দেশের ১৯টি পাবলিক বিশ্ববিদ্যালয়ের সমন্বিত গুচ্ছ পদ্ধতিতে ২০২৪-২০২৫ শিক্ষাবর্ষের স্নাতক (সম্মান) প্রথম বর্ষের ‘এ’ ইউনিটের (মানবিক) ভর্তি পরীক্ষা আজ শুক্রবার (৯ মে) সারাদেশে একযোগে অনুষ্ঠিত হয়েছে।বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়সহ রংপুর অঞ্চলের ১১টি কেন্দ্রে বেলা ১১টা থেকে দুপুর ১২টা পর্যন্ত ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়। বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় কেন্দ্রে ২ হাজার ৯৯৪, কারমাইকেল কলেজ কেন্দ্রে ৩ হাজার ৫৯১, রংপুর সরকারি কলেজ কেন্দ্রে ১ হাজার ৩৮৫, সরকারি বেগম রোকেয়া কলেজ কেন্দ্রে ১ হাজার ৪৮৭, ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল এন্ড কলেজ কেন্দ্রে ৪ হাজার ৩৩৭, দি মিলেনিয়াম স্টারস স্কুল এন্ড কলেজ কেন্দ্রে ১ হাজার ৫৭১, পুলিশ লাইন্স স্কুল এন্ড কলেজ কেন্দ্রে ৩ হাজার ২৩৯, কালেক্টরেট স্কুল এন্ড কলেজ কেন্দ্রে ১ হাজার ৮৩২, সরকারি টিচার্স ট্রেনিং কলেজ কেন্দ্রে ৯২৩, কারমাইকেল কলেজিয়েট স্কুল এন্ড কলেজ কেন্দ্রে ৯৩৯ এবং লায়ন্স স্কুল এন্ড কলেজ কেন্দ্রে ১ হাজার ৩৯৪ জন পরীক্ষার্থী অংশগ্রহণ করেন। ১১ পরীক্ষা কেন্দ্রে মোট উপস্থিত পরীক্ষার্থীর হার ৯২.৩৮%। পরীক্ষা চলাকালীন বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় কেন্দ্রে একজন ভুয়া পরীক্ষার্থীকে আটক করা হয়।বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মোঃ শওকাত আলী কেন্দ্র পরিদর্শন করেন। পরিদর্শন শেষে উপাচার্য জানান, ১৯টি পাবলিক বিশ্ববিদ্যালয়ে গুচ্ছ পদ্ধতিতে ভর্তি পরীক্ষায় এ ইউনিটে রংপুর অঞ্চলের ১১টি কেন্দ্রে সর্বোচ্চ সংখ্যক পরীক্ষার্থী অংশগ্রহণ করেছে। গুচ্ছ পদ্ধতিতে ভর্তি পরীক্ষা গ্রহণের ফলে শিক্ষার্থীদের সময় ও অর্থ সাশ্রয়ের পাশাপাশি দেশের বিভিন্ন প্রান্তে যাতায়াতের ভোগান্তি লাঘব হয়েছে বলে জানান তিনি। উপাচার্য শান্তিপূর্ণ ও সুশৃঙ্খলভাবে পরীক্ষা সম্পন্ন করায় সন্তোষ প্রকাশ করেন এবং বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, কর্মকর্তা, কর্মচারী, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যবৃন্দ, বিভিন্ন গোয়েন্দা সংস্থার সদস্যবৃন্দ, গণমাধ্যমকর্মীসহ ভর্তি পরীক্ষার সাথে সংশ্লিষ্ট সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।  এছাড়াও  বিকেলে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় কেন্দ্রে আর্কিটেকচার ব্যবহারিক (ড্রয়িং) পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। বিকেল ৩টা থেকে ৪টা পর্যন্ত অনুষ্ঠিত পরীক্ষায় ২৫৫ জন পরীক্ষার্থী অংশগ্রহণ করেন। উল্লেখ্য, জিএসটি সমন্বিত ভর্তি কমিটি সূত্রে জানা যায়, জিএসটি গুচ্ছভুক্ত ভর্তি পরীক্ষায় আসন বিন্যাস, ফলাফল, নির্দেশনাসহ অন্যান্য সব তথ্য (https://gstadmission.ac.bd) এই ওয়েবসাইটে পাওয়া যাবে। এইচএ

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
ঢাকার আবহাওয়া নিয়ে যে বার্তা দিলো অধিদপ্তর
ঢাকার আবহাওয়া নিয়ে যে বার্তা দিলো অধিদপ্তর

ঢাকা ও আশপাশের এলাকার আকাশ আজ পরিষ্কার থাকবে। সেই সঙ্গে আবহাওয়া শুষ্ক থাকতে পারে বলে জানিয়েছে অধিদপ্তর।আজ বুধবার (১৭ ডিসেম্বর) সকাল Read more

এনসিপিতে পদ ফিরে পেলেন মাহিন সরকার
এনসিপিতে পদ ফিরে পেলেন মাহিন সরকার

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) যুগ্ম সদস্যসচিব মাহিন সরকারের বহিষ্কারের সিদ্ধান্ত বাতিল করা হয়েছে। এর মাধ্যমে তিনি আবার তার পূর্বের পদে Read more

কটিয়াদীতে রাস্তায় হাতি দিয়ে চাঁদাবাজি, অতিষ্ঠ চালক ও যাত্রীরা
কটিয়াদীতে রাস্তায় হাতি দিয়ে চাঁদাবাজি, অতিষ্ঠ চালক ও যাত্রীরা

কিশোরগঞ্জের কটিয়াদীতে সড়কে বিশালাকৃতির একটি হাতি ঘুরে বেড়াচ্ছে, আর সেই হাতির পিঠে থাকা মাহুতের নির্দেশে থামানো হচ্ছে চলন্ত বাস, ট্রাক, Read more

এআই তরুণীর প্রেমে পড়ে প্রাণ হারালেন বৃদ্ধ
এআই তরুণীর প্রেমে পড়ে প্রাণ হারালেন বৃদ্ধ

মার্কিন যুক্তরাষ্ট্রের নিউজার্সি অঙ্গরাজ্যের ৭৬ বছর বয়সী এক বৃদ্ধ থংবুয়ে ওংবানডু হঠাৎ একদিন পরিবারকে জানালেন, তিনি নিউইয়র্কে এক পুরোনো বন্ধুর Read more

ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দিল ইউরোপের আরেক দেশ
ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দিল ইউরোপের আরেক দেশ

এবার স্বাধীন রাষ্ট্র হিসেবে ফিলিস্তিনকে আনুষ্ঠানিকভাবে স্বীকৃতি দিয়েছে ইউরোপের দেশ সান মারিনো। শনিবার (২৭ সেপ্টেম্বর) নিউইয়র্কে জাতিসংঘের সাধারণ পরিষদের ৮০তম অধিবেশনে Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন