ছোট পর্দার অভিনেত্রী অহনা রহমান। টেলিভিশনের জনপ্রিয় অভিনেত্রী অহনা রহমান অসংখ্য নাটক উপহার দিয়েছেন। কমেডি নাটক থেকে শিক্ষনীয় অনেক নাটকে তিনি দর্শকের নজর কেড়েছেন। সম্প্রতি শোবিজ অঙ্গন ছেড়ে দেয়ার কথা বলেছেন তিনি। কারণ হিসেবে ব্যক্তিগত জীবনের টানাপোড়েনের কথা উল্লেখ করেন অভিনেত্রী। বহু সাক্ষাৎকারে নিজের প্রেমজীবন নিয়ে নানা তিক্ত অভিজ্ঞতা শেয়ার করেছেন তিনি। একবার নিজের প্রাক্তন সম্পর্কে বলতে গিয়ে অহনা বলেছিলেন, ‘আমার প্রাক্তন একটা জানো…য়া…র, একটা ভয়ংকর লেভেলের অমানুষ। ওকে দেখার পর অন্য মানুষের ওপর থেকে আমার বিশ্বাস উঠে গেছে’।অহনার প্রাক্তন হিসেবে বারবার উঠে এসেছে অভিনেতা শামীম হাসান সরকারের নাম। এবার শামীম নিজেই প্রকাশ করেছেন অহনার সেই প্রাক্তনের নাম।এই সাক্ষাৎকারের ভিডিওটি সামাজিক মাধ্যমে ভাইরাল হলে সেই পোস্টের মন্তব্যঘরে অভিনেত্রীর সহকর্মী শামীম হাসান সরকারের কথা উল্লেখ করেন অনেকে। সেখানেই অভিনেতা জানান, তিনি সেই ব্যক্তি নন। অহনা যাকে নিয়ে কথা বলছেন শামীম তাকে চেনেন বলেও জানান।সে সময় মন্তব্যের ঘরে শামীম হাসান সরকার লেখেন, ‘সবাই কমেন্টে জিজ্ঞেস করে সেই প্রাক্তন আমি কি না! সবাই পুরো অনুষ্ঠান না দেখে আমাকে বিচার করলে হবে না। সে যেই প্রাক্তনের কথা বলে তাকে আমিও চিনি। আমিও তার নাম বলব না। কিন্তু সেই ব্যক্তি আমি না, এটা সবার জানার দরকার।’এরপর দর্শকের উদ্দেশে এই অভিনেতা বলেছিলেন, ‘সেই জানোয়ার প্রাক্তন যে কে সেটা খুঁজে পাওয়ার দায়িত্ব আপনাদের সবার।’ কিন্তু অহনার সেই প্রাক্তন কে, তা এবার সরাসরি জানালেন শামীম। গত মঙ্গলবার সন্ধ্যায় এ কিছু গুরুতর অভিযোগের জবাবে এক সংবাদ সম্মেলনের আয়োজন করেন শামীম। সেখানে কথা প্রসঙ্গে অহনার সেই মন্তব্য নিয়ে অভিনেতা বলেন, ‘সকলে অহনার ইন্টারভিউয়ের ক্লিপ কেটে দিয়ে ‘প্রাক্তন একটা জানো…য়া…র’- এসব ট্যাগ আমাকে বিয়ের পরও ইনবক্সে পেতে হয়েছে। আর এটা আমার জন্য খুব কষ্টদায়ক। এখন ওই প্রাক্তন জানো…য়া…রটার সাথে আমি নেই।’সেই প্রাক্তনের পরিচয় জানিয়ে শামীম বলেন, ‘অহনা তো নামটা বলতে পারেনাই, ওটা মেহেদী হাসান হৃদয়, বরবাদ সিনেমার ডিরেক্টর। তার সঙ্গে ৬-৭ বছরের রিলেশন ছিল। আমি মাঝে অহনার সাথে বন্ধুত্ব করেছি, সে সময়ও তার (মেহেদী) এর সাথে সম্পর্কে ছিল। আমার এ কারণেই ওর সাথে (অহনা) সম্পর্ক টেকে নাই।’এইচএ

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
নেপালে বিক্ষোভকারীদের সংযত হওয়ার আহ্বান সেনাপ্রধানের
নেপালে বিক্ষোভকারীদের সংযত হওয়ার আহ্বান সেনাপ্রধানের

প্রধানমন্ত্রী কেপি শর্মা ওলির পদত্যাগের পরও শান্ত হয়নি নেপাল। মঙ্গলবার (০৯ সেপ্টেম্বর) জেন জিদের তীব্র বিক্ষোভের মুখে পদত্যাগে বাধ্য হন Read more

ইসরায়েলের বিরুদ্ধে বিক্ষোভে উত্তাল ইউরোপ, যুক্তরাজ্যে আটক ৪৪২
ইসরায়েলের বিরুদ্ধে বিক্ষোভে উত্তাল ইউরোপ, যুক্তরাজ্যে আটক ৪৪২

ফিলিস্তিনের অবরুদ্ধ গাজায় ইসরায়েলি হামলার বিরুদ্ধে ইউরোপজুড়ে একযোগে বিক্ষোভ ছড়িয়ে পড়েছে। স্পেন, ইতালি, যুক্তরাজ্য, পর্তুগালসহ বিভিন্ন দেশে লাখো মানুষ রাস্তায় Read more

এপ্রিল মাসে দেশে তেলের সংকট হবে না: জ্বালানি বিভাগ
এপ্রিল মাসে দেশে তেলের সংকট হবে না: জ্বালানি বিভাগ

চলতি এপ্রিল মাসে দেশে জ্বালানি তেলের কোনো সংকট হবে না বলে জানিয়েছেন জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের যুগ্ম সচিব মনির Read more

৬ দফা দাবীতে উত্তাল ভোলা, ইন্ট্রাকো’র অফিসে তালা
৬ দফা দাবীতে উত্তাল ভোলা, ইন্ট্রাকো’র অফিসে তালা

ভোলায় ঘরে ঘরে গ্যাস সংযোগ ও ভোলা-বরিশাল সেতুসহ ৬ দফা দাবিতে গ্যাস কোম্পানি ইন্ট্রাকো'র ভোলা অফিসে তালা ঝুলিয়ে দিয়েছেন ভোলার Read more

২৯ মার্চ: নামাজের সময়সূচি
২৯ মার্চ: নামাজের সময়সূচি

আজ রবিবার, ২৯ মার্চ ২০২৬ ইংরেজি, ১৫ চৈত্র ১৪৩২ বাংলা, ৯ শাওয়াল ১৪৪৭ হিজরি। ঢাকা ও তার পার্শ্ববর্তী এলাকার নামাজের Read more

সোনারগাঁওয়ে ৭০ পিস ইয়াবাসহ লুঙ্গি মিজান গ্রেপ্তার
সোনারগাঁওয়ে ৭০ পিস ইয়াবাসহ লুঙ্গি মিজান গ্রেপ্তার

নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে ৭০ পিস ইয়াবা ট্যাবলেটসহ চিহ্নিত মাদক ব্যবসায়ী মিজানুর রহমান ওরফে লুঙ্গি মিজানকে গ্রেপ্তার করেছে সোনারগাঁ থানা পুলিশ।গোপন সংবাদের Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন