মাদারীপুরের ডাসারে মো. জহিরুল ইসলাম নামে এক নিষিদ্ধ ছাত্রলীগ নেতাকে গৃহবধূর খাটের নিচ থেকে উদ্ধার করেছেন তার স্বামী। এ রকম একটি ভিডিও ভাইরাল হয়েছে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে।জহিরুল ইসলাম (২৯) ডাসার উপজেলা ছাত্রলীগের সহ-সভাপতি ছিলেন।বুধবার (৭ মে) বিকালে ওই নিষিদ্ধ ছাত্রলীগ নেতার ভিডিও ভাইরালের ঘটনার তথ্য নিশ্চিত করেছেন একাধিক ফেসবুক ব্যবহারকারী।স্থানীয় সূত্রে জানা গেছে, নিষিদ্ধ ছাত্রলীগ নেতা জহিরুল ইসলাম পরকীয়া প্রেমের সম্পর্কের সূত্র ধরে সম্প্রতি এক গৃহবধূর বসতঘরে প্রবেশ করেন। এ ঘটনা জানতে পেরে ওই গৃহবধূর স্বামী বাড়িতে এলে ছাত্রলীগ নেতা জহিরুল খাটের নিচে লুকিয়ে পড়েন। পরে ওই গৃহবধূর স্বামী তাকে খাটের নিচ থেকে টেনে বের করেন এবং ঘটনাটি ভিডিও করে রাখেন। পরে ওই ভিডিওটি সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ভাইরাল হয়।নাম প্রকাশে অনিচ্ছুক স্থানীয় বেশ কয়েকজন এলাকাবাসী বলেন, নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ নেতার পরকীয়ার ভিডিও ভাইরাল হয়েছে। সেখানে দেখা যাচ্ছে ছাত্রলীগ নেতাকে এক গৃহবধূর খাটের নিচ থেকে বের করছেন তার স্বামী।অভিযুক্ত জহিরুল ইসলাম বলেন, আমার এক কলিগের ইনভাইটেশনে ওই গৃহবধূর ঘরে দাওয়াত খেতে গিয়েছিলাম। সেখানে আমি হ্যারেজমেন্টের শিকার হয়েছিলাম।তবে খাটের নিচে কেন লুকিয়ে ছিলেন? এমন প্রশ্নের কোনো উত্তর দিতে পারেননি ওই ছাত্রলীগ নেতা।গৃহবধূর স্বামী জানান, ছাত্রলীগ নেতাকে আমার ঘরে খাটের নিচে লুকিয়ে থাকা অবস্থায় ধরে ফেলা হয়েছে।এনআই

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
খালেদা জিয়ার স্মরণে শোকসভা শুরু, যোগ দিয়েছেন তারেক রহমান
খালেদা জিয়ার স্মরণে শোকসভা শুরু, যোগ দিয়েছেন তারেক রহমান

প্রয়াত বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার স্মরণে জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় নাগরিক শোকসভা শুরু হয়েছে। শুক্রবার (১৬ জানুয়ারি) দুপুর ৩টা Read more

গাজীপুরে বনদস্যুদের হামলায় সাংবাদিক আহত, সেচ্ছাসেবকদল নেতাসহ আটক ৩
গাজীপুরে বনদস্যুদের হামলায় সাংবাদিক আহত, সেচ্ছাসেবকদল নেতাসহ আটক ৩

গাজীপুরের কাপাসিয়ায় শতাধিক গজারি গাছ কেটে লুটপাটের সময় ভিডিও ধারণ করতে গিয়ে স্থানীয় বনদস্যুদের হামলায় তিন সাংবাদিক আহত হয়েছেন। মঙ্গলবার (৪ Read more

ইনু হেসে বললেন ‘দিন আমাদেরও আসবে’
ইনু হেসে বললেন ‘দিন আমাদেরও আসবে’

আদালতে গ্রেপ্তার শুনানিতে এসে কাঠগড়ায় দাঁড়িয়ে শুনানি শুনছিলেন সাবেক মন্ত্রী হাসানুল হক ইনু ও রাশেদ খান মেনন। শুনানির এক পর্যায়ে Read more

কিছু দল জুলাই সনদে স্বাক্ষর করলেই জাতীয় ঐক্য হয়ে যায় না: নাহিদ
কিছু দল জুলাই সনদে স্বাক্ষর করলেই জাতীয় ঐক্য হয়ে যায় না: নাহিদ

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, কিছু রাজনৈতিক দলের জুলাই সনদে সই করলেই জাতীয় ঐক্য হয়ে যায় না। Read more

মাদারীপুরে ছাত্র আন্দোলনের হত্যা মামলার আসামিরা প্রকাশ্যে
মাদারীপুরে ছাত্র আন্দোলনের হত্যা মামলার আসামিরা প্রকাশ্যে

মাদারীপুরে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মনিরুজ্জামন হত্যা মামলার এক আসামি প্রকাশ্যে ঘুরে বেড়ালেও পুলিশ তাকে গ্রেপ্তারে কোন ভুমিকা পালন করছেন Read more

সুবর্ণচরে ৮ হাজার পিস ইয়াবা উদ্ধার, গ্রেপ্তার ১
সুবর্ণচরে ৮ হাজার পিস ইয়াবা উদ্ধার, গ্রেপ্তার ১

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অভিযানে নোয়াখালীর সুবর্ণচর উপজেলা থেকে ৮ হাজার পিস ইয়াবা উদ্ধারসহ ইসমাইল নামে এক মাদক কারবারিকে গ্রেপ্তার করা Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন