পাকিস্তান নিয়ন্ত্রিত অঞ্চলে ভারতের ক্ষেপণাস্ত্র হামলা ও গোলাবর্ষণে নিহতের সংখ্যা বেড়ে ৩১ জনে দাঁড়িয়েছে। দেশটির সামরিক বাহিনীর মুখপাত্র লেফটেন্যান্ট জেনারেল আহমেদ শরিফের বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে জিও নিউজ।লেফটেন্যান্ট জেনারেল আহমেদ শরিফ বলেন, ‘ভারতীয় ক্ষেপণাস্ত্র ও গোলায় পাকিস্তানে অন্তত ৩১ জন বেসামরিক নাগরিক নিহত হয়েছেন। এরমধ্যে ২৬ জন ক্ষেপণাস্ত্রে, আর পাঁচজন গোলার আঘাতে নিহত হন।’ এছাড়া ভারতীয় হামলায় ৫৭ পাকিস্তানি আহত হয়েছেন বলেও জানিয়েছেন এই সেনা কর্মকর্তা।গেল মঙ্গলবার দিবাগত রাতে পাকিস্তানের অভ্যন্তরে বেশকিছু লক্ষ্যবস্তুতে ক্ষেপণাস্ত্র হামলা চালায় ভারত। ভারতের দাবি, তারা নয়টি ‘সন্ত্রাসী অবকাঠামো’ ধ্বংস করেছে, যার মধ্যে রয়েছে জইশ-ই-মোহাম্মদ ও লস্কর-ই-তাইয়্যেবা নামে দুটি জঙ্গি সংগঠনের ঘাঁটি। এই দুই সংগঠনকে আন্তর্জাতিকভাবে সন্ত্রাসী গোষ্ঠী হিসেবে স্বীকৃতি দিয়েছে জাতিসংঘ ও যুক্তরাষ্ট্র। এদের বিরুদ্ধেই ভারত গত মাসে হিন্দু তীর্থযাত্রীদের ওপর হামলার দায় চাপিয়েছে, যাতে ২৬ জন নিহত হন।ভারতের প্রতিরক্ষা মন্ত্রণালয় জানায়, ‘টার্গেট বাছাই ও হামলার পদ্ধতিতে ভারত যথেষ্ট সংযম দেখিয়েছে।’ অন্যদিকে পাকিস্তান বলছে, ভারতের ক্ষেপণাস্ত্র হামলায় তাদের ছয়টি জায়গায় আঘাত হানা হয়েছে, তবে সেখানে কোনো জঙ্গি ঘাঁটি ছিল না। পাকিস্তানি সামরিক মুখপাত্র আহমেদ শরিফ চৌধুরী বলেন, ‘এই হামলা পাকিস্তানের সার্বভৌমত্বের সরাসরি লঙ্ঘন। আমরা জাতিসংঘ নিরাপত্তা পরিষদকে জানিয়ে দিয়েছি, পাকিস্তান প্রয়োজন অনুযায়ী পাল্টা প্রতিক্রিয়া জানাবে। পাকিস্তান একটি দায়িত্বশীল রাষ্ট্র। তবে আমাদের সম্মান ও সার্বভৌমত্ব রক্ষায় যা কিছু দরকার হবে, তা আমরা করব।’পাকিস্তান দাবি করেছে, তারা পাঁচটি ভারতীয় যুদ্ধবিমান ভূপাতিত করেছে। তবে ভারত এখনো এই দাবি আনুষ্ঠানিকভাবে নিশ্চিত করেনি। রয়টার্সকে দেওয়া তথ্যে ভারতীয় কাশ্মীরের চারটি পৃথক সূত্র জানিয়েছে, তিনটি যুদ্ধবিমান পৃথক এলাকায় বিধ্বস্ত হয়েছে এবং তাদের পাইলটদের হাসপাতালে নেওয়া হয়েছে।এনআই

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
ইসরাইলের বিরুদ্ধে এমন বিজয়ে ইরানিদের গর্ব করা উচিত: পেজেশকিয়ান
ইসরাইলের বিরুদ্ধে এমন বিজয়ে ইরানিদের গর্ব করা উচিত: পেজেশকিয়ান

ইসরাইলের সঙ্গে যুদ্ধবিরতির পর ইরানের প্রেসিডেন্ট মাসউদ পেজেশকিয়ান বলেছেন, যুক্তরাষ্ট্র-সমর্থিত ইসরাইলি আগ্রাসনের মধ্যে ঐক্য ও প্রতিরোধ ধরে রাখার জন্য ইরানবাসী Read more

টঙ্গীতে যুবককে কুপিয়ে হত্যা
টঙ্গীতে যুবককে কুপিয়ে হত্যা

গাজীপুরের টঙ্গীতে এক যুবককে কুপিয়ে হত্যা করা হয়েছে। রোববার ৮টার দিকে টঙ্গীর রেলওয়ে কলোনি এলাকায় এ ঘটনা ঘটে। নিহত ওই যুবকের Read more

মাইগ্রেনের ব্যথা থেকে মুক্তি মিলবে স্মুদিতে
মাইগ্রেনের ব্যথা থেকে মুক্তি মিলবে স্মুদিতে

মাথাব্যথা এমনিতেই কষ্টদায়ক, আর মাইগ্রেনের ব্যথা তো আরো জটিল। যাদের এই ব্যথা আছে, শুধু তারাই অনুভব করতে পারেন যে এর Read more

যুক্তরাষ্ট্রজুড়ে ট্রাম্পবিরোধী বিক্ষোভ
যুক্তরাষ্ট্রজুড়ে ট্রাম্পবিরোধী বিক্ষোভ

ওয়াশিংটন ডিসিসহ যুক্তরাষ্ট্রের একাধিক বড় শহরে সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিরুদ্ধে ব্যাপক বিক্ষোভ অনুষ্ঠিত হয়েছে। ‘নো কিংস’ নামে একটি সংগঠনের Read more

তোমার জন্য এসব হয়েছে, আদালতে মতিউরকে ধমক দিয়ে বললনে স্ত্রী
তোমার জন্য এসব হয়েছে, আদালতে মতিউরকে ধমক দিয়ে বললনে স্ত্রী

দুর্নীতির মামলায় ছাগলকাণ্ডের আলোচনায় আসা জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) সাবেক সদস্য মতিউর রহমান এবং তার স্ত্রী নরসিংদীর রায়পুরা উপজেলা পরিষদের Read more

শার্শায় ধানক্ষেত থেকে ২টি পাইপ গান উদ্ধার
শার্শায় ধানক্ষেত থেকে ২টি পাইপ গান উদ্ধার

যশোরের শার্শা উপজেলার বাগআঁচড়া এলাকার একটি ধানক্ষেত থেকে পরিত্যক্ত অবস্থায় দেশীয় তৈরি দুটি পাইপ গান উদ্ধার করা হয়েছে। মঙ্গলবার (১৪ এপ্রিল) Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন