‘বিদেশি নয়, দেশীয় বৃক্ষে ঢাবি সাজাই’ স্লোগানকে ধারণ করে ঢাকা বিশ্ববিদ্যালয়ে (ঢাবি) বৃক্ষশুমারি শুরু হয়েছে।বুধবার (৭ মে) বিশ্ববিদ্যালয়ের মল চত্বরে আয়োজিত এক অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এই বৃক্ষশুমারি কার্যক্রমের উদ্বোধন করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. নিয়াজ আহমদ খান। বিশ্ববিদ্যালয় পরিবেশ সংসদ এবং গ্রিন ফিউচার ফাউন্ডেশনের সহযোগিতায় বিশ্ববিদ্যালয়ের আরবরিকালচার সেন্টার এই বৃক্ষশুমারি কার্যক্রম পরিচালনা করছে।উদ্বোধনকালে উপাচার্য অধ্যাপক ড. নিয়াজ আহমদ খান বৃক্ষশুমারি কর্মসূচির উদ্যোগ নেয়ায় সংশ্লিষ্টদের ধন্যবাদ জানিয়ে বলেন, ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের নানা প্রজাতির বৃক্ষ সম্পর্কে পূর্ণাঙ্গ ধারণা পেতে এই বৃক্ষশুমারি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। দেশীয় প্রজাতির বৃক্ষরোপণে উৎসাহ প্রদান ও সচেতনতা বৃদ্ধিতেও এই বৃক্ষশুমারি অবদান রাখবে। এর মাধ্যমে আমরা বৈজ্ঞানিকভাবে ক্যাম্পাসের বিভিন্ন স্থানের ব্যবহার নিশ্চিত করতে পারব। ক্যাম্পাসের প্রাকৃতিক পরিবেশ এবং জীববৈচিত্র্য সংরক্ষণ করে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন উন্নয়ন কর্মকাণ্ড পরিচালনার ক্ষেত্রেও এই বৃক্ষশুমারি সহায়ক ভূমিকা পালন করবে বলে তিনি আশাপ্রকাশ করেন। আরবরিকালচার সেন্টারের পরিচালক অধ্যাপক ড. মোহাম্মদ জসীম উদ্দিনের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক ড. সায়মা হক বিদিশা এবং প্রক্টর সহযোগী অধ্যাপক সাইফুদ্দীন আহমদ বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন। এসময় আরবরিকালচার সেন্টারের কর্মকর্তা-কর্মচারীবৃন্দ, পরিবেশ সংসদের নেতৃবৃন্দ, গ্রিন ফিউচার ফাউন্ডেশনের প্রতিনিধিগণ এবং শিক্ষার্থীবৃন্দ উপস্থিত ছিলেন। উল্লেখ্য, আরবরিকালচার সেন্টারের পরিচালক অধ্যাপক ড. মোহাম্মদ জসীম উদ্দিনের সার্বিক তত্ত্বাবধায়নে উদ্ভিদবিজ্ঞান বিভাগের গবেষক ও শিক্ষার্থীদের সমন্বয়ে গঠিত ১০-সদস্যের একটি দল এই বৃক্ষশুমারি কার্যক্রম পরিচালনা করছেন। ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসকে আইকনিক ল্যান্ডস্কেপে পরিণত করার লক্ষ্যে ক্যাম্পাসে বিভিন্ন প্রজাতির ফল, ফুল ও বনজ বৃক্ষের সংখ্যা ও ঘনত্ব নির্ণয়, বৃক্ষের স্বাস্থ্য, দেশী গাছ ও বিদেশি গাছের সংখ্যা নির্ণয়, প্রাচীন গাছের সংখ্যা নির্ণয়, বিলুপ্ত ও বিলুপ্তপ্রায় গাছের তালিকা তৈরি এবং ঝুঁকিপূর্ণ ও ক্ষতিকারক গাছের সংখ্যা নির্ণয়ে কাজ করবে এই বৃক্ষশুমারি দলটি।এসআর

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
ত্রিশালে লাইসেন্সবিহীন দুই রেস্তোরাঁসহ ৩ প্রতিষ্ঠানকে জরিমানা
ত্রিশালে লাইসেন্সবিহীন দুই রেস্তোরাঁসহ ৩ প্রতিষ্ঠানকে জরিমানা

ময়মনসিংহের ত্রিশালে লাইসেন্সবিহীন রেস্তোরাঁ পরিচালনা ও পণ্যের মূল্য তালিকা না থাকায় তিনটি ব্যবসা প্রতিষ্ঠানকে জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।বুধবার (২৪ ডিসেম্বর) Read more

আ.লীগ নেতাদের সঙ্গে আমতলীর ইউএনওর ঘনিষ্ঠতা, ছবি ভাইরাল
আ.লীগ নেতাদের সঙ্গে আমতলীর ইউএনওর ঘনিষ্ঠতা, ছবি ভাইরাল

ফ্যাসিস্ট শেখ হাসিনার দোসর আমতলী উপজেলা আওয়ামী লীগ সহ-সভাপতি গাজী সামসুল হকসহ বেশ কয়েকজন আওয়ামী লীগ নেতার সঙ্গে ইউএনও মোঃ Read more

বাউফলে ট্রলির চাপায় শিশুর মৃত্যু
বাউফলে ট্রলির চাপায় শিশুর মৃত্যু

পটুয়াখালীর বাউফল উপজেলায় ট্রলির চাকায় পিষ্ট হয়ে হাফসা নামে পাঁচ বছরের এক শিশুর মৃত্যু হয়েছে। রবিবার দুপুর আড়াইটার দিকে উপজেলার কালিশুরী Read more

হাদিসের বর্ণনায় শেষ যুগের মানুষের অবস্থা হবে যেমন
হাদিসের বর্ণনায় শেষ যুগের মানুষের অবস্থা হবে যেমন

হাদিসের ভাষ্যমতে, কিয়ামতের আগে পৃথিবীতে ফিতনার ছড়াছড়ি দেখা দেবে। মানুষের মধ্যে মনুষ্যত্ব থাকবে না। তাদের মন থেকে মায়া-দয়া উঠে যাবে। Read more

হার্ট সার্জারির পর স্ত্রীকে নিয়ে মোটরসাইকেলে ৬৪ জেলা ভ্রমণ
হার্ট সার্জারির পর স্ত্রীকে নিয়ে মোটরসাইকেলে ৬৪ জেলা ভ্রমণ

নাটোরের তাজুল ইসলাম। বয়স ৫৬ বছর। পেশায় স্কুলশিক্ষক হলেও দৃঢ় মনোবল, ইচ্ছাশক্তি ও সাহসে তিনি ব্যতিক্রমী এক উদাহরণ। দীর্ঘদিনের ডায়াবেটিস Read more

এবারের হজের খুতবা দিবেন শেখ সালেহ বিন হুমাইদ
এবারের হজের খুতবা দিবেন শেখ সালেহ বিন হুমাইদ

চলতি হজ মৌসুমে (১৪৪৬ হিজরি) হজের খুতবা প্রদান করবেন শায়খ সালেহ বিন হুমাইদ। এ বছর আরাফা দিবসের খুতবার জন্য তাকে Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন