আমতলীর সদর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মোঃ জাহিদুল ইসলাম মিঠু মৃধাকে জোরপূর্বক তুলে নেওয়ার চেষ্টা চালিয়েছে অর্ধশতাধিক সন্ত্রাসী। রবিবার (১৩ জুলাই) বেলা ১১টার দিকে উপজেলার খুরিয়া খেয়াঘাট সংলগ্ন ইউনিয়ন পরিষদ কার্যালয়ে এ ঘটনা ঘটে। হামলাকারীদের নেতৃত্বে ছিলেন ইউনিয়ন যুবদলের সভাপতি ও ইউপি সদস্য মোঃ ফিরোজ খাঁন তাপস।হামলাকারীরা এ সময় পরিষদ চত্বরে দুটি ককটেল বিস্ফোরণ ঘটায়। হামলায় ইউপি সদস্য সোহেল খাঁনসহ অন্তত ১০ জন আহত হন। খবর পেয়ে নৌবাহিনীর সদস্যরা দ্রুত ঘটনাস্থলে উপস্থিত হয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন এবং ঘটনাস্থল থেকে ফিরোজ খাঁন তাপস ও তার সহযোগী রাসেল আকনকে আটক করে পুলিশে সোপর্দ করেন।প্রত্যক্ষদর্শীরা জানান, রবিবার সকাল ১০টার দিকে চেয়ারম্যান মিঠু ইউনিয়ন পরিষদে গিয়ে নিয়মিত সেবা কার্যক্রম শুরু করলে কিছুক্ষণের মধ্যেই ফিরোজ খাঁনের নেতৃত্বে যুবদল, ছাত্রদল ও শ্রমিকদলের অর্ধশতাধিক নেতাকর্মী সেখানে হানা দেয়। তারা চেয়ারম্যানকে টেনে-হেঁচড়ে তুলে নেওয়ার চেষ্টা করে। এ সময় পরিষদে উপস্থিত সেবা প্রত্যাশী সাধারণ নারী-পুরুষ মানবপ্রাচীর তৈরি করে তাকে রক্ষা করেন। বাধা দিতে গেলে ইউপি সদস্য সোহেল খাঁনসহ অনেকে মারধরের শিকার হন।পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে দ্রুত নৌবাহিনীর একটি টহলদল ঘটনাস্থলে উপস্থিত হয়। পরে আমতলী সহকারী কমিশনার (ভূমি) তারেক হাসান, সহকারী পুলিশ সুপার (তালতলী-আমতলী সার্কেল) তারিকুল ইসলাম মাসুদ ঘটনাস্থল পরিদর্শন করেন।জানা গেছে, চলতি বছরের ১৬ জুন চেয়ারম্যান মিঠুকে পরিষদে ঢুকতে বাধা দেন ফিরোজ খাঁন তাপস। ওই ঘটনায় উপজেলা নির্বাহী কর্মকর্তাসহ সংশ্লিষ্ট দপ্তরে লিখিত অভিযোগ দেন চেয়ারম্যান, তবে কার্যকর ব্যবস্থা নেওয়া হয়নি বলে দাবি তার। পরে ১৯ জুন আমতলী উপজেলা পরিষদের সামনে একটি চায়ের দোকানে চেয়ারম্যানকে অবরুদ্ধ করে ২১ দিনের জন্য দায়িত্ব হস্তান্তরের একটি কাগজে স্বাক্ষর করিয়ে নেন ফিরোজ খাঁন ও তার অনুসারীরা।চেয়ারম্যান মিঠু বলেন, ‘আজ আমি পরিষদে এসে নিয়মিত কার্যক্রম শুরু করলে তাপস তার সন্ত্রাসী বাহিনী নিয়ে এসে আমাকে তুলে নিতে চেষ্টা করে। পরিষদের সেবা নিতে আসা নারী-পুরুষ আমাকে মানবঢাল তৈরি করে রক্ষা করেন। না হলে ওরা আমাকে তুলে নিয়ে গুম বা হত্যা করে ফেলতো। তারা দুটি ককটেল বিস্ফোরণ ঘটিয়ে আতঙ্ক ছড়িয়েছে।’হামলায় আহতদের মধ্যে ইউপি সদস্য সোহেল খাঁন (৩৫), রাহাত মোল্লা (২৫), সজিব (২০), সাব্বির (২২), আল-আমিন (২৮) ও কামরুল (৩৫) রয়েছেন। তাদেরকে আমতলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। গুরুতর আহত সোহেল খাঁন ও রাহাত মোল্লাকে উন্নত চিকিৎসার জন্য বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে (শেবাচিম) পাঠানো হয়েছে।আমতলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডা. লুনা বিনতে হক জানান, ‘আহতদের যথাযথ চিকিৎসা দেওয়া হয়েছে। গুরুতর আহত দু’জনকে বরিশাল পাঠানো হয়েছে।’আমতলী থানার ওসি মোঃ আরিফুল ইসলাম আরিফ বলেন, ‘নৌবাহিনীর সদস্যরা দুইজনকে আটক করে থানায় সোপর্দ করেছে। লিখিত অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।’সহকারী পুলিশ সুপার তারিকুল ইসলাম মাসুদ বলেন, ‘ঘটনাস্থল পরিদর্শন করেছি। দুটি ককটেল বিস্ফোরণের আলামত মিলেছে। তদন্ত সাপেক্ষে যথাযথ ব্যবস্থা নেওয়া হবে।’সহকারী কমিশনার (ভূমি) তারেক হাসান বলেন, ‘ঘটনার পরপরই আমরা ঘটনাস্থলে পৌঁছাই। আটক দু’জনকে থানায় হস্তান্তর করা হয়েছে। তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নিতে নির্দেশনা দেওয়া হয়েছে।’এসআর

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
বাড়ির উঠানের গাছে ঝুলছিল স্বামী, মাঠে পড়ে ছিল স্ত্রীর লাশ
বাড়ির উঠানের গাছে ঝুলছিল স্বামী, মাঠে পড়ে ছিল স্ত্রীর লাশ

যশোরের শার্শার বেনাপোল পোর্ট থানার রঘুনাথপুরে স্বামী-স্ত্রীর মরদেহ উদ্ধার হয়েছে। স্বামীর লাশ বাড়ির উঠানের আমড়া গাছে ঝুলছিল, আর স্ত্রীর লাশ Read more

গাজায় ইসরাইলি হামলায় প্রাণ গেল আরও ১০ ফিলিস্তিনির
গাজায় ইসরাইলি হামলায় প্রাণ গেল আরও ১০ ফিলিস্তিনির

ফিলিস্তিনের গাজায় ইসরাইলি হামলায় আরও ১০ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন। বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে কাতারভিত্তিক সংবাদমাধ্যম Read more

উখিয়া-টেকনাফে অজানা ভাইরাসে ঘরে ঘরে জ্বর, আতঙ্কে গ্রামবাসী
উখিয়া-টেকনাফে অজানা ভাইরাসে ঘরে ঘরে জ্বর, আতঙ্কে গ্রামবাসী

কক্সবাজারের টেকনাফ ও উখিয়া। এই দুই উপকূলীয় উপজেলায় ছড়িয়ে পড়েছে এক অজানা ভাইরাস। জ্বর, সারা শরীর ও গিরা ব্যথা, পা Read more

জুলাই গণহত্যার দুই মামলায় আনুষ্ঠানিক অভিযোগ দাখিল এ মাসেই
জুলাই গণহত্যার দুই মামলায় আনুষ্ঠানিক অভিযোগ দাখিল এ মাসেই

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম বলেছেন, জুলাই গণহত্যার তিন মামলার তদন্ত প্রতিবেদন প্রসিকিউশনের হাতে এসেছে। এগুলো যাচাই-বাছাই চলছে। Read more

রাজধানীসহ সারা দেশে টানা ৩ দিন বৃষ্টির পূর্বাভাস
রাজধানীসহ সারা দেশে টানা ৩ দিন বৃষ্টির পূর্বাভাস

রাজধানী ঢাকাসহ সারা দেশে টানা তিন দিন বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। রোববার (৪ মে) সন্ধ্যা ৬টা থেকে পরবর্তী ১২০ Read more

বরগুনায় জব্দকৃত ৪০ মণ জাটকা এতিম ও দুস্থদের মাঝে বিতরণ
বরগুনায় জব্দকৃত ৪০ মণ জাটকা এতিম ও দুস্থদের মাঝে বিতরণ

বরগুনার পাথরঘাটায় ৪০ মণ জাটকা ইলিশ জব্দ করেছে কোস্টগার্ড। জব্দকৃত ইলিশ মাছ এতিম ও দুস্থ মানুষের মাঝে বিতরণ করেছে মৎস্য Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন