গলাচিপা উপজেলার চরবিশ্বাস ও বকুলবাড়িয়া ইউনিয়নে বৃহস্পতিবার বিএনপি ও গণ অধিকার পরিষদের কর্মী-সমর্থকদের মধ্যে সংঘর্ষের ঘটনার জেরে আইন-শৃঙ্খলা পরিস্থিতির অবনতি রোধে ১৪৪ ধারা জারি করেছে উপজেলা প্রশাসন।শুক্রবার (১৩ জুন) সকাল ৮টা থেকে ১৫ জুন (রবিবার) সকাল ৮টা পর্যন্ত ৪৮ ঘণ্টার জন্য গলাচিপা পৌরসভা ও আশপাশের এলাকায় সকল প্রকার সভা, সমাবেশ, মিছিল, গণজমায়েত এবং প্রকাশ্যভাবে লোক সমাগম নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে।উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোঃ মাহমুদ হাসান স্বাক্ষরিত এক আদেশে জানানো হয়, আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ও সংঘর্ষের আশঙ্কায় এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।প্রশাসনের আদেশে আরও বলা হয়, কেউ এই আদেশ অমান্য করলে তার বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। এ সময়ের মধ্যে পূর্ব নির্ধারিত কোনো সভা বা জনসমাবেশ, বিশেষত রাজনীতিক দলের যেকোনো কর্মসূচি পরিচালনা করা যাবে না।এই আদেশ কার্যকর করতে পটুয়াখালী জেলা প্রশাসক, পুলিশ সুপার, গলাচিপা থানার অফিসার ইনচার্জ, সেনাবাহিনী ও আনসার সদস্যদের কপি প্রেরণ করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের নির্দেশনা দেওয়া হয়েছে।এর আগে বুধবার ছাত্র অধিকার পরিষদের নতুন কমিটির পরিচিতি সভায় নুরুল হক নুরের এক বক্তব্য ঘিরে বিএনপির নেতাকর্মীদের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। নুর বিএনপির বিরুদ্ধে চাঁদাবাজি, দখলদারিত্ব ও অনিয়মের অভিযোগ তুলেন। সেদিন রাতে চরবিশ্বাসে বিএনপি নেতাকর্মীরা নুরের বিরুদ্ধে বিক্ষোভ মিছিল করে। পরে বৃহস্পতিবার বিকেলে গলাচিপা পৌর শহরে বিক্ষোভ মিছিল করে বিএনপি ও অঙ্গসংগঠনের নেতারা। সন্ধ্যায় চরবিশ্বাসে বিএনপি ও গণ অধিকার পরিষদের নেতাকর্মী সমর্থকদের মধ্যে সংঘর্ষ হয়। বিএনপি অফিস ভাঙচুর করে গণ অধিকার পরিষদের নেতাকর্মীরা। এসময় উভয়পক্ষের অন্তত ২০ জন আহত হয়। এ ঘটনায় একে অপরকে দোষারোপ করছে বিএনপি ও গণ অধিকার। এদিকে এ খবর ছড়িয়ে পড়লে বকুলবাড়িয়া ইউনিয়ন পাতাবুনিয়া বাজারে এক স্বরণসভায় যোগ দিয়ে ফেরার পথে রাত ১০টা থেকে নুরুল হক নুরকে অবরুদ্ধ করে রাখে স্থানীয় বিএনপির কর্মী সমর্থকরা। পরে প্রায় ৩ ঘণ্টা অবরুদ্ধ থাকার পরে পুলি ও সেনাবাহিনীর সহায়তায় তাকে উদ্ধার করে গলাচিপা নিয়ে আসা হয়। এ ঘটনা নিয়ে আজও নেতাকর্মী সমর্থকদের মধ্যে উত্তেজনা বিরাজ করছে। এদিকে গলাচিপায় বিকাল সাড়ে ৩টায় গণ অধিকার পরিষদের পক্ষ থেকে সাংবাদিক সম্মেলন ও বিকাল ৪টায় বিক্ষোভ মিছিল ডাকা হয়েছে। অন্যদিকে বিএনপি পক্ষ থেকেও সংবাদ সম্মেলন ও বিক্ষোভ মিছিলের প্রস্তুতি নেয়া হচ্ছে বলে জানা গেছে। এইচএ

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
প্রতিমায় তুলির শেষ টান দিতে ব্যস্ত মৃৎশিল্পীরা
প্রতিমায় তুলির শেষ টান দিতে ব্যস্ত মৃৎশিল্পীরা

বাংলাদেশের সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা সামনে রেখে আনোয়ারা উপজেলায় মৃৎশিল্পীরা ব্যস্ত সময় পার করছেন। প্রতিমা তৈরির Read more

ভোলায় বিদেশে পাঠানোর নামে অভিনব প্রতারণা
ভোলায় বিদেশে পাঠানোর নামে অভিনব প্রতারণা

ভোলায় এক আদম ব্যবসায়ীর অভিনব প্রতারণার শিকার হয়েছেন ইমন (১৮) নামের এক যুবক। তিনি ভোলার দৌলতখান উপজেলার দক্ষিণ জয়নগর ইউনিয়নের Read more

অষ্টগ্রামে মাদক ব্যবসায়ীর মোটরসাইকেলে আগুন দিলো বিক্ষুব্ধ জনতা
অষ্টগ্রামে মাদক ব্যবসায়ীর মোটরসাইকেলে আগুন দিলো বিক্ষুব্ধ জনতা

কিশোরগঞ্জের অষ্টগ্রামে ইমন মিয়া (২০) নামে এক মাদক ব্যবসায়ীর মোটরসাইকেলে আগুন দিয়েছে বিক্ষুব্ধ জনতা।সোমবার (৬ অক্টোবর) বিকেলে অষ্টগ্রাম উপজেলার খান Read more

ঢাকা মেডিকেলে একসঙ্গে ৬ সন্তানের জন্ম দিলেন নারী
ঢাকা মেডিকেলে একসঙ্গে ৬ সন্তানের জন্ম দিলেন নারী

ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে একসঙ্গে ৬ সন্তানের জন্ম দিয়েছেন প্রিয়া নামে এক নারী। নবজাতকদের মধ্যে ৩ জন ছেলে ও Read more

এগ্রোভোল্টাইকস: কৃষি ও জ্বালানি খাতে যুগান্তকারী সম্ভাবনা
এগ্রোভোল্টাইকস: কৃষি ও জ্বালানি খাতে যুগান্তকারী সম্ভাবনা

একদিকে কৃষির মাঠ, অন্যদিকে সৌর বিদ্যুৎ উৎপাদনের প্যানেল—একই জমিতে যুগপৎ এই দুটি কার্যক্রমের সম্মিলন এখন আর কল্পনা নয়, বাস্তবের দিকেই Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন