবং জাতীয় Read more

হাতিয়া পৌরসভার ইঞ্জিনিয়ার সেলিমের লুটপাটের রাজত্ব কায়েম
হাতিয়া পৌরসভার ইঞ্জিনিয়ার সেলিমের লুটপাটের রাজত্ব কায়েম

নিজেই ঠিকাদার বনে গিয়ে কাঁড়ি কাড়ি টাকা কামানো, ভুতুড়ে প্রকল্পের নামে বরাদ্দ আত্মসাৎ, প্লান অনুমোদনের নামে পৌরবাসী থেকে ইচ্ছেমতো টাকা Read more

রোহিঙ্গা সমস্যার স্থায়ী সমাধান চায় বাংলাদেশ: নিরাপত্তা উপদেষ্টা
রোহিঙ্গা সমস্যার স্থায়ী সমাধান চায় বাংলাদেশ: নিরাপত্তা উপদেষ্টা

জাতীয় নিরাপত্তা উপদেষ্টা ও প্রধান উপদেষ্টার উচ্চ প্রতিনিধি খলিলুর রহমান বলেছেন, রোহিঙ্গা সমস্যার স্থায়ী সমাধান চায় বাংলাদেশ। রোববার (১৭ আগস্ট) Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন