চট্টগ্রামের পাহাড়ি অঞ্চলে সক্রিয় সন্ত্রাসীদের সঙ্গে যোগাযোগ থাকার অভিযোগে ভারতের মিজোরামে বাংলাদেশি বংশোদ্ভূত ২ মার্কিন নাগরিককে গ্রেপ্তার করা হয়েছে। পরে রাজ্যের রাজধানী আইজল থেকে বের করে দেওয়া হয়েছে তাদের।রোববার (৪ মে) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি।প্রতিবেদনে বলা হয়, শনিবার (৩ মে) রাজ্যের লেংপুই বিমানবন্দর থেকে বাংলাদেশি বংশোদ্ভূত দুই মার্কিন নাগরিককে গ্রেপ্তারের পর রাজ্যের রাজধানী আইজল থেকে বহিষ্কার করা হয়েছে। মিজোরামের শীর্ষস্থানীয় সূত্র জানায়, চিটাগং হিল ট্র্যাক্টসের (সিএইচটি) কুকি-চিন ন্যাশনাল ফ্রন্টের (কেএনএ/এফ) সন্ত্রাসীদের সঙ্গে সাক্ষাৎ করার পরিকল্পনা ছিল তাদের।ভারতীয় গোপন সূত্রের খবর অনুযায়ী, ৪ জন মার্কিন নাগরিক পর্যটক ভিসায় ২ মে আইজলে আসবেন—এমন তথ্য ছিল গোয়েন্দাদের কাছে। গ্রেপ্তারকৃত ২ জনের নাম চেকুন এবং সারন বলে জানানো হয়েছে, তবে বাকি দুজনের নাম জানা যায়নি।সূত্র আরও জানায়, কেএনএ/এফ-এর নেতা নাথান লনচেও বমের সঙ্গে দেখা করার পরিকল্পনা ছিল তাদের। বর্তমানে আত্মগোপনে রয়েছেন কেএনএফের এ নেতা। তিনি বাংলাদেশের চট্টগ্রামের পার্বত্য অঞ্চলের কুকি-চিন ন্যাশনাল ফ্রন্ট এবং তার সশস্ত্র শাখা কুকি-চিন ন্যাশনাল আর্মির (কেএনএ) প্রতিষ্ঠাতা।এনডিটিভি জানিয়েছে, মিজোরামের রাজধানী আইজল থেকে ওই চারজন লংত্লাই জেলার সীমান্তবর্তী এলাকায় বম সম্প্রদায়ের শরণার্থী শিবির পরিদর্শনের পরিকল্পনা করছিলেন, এমন তথ্যও সামনে এসেছে।বেশ কয়েকটি সূত্র জানায়, প্রাথমিক পর্যায়ে কুকি-চিন ন্যাশনাল ফ্রন্ট গঠনে কমপক্ষে দুজন বাংলাদেশি বংশোদ্ভূত মার্কিন নাগরিক গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিলেন। তাদের বিরুদ্ধে এখনও সীমান্ত এলাকায় উসকানিমূলক কার্যকলাপে জড়িত থাকার অভিযোগ রয়েছে। এজন্য কর্তৃপক্ষ তাদের বিরুদ্ধে তাৎক্ষণিক ব্যবস্থা নেয়।এনডিটিভির প্রতিবেদনে আরও বলা হয়, এই সন্ত্রাসী গোষ্ঠী বিভ্রান্তি সৃষ্টির জন্য বিভিন্ন সংক্ষেপিত নাম ব্যবহার করছে, যেমন আগে তারা কেএনএ/এ ব্যবহার করত, এখন কেএনএ/এফ নামে পরিচিত হচ্ছে।এমআর-২

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
মুন্সীগঞ্জ প্রেসক্লাবের সভাপতি মীর বাছির উদ্দিনের ইন্তেকাল
মুন্সীগঞ্জ প্রেসক্লাবের সভাপতি মীর বাছির উদ্দিনের ইন্তেকাল

মুন্সিগঞ্জ প্রেসক্লাবের সভাপতি মীর বাছির উদ্দিন জুয়েল (৫২) ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। রোববার (১১ জানুয়ারি) দিবাগত রাত দেড়টার Read more

সরকারকে প্রভাবিত করার চেষ্টা করছে একটি পক্ষ: নজরুল ইসলাম খান
সরকারকে প্রভাবিত করার চেষ্টা করছে একটি পক্ষ: নজরুল ইসলাম খান

একটি দেশে সামাজিক, অর্থনৈতিক, রাজনৈতিক অস্থিরতা থাকে। তা মোকাবেলা ও সমাধানের জন্য রাজনৈতিক সরকারের বিকল্প নেই। অন্তর্বর্তী সরকার বিষয়টি বোঝে। Read more

২ নাতিকে বাঁচাতে নদে ঝাঁপ দাদির, ৩ জনের মরদেহ উদ্ধার
২ নাতিকে বাঁচাতে নদে ঝাঁপ দাদির, ৩ জনের মরদেহ উদ্ধার

ফরিদপুর সদর উপজেলার অম্বিকাপুর ইউনিয়নের পশ্চিম ভাসানচরে কুমারনদ থেকে ডুবে নিখোঁজ হওয়া শিশু সোয়াদের (৭) মরদেহ উদ্ধার করেছেন স্থানীয়রা। আজ Read more

তুষারের ‘নগ্ন ভিডিও’ প্রকাশের হুমকি নীলা ইস্রাফিলের
তুষারের ‘নগ্ন ভিডিও’ প্রকাশের হুমকি নীলা ইস্রাফিলের

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) যুগ্ম আহ্বায়ক সারোয়ার তুষারের ‘নগ্ন ভিডিও’ সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশের হুমকি দিয়েছেন নীলা ইস্রাফিল।আজ শনিবার রাতে নিজের Read more

ভরা মৌসুমেও মিলছে না ইলিশ, হতাশায় জেলেরা
ভরা মৌসুমেও মিলছে না ইলিশ, হতাশায় জেলেরা

গেল দুই মাস ধরে ইলিশের দেখা নেই ভোলার মেঘনা ও তেতুলিয়া নদীতে। ভরা মৌসুমেও কাঙ্ক্ষিত ইলিশ না পেয়ে হতাশায় দিন Read more

কয়েক ঘণ্টার মধ্যে পরিস্থিতি শান্ত হবে : ম্যাখোঁ
কয়েক ঘণ্টার মধ্যে পরিস্থিতি শান্ত হবে : ম্যাখোঁ

ইরান ও ইসরায়েলের মধ্যে চলমান সংঘাতময় পরিস্থিতি আগামী কয়েক ঘণ্টার মধ্যে শান্ত হবে বলে আশা প্রকাশ করেছেন ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন