পাকিস্তানের আজাদ কাশ্মিরসহ দেশটির কয়েকটি স্থানে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ভারত। মধ্যরাতে পাকিস্তানের মোট নয়টি জায়গায় হামলা চালানো হয়েছে বলে ভারতের সরকার দাবি করেছে।অন্যদিকে ভারত-শাসিত কাশ্মিরে পাল্টা হামলা চালিয়েছে পাকিস্তানের সামরিক বাহিনী। এতে কমপক্ষে ৩ জন নিহত হয়েছেন বলে ভারতীয় সেনাবাহিনী জানিয়েছে। বুধবার (৭ মে) এই তথ্য জানিয়েছে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি।বুধবার দিবাগত রাত পৌনে তিনটায় ভারতের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের তথ্য সম্প্রচার বিভাগের অতিরিক্ত মহাপরিচালক সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে এক পোস্টে বলেছেন, ‘জম্মুর পুঞ্চ-রাজৌরি এলাকার ভিম্বার গলিতে কামান থেকে গোলা নিক্ষেপ করে আবারও যুদ্ধবিরতি চুক্তি লঙ্ঘন করেছে পাকিস্তান। ভারতের সেনাবাহিনী ধাপে ধাপে এর যথাযথ জবাব দিচ্ছে।’ভারতীয় পুলিশের বরাত দিয়ে বার্তা সংস্থা রয়টার্স রাতে জানায়, ভারতনিয়ন্ত্রিত কাশ্মীরে পাকিস্তানি সেনাদের ছোড়া গুলিতে দুই নারী আহত হয়েছেন। তাঁদের একজনের অবস্থা গুরুতর। পরে বুধবার সকালে ভারতীয় সেনাবাহিনী জানায়, কাশ্মীরে পাকিস্তানি সেনাদের গোলার আঘাতে তিনজন বেসামরিক নাগরিক নিহত হয়েছেন।এদিকে পাকিস্তানের নিরাপত্তা বাহিনীর সূত্রের বরাত দিয়ে দেশটির সম্প্রচারমাধ্যম জিও নিউজ জানিয়েছে, পাকিস্তানের সেনাবাহিনী ক্ষেপণাস্ত্র হামলা চালিয়ে কাশ্মীরের নিয়ন্ত্রণ রেখায় ধুনদিয়াল সেক্টরে ভারতীয় সেনাবাহিনীর একটি ব্রিগেডের সদরদপ্তর গুঁড়িয়ে দিয়েছে।এমআর/আরআই

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
নতুন ৪ ধরনের ভিসা চালু করল আরব আমিরাত
নতুন ৪ ধরনের ভিসা চালু করল আরব আমিরাত

সংযুক্ত আরব আমিরাতের ভিসা ব্যবস্থায় বড় ধরনের পরিবর্তন এসেছে। দেশটি নতুন করে চালু করেছে ৪ ধরনের ভিসা। একই সঙ্গে পুরোনো Read more

সাম্প্রতিক অগ্নিকাণ্ডের ঘটনায় সচিবালয়ে জরুরি বৈঠক
সাম্প্রতিক অগ্নিকাণ্ডের ঘটনায় সচিবালয়ে জরুরি বৈঠক

রাজধানী ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ও চট্টগ্রামসহ সম্প্রতি দেশের বিভিন্ন স্থানে সংঘটিত অগ্নিকাণ্ডের ঘটনায় জরুরি বৈঠক চলছে। দুর্যোগ ব্যবস্থাপনা Read more

প্রতিবন্ধী কিশোরীকে ধর্ষণের অভিযোগে ইমাম গ্রেফতার
প্রতিবন্ধী কিশোরীকে ধর্ষণের অভিযোগে ইমাম গ্রেফতার

মসজিদে পড়তে আসা ১৭ বছরের এক কিশোরী প্রতিবন্দ্বীকে ধর্ষণের অভিযোগে মসজিদের ইমামকে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেপ্তারকৃত ইমামের নাম আব্দুল করিম (৪২। Read more

জুলাই অভ্যুত্থান: সারা দেশে সড়ক ও রেলপথ অবরোধ
জুলাই অভ্যুত্থান: সারা দেশে সড়ক ও রেলপথ অবরোধ

দিন যত এগোতে থাকে ছাত্রদের আন্দোলন ততই ভিন্নমাত্রা পেতে থাকে। তৎকালীন ক্ষমতাসীন শেখ হাসিনার সরকার কোটা আন্দোলনে ছাত্রদের দাবিকে উপেক্ষা Read more

১৫ বছর যে বিএনপির নেতাকর্মীদের জন্য লড়েছি, তারাই এখন ধাক্কা দেয়: রুমিন
১৫ বছর যে বিএনপির নেতাকর্মীদের জন্য লড়েছি, তারাই এখন ধাক্কা দেয়: রুমিন

আগমী জাতীয় সংসদ নির্বাচনের সংসদীয় আসনের খসড়া সীমানা নিয়ে দাবি-আপত্তি শুনানিতে বিএনপির ২ গ্রুপের মধ্যে হাতাহাতি ও ব্যাপক হট্টগোল হয়েছে। Read more

ভারতেই খেলতে হবে বাংলাদেশকে, বদলাবে ভেন্যু
ভারতেই খেলতে হবে বাংলাদেশকে, বদলাবে ভেন্যু

নিরাপত্তাজনিত ইস্যু দেখিয়ে আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপের ম্যাচগুলো ভারত থেকে সরিয়ে শ্রীলঙ্কায় নেওয়ার জন্য আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের নিকট আবেদন করেছে বাংলাদেশ Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন