নওগাঁর নিয়ামতপুরে ভাতিজার হাঁসুয়ার কোপে চাচা নিহত হয়েছেন বলে অভিযোগ উঠেছে। অভিযুক্তদের দাবি, তাঁকে কথিত কালো জাদু করায় তিনি এই ঘটনা ঘটিয়েছেন।সোমবার (১২ মে) সকাল সাড়ে ৭টার দিকে উপজেলার রসুলপুর ইউনিয়নের পানিহারা গ্রামে ঘটনাটি ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন নিয়ামতপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) হাবিবুর রহমান।পরিবার ও পুলিশ সূত্রে জানা গেছে, ওই পরিবারের সবাই একই বাড়িতে বসবাস করেন। সোমবার সকালে চাচা আশেদ আলী গরুকে পানি খাওয়াচ্ছিলেন। অন্যরা নিজ নিজ কাজে ব্যস্ত ছিলেন। এ সময় আশেদ কোনো একটি বিষয় নিয়ে ভাতিজা সুমনের সঙ্গে কথা বললে তিনি রাগান্বিত হয়ে হাঁসুয়া দিয়ে পেছন থেকে চাচার মাথায় উপর্যুপরি আঘাত করেন। পরে পরিবারের সদস্যরা দ্রুত এগিয়ে এসে চাচা আশেদকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।নিহতের ভাই রবিউল ইসলাম বলেন, ‘কী কারণে এমন ঘটনা ঘটাল তা আমরা বুঝতে পারছি না। তবে সুমনের মনের ভেতরে ক্ষোভ থাকতে পারে।’ তবে সুমনকে আমার চাচা কালো যাদু করে রাখছে।অন্যদিকে সুমনের দাবি, তাঁকে কালো জাদু করা হয়েছিল। সেই ক্ষোভ থেকেই তিনি এ ঘটনা ঘটিয়েছেন রাগান্বিত হয়ে। এ বিষয়ে নিয়ামতপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) হাবিবুর বলেন, লাশ ময়নাতদন্তের জন্য নওগাঁ সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় হত্যা মামলার প্রস্তুতি চলছে। এআই

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
প্রেস ক্লাব হঠাৎ উত্তপ্ত, পুলিশের সাউন্ড গ্রেনেড নিক্ষেপ
প্রেস ক্লাব হঠাৎ উত্তপ্ত, পুলিশের সাউন্ড গ্রেনেড নিক্ষেপ

নিষেধাজ্ঞা সত্ত্বেও সচিবালয় অভিমুখে মিছিল নিয়ে অগ্রসর হলে পুলিশের বাধার মুখে পড়েন ১৭তম শিক্ষক নিবন্ধনধারীরা। পুলিশ মিছিলকারীদের ছত্রভঙ্গ করতে একাধিক Read more

গজারিয়ায় বাল্বহেডের ধাক্কায় পানিতে পড়ে শ্রমিক নিখোঁজ
গজারিয়ায় বাল্বহেডের ধাক্কায় পানিতে পড়ে শ্রমিক নিখোঁজ

মুন্সিগঞ্জের গজারিয়ায় মেঘনা নদীতে বাল্বহেডের  ধাক্কায় আতাবর (৬৫)  নামে এক শ্রমিক পানিতে পড়ে নিখোঁজ হওয়া খবর পাওয়া গেছে। রবিবার (২০ এপ্রিল) Read more

ডাকসু ভোটে অংশ নিতে বাধা নেই ফরহাদের
ডাকসু ভোটে অংশ নিতে বাধা নেই ফরহাদের

ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনে ছাত্রশিবির মনোনীত জিএস (সাধারণ সম্পাদক) পদপ্রার্থী এস এম ফরহাদের অংশ নিতে কোনো বাধা Read more

রিয়াল মাদ্রিদের দুশ্চিন্তা বাড়িয়ে হাসপাতালে এমবাপে
রিয়াল মাদ্রিদের দুশ্চিন্তা বাড়িয়ে হাসপাতালে এমবাপে

ক্লাব বিশ্বকাপের প্রথম ম্যাচে গতকাল (বুধবার) সৌদি আরবের ক্লাব আল-হিলালের মুখোমুখি হয়েছিল রিয়াল মাদ্রিদ। ম্যাচের আগমুহূর্তে অসুস্থ হয়ে পড়ায় সেই Read more

এবার ফিলিস্তিন রাষ্ট্রকে আনুষ্ঠানিক স্বীকৃতি দিল পর্তুগাল
এবার ফিলিস্তিন রাষ্ট্রকে আনুষ্ঠানিক স্বীকৃতি দিল পর্তুগাল

যুক্তরাজ্য, কানাডা ও অস্ট্রেলিয়া সঙ্গে একইদিনে ফিলিস্তিন রাষ্ট্রকে আনুষ্ঠানিক স্বীকৃতি দিয়েছে ইউরোপের আরেক দেশ পর্তুগাল। রবিবার দেশটির পররাষ্ট্রমন্ত্রী পাওলো র‍্যাঞ্জেল Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন