ভারতের ৩৬টি স্থানে এক রাতেই অন্তত ৩০০ থেকে ৪০০ বার আক্রমণের চেষ্টা চালিয়েছে পাকিস্তান—এমনটাই দাবি করেছে ভারতীয় সেনা ও দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়। বৃহস্পতিবার গভীর রাতে এসব হামলার চেষ্টা হয়, যার বেশিরভাগই ছিল ড্রোনের মাধ্যমে।শুক্রবার (০৯ মে) বিকালে এক যৌথ সংবাদ সম্মেলনে ভারতীয় সেনার কর্নেল সোফিয়া কুরেশি বলেন, বৃহস্পতিবার রাতে পাকিস্তান সেনা ভারতের একাধিক সেনাছাউনিকে লক্ষ্য করে আকাশসীমা লঙ্ঘনের চেষ্টা করে। শুধু তাই নয়, নিয়ন্ত্রণ রেখাতেও (এলওসি) চালায় গোলাবর্ষণ।তিনি জানান, ভারতের আকাশসীমায় অন্তত ৩০০ থেকে ৪০০ বার ড্রোন অনুপ্রবেশের চেষ্টা হয়। এসব ড্রোন প্রতিহত করেছে ভারতীয় সেনা। অনেক ড্রোন গুলি করে নামানো হয়েছে।ড্রোনগুলোর মাধ্যমে ভারতের বিভিন্ন তথ্য সংগ্রহের চেষ্টা করা হয়েছিল বলেও অভিযোগ করা হয়। ইতোমধ্যে ধ্বংস হওয়া ড্রোনগুলো ফরেনসিক পরীক্ষার জন্য পাঠানো হয়েছে। প্রাথমিক তদন্তে জানা গেছে, ড্রোনগুলো তুরস্ক থেকে আমদানি করা।শুধু ড্রোন নয়, পাক যুদ্ধবিমানও ভারতের ভাটিন্ডা সেনা ঘাঁটিতে হামলার চেষ্টা করেছিল বলে দাবি করা হয় সংবাদ সম্মেলনে। তবে সেনাবাহিনীর প্রস্তুত অবস্থানে সেই চেষ্টাও ব্যর্থ হয়। সূত্র: আনন্দবাজারএসকে/আরআই

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
ইসিতে নিবন্ধনের আবেদন, শাপলা প্রতীক চাইল এনসিপি
ইসিতে নিবন্ধনের আবেদন, শাপলা প্রতীক চাইল এনসিপি

রাজনৈতিক দল হিসেবে শাপলা, কলম ও মোবাইল প্রতীক পাওয়ার দাবি জানিয়ে নির্বাচন কমিশনে (ইসি) নিবন্ধন আবেদন করেছে জাতীয় নাগরিক পার্টি Read more

মিরপুর কাঁচাবাজার আড়তের অবৈধ স্থাপনা উচ্ছেদ
মিরপুর কাঁচাবাজার আড়তের অবৈধ স্থাপনা উচ্ছেদ

ঢাকা জেলা প্রশাসনের উদ্যোগে অবশেষে উচ্ছেদ করা হলো বৃহত্তর মিরপুর পাইকারী কাঁচাবাজার আড়তের অস্থায়ী স্থাপনা। শনিবার ৩০ (আগস্ট) সকাল থেকে Read more

লোহাগাড়ায় সড়কের পাশে অজ্ঞাত ব্যক্তির লাশ উদ্ধার
লোহাগাড়ায় সড়কের পাশে অজ্ঞাত ব্যক্তির লাশ উদ্ধার

চট্টগ্রামের লোহাগাড়ায় অজ্ঞাতনামা এক ব্যক্তির (৪৫) লাশ উদ্ধার করা হয়েছে। রবিবার (২৮ সেপ্টেম্বর) ভোরে আমিরাবাদের বার আউলিয়া ডিগ্রি কলেজের সামনে চট্টগ্রাম-কক্সবাজার Read more

শার্শায় কাভার্ড ভ্যানের ধাক্কায় শ্রমিক নিহত
শার্শায় কাভার্ড ভ্যানের ধাক্কায় শ্রমিক নিহত

যশোরের শার্শায় কাভার্ড ভ্যানের ধাক্কায় সৌরভ মন্ডল (২৫) নামে এক শ্রমিক নিহত হয়েছে। এসময় আরও দুইজন গুরুতর আহত হয়।শনিবার (২৪ Read more

উল্লাপাড়ায় সৎকারে বাধার অভিযোগ সনাতনী জামায়াত নেতার বিরুদ্ধে
উল্লাপাড়ায় সৎকারে বাধার অভিযোগ সনাতনী জামায়াত নেতার বিরুদ্ধে

সিরাজগঞ্জের উল্লাপাড়ায় হিন্দু সম্প্রদায়ের সৎকার কাজে বাধা দেওয়ার অভিযোগ উঠেছে সনাতনী জামায়াত হিন্দু উল্লাপাড়া উপজেলা শাখার সভাপতি বাবলু ভৌমিকের বিরুদ্ধে। Read more

ঈদের ছুটি শেষে বেনাপোল বন্দরে আমদানি-রপ্তানি শুরু
ঈদের ছুটি শেষে বেনাপোল বন্দরে আমদানি-রপ্তানি শুরু

পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে টানা ৮ দিনের ছুটি শেষে বেনাপোল বন্দর দিয়ে শনিবার (৫ এপ্রিল) দুপুর থেকে শুরু হয়েছে আমদানি-রপ্তানি Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন