পবিত্র হজ পালনের উদ্দেশে বাংলাদেশ থেকে সৌদি আরব গেছেন ৩৬ হাজার ১৩ জন হজযাত্রী।বৃহস্পতিবার (৮ মে) দিবাগত রাত ২টা ৫৯ মিনিট পর্যন্ত সরকারি ও বেসরকারি ব্যবস্থাপনায় মোট ৮৯টি ফ্লাইটে তারা সৌদিতে পৌঁছেছেন বলে জানিয়েছে ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের হজ অফিস, ঢাকা। হজ অফিসের সর্বশেষ বুলেটিন অনুযায়ী, এখন পর্যন্ত সরকারি ব্যবস্থাপনায় সৌদিতে পৌঁছেছেন ৪ হাজার ৫৬৪ জন এবং বেসরকারি ব্যবস্থাপনায় গেছেন ৩১ হাজার ৪৪৯ জন হজযাত্রী। চলতি মৌসুমে বাংলাদেশ থেকে হজ পালনের জন্য মোট ৮২ হাজার ২২৮টি ভিসা ইস্যু করা হয়েছে।ফ্লাইট পরিচালনার দিক থেকে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স ৪৩টি, সৌদি এয়ারলাইন্স ৩০টি এবং ফ্লাইনাস এয়ারলাইন্স ১৬টি ফ্লাইট পরিচালনা করেছে।চলতি বছর হজ করতে গিয়ে এখন পর্যন্ত ৪ জন বাংলাদেশি হজযাত্রীর মৃত্যু হয়েছে। তাদের মধ্যে একজন হলেন রাজবাড়ীর পাংশার মো. খলিলুর রহমান (৭০), অপরজন কিশোরগঞ্জের বাজিতপুরের ফরিদুজ্জামান (৫৭)। আরেকজন নারী হজযাত্রী। আল হামিদা বানু (৫৪) পঞ্চগড় সদরে তার বাড়ি। এছাড়াও মো. শাহজাহান কবীর (৬০),থানা মোহাম্মদপুর, জেলা ঢাকা, হৃদযন্ত্র ক্রিয়া বন্ধ হয়ে ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।এ বছরের হজ কার্যক্রম শুরু হয় ২৯ এপ্রিল, বিমান বাংলাদেশ এয়ারলাইনসের প্রথম ডেডিকেটেড ফ্লাইটের মাধ্যমে, যেখানে ৩৯৮ জন হজযাত্রী সৌদি আরবের উদ্দেশ্যে যাত্রা করেন। হজ ফ্লাইট শেষ হবে আগামী ৩১ মে।২০২৫ সালে বাংলাদেশ থেকে সরকারি ব্যবস্থাপনায় হজ করতে যাবেন ৫ হাজার ২০০ জন এবং বেসরকারি ব্যবস্থাপনায় যাবেন ৮১ হাজার ৯০০ জন। এ পর্যন্ত হজ কার্যক্রমে অংশ নিচ্ছে মোট ৭০টি হজ এজেন্সি।সৌদি আরবে চাঁদ দেখা সাপেক্ষে আগামী ৫ জুন পবিত্র হজ অনুষ্ঠিত হতে পারে। হজযাত্রীদের ফিরতি ফ্লাইট শুরু হবে ১০ জুন এবং শেষ ফিরতি ফ্লাইট যাবে ১০ জুলাইয়ের মধ্যে।এইচএ

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
সিঙ্গাপুর থেকে ডিজেলভর্তি জাহাজ চট্টগ্রাম বন্দরে
সিঙ্গাপুর থেকে ডিজেলভর্তি জাহাজ চট্টগ্রাম বন্দরে

সিঙ্গাপুর থেকে ২৭ হাজার ৩০০ টন ডিজেল নিয়ে চট্টগ্রাম বন্দরে পৌঁছেছে ‘এমটি ইউয়ান জিং হে’ নামে একটি জাহাজ।শুক্রবার (৩ এপ্রিল) Read more

চ্যাম্পিয়নস লিগ শুরুর আগেই বার্সেলোনায় শাস্তির হিড়িক
চ্যাম্পিয়নস লিগ শুরুর আগেই বার্সেলোনায় শাস্তির হিড়িক

২০২৪-২৫ মৌসুমে চ্যাম্পিয়নস লিগে হ্যান্সি ফ্লিকের নেতৃত্বে দুর্দান্ত পারফরম্যান্স করেছে বার্সেলোনা। তবে শেষ পর্যন্ত সেমিফাইনালে ইন্টার মিলানের কাছে হেরে বিদায় Read more

দেশের সর্বনিম্ন তাপমাত্রা কিশোরগঞ্জের নিকলীতে
দেশের সর্বনিম্ন তাপমাত্রা কিশোরগঞ্জের নিকলীতে

কিশোরগঞ্জের নিকলী উপজেলায় দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে। রবিবার (২৮ ডিসেম্বর) সকালে হাওর অধ্যুষিত এই উপজেলায় তাপমাত্রা নেমে আসে Read more

এবার এইচএসসিতে জিপিএ-৫ কমেছে ৭৬ হাজার ৮১৪ জন
এবার এইচএসসিতে জিপিএ-৫ কমেছে ৭৬ হাজার ৮১৪ জন

এবার এইচএসসি ও সমমান পরীক্ষায় জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীর সংখ্যা গত বছরের তুলনায় সাড়ে ৭৬ হাজার কমেছে। এবার জিপিএ-৫ পেয়েছেন ৬৯ Read more

প্রধান বিচারপতির সঙ্গে মার্কিন রাষ্ট্রদূতের সাক্ষাৎ
প্রধান বিচারপতির সঙ্গে মার্কিন রাষ্ট্রদূতের সাক্ষাৎ

বাংলাদেশে নিযুক্ত মার্কিন ভারপ্রাপ্ত রাষ্ট্রদূত ট্রেসি অ্যান জ্যাকবসন এবং বাংলাদেশ সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি ড. সৈয়দ রেফাত আহমেদের মধ্যে একটি Read more

মুন্সিগঞ্জ-১ আসনে দুজনের মনোনয়নপত্র বাতিল
মুন্সিগঞ্জ-১ আসনে দুজনের মনোনয়নপত্র বাতিল

মুন্সিগঞ্জ-১ (সিরাজদিখান–শ্রীনগর) আসনে দুই স্বতন্ত্র প্রার্থী মীর সরফত আলী সপু ও আলহাজ মমিন আলীর মনোনয়নপত্র বাতিল করা হয়েছে।বৃহস্পতিবার সকালে জেলা Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন