নিউ প্রেসক্রিপশন পয়েন্ট ডায়াগনস্টিক সেন্টার অ্যান্ড হসপিটাল লিমিটেড-এর বিরুদ্ধে চলমান অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছে হাসপাতাল কর্তৃপক্ষ। মঙ্গলবার (৬ মে) বিকেল পাঁচটায় গাজীপুরের শ্রীপুর উপজেলার মাওনা প্রশিকা মোড়ে হাসপাতাল ভবনে এই সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।সংবাদ সম্মেলনে হাসপাতালের কর্পোরেট ম্যানেজার নাজমুল হাসান বলেন, “গাইনী বিশেষজ্ঞ ডা. নূসুর আক্তার বিগত এক বছর ধরে আমাদের হাসপাতালে চেম্বার করে আসছিলেন। শুরুর দিকে রোগীসংখ্যা ভালো থাকলেও সাম্প্রতিক সময়ে তার রোগী উল্লেখযোগ্যভাবে কমে গেছে। এতে রোগীরা বিভিন্ন সমস্যার সম্মুখীন হন এবং একাধিক অভিযোগ আসে। তিনি আরও অভিযোগ করেন, ডা. নূসুর আক্তার বিভিন্ন সময়ে গাজীপুর ও ঢাকার অন্য হাসপাতালে রোগীদের পরীক্ষা করাতে উৎসাহিত করতেন, যা অনেক রোগীর জন্য বিব্রতকর পরিস্থিতি তৈরি করত।রোগীদের ভোগান্তির বিষয়টি গুরুত্ব দিয়ে একাধিকবার আলোচনার চেষ্টা করলেও তিনি কোনো সদুত্তর দেননি।””আমরা তাকে সম্মানের সাথে চেম্বার বন্ধ রাখার অনুরোধ জানালে তিনি হঠাৎ সামাজিক যোগাযোগমাধ্যমসহ বিভিন্ন মাধ্যমে হাসপাতালের বিরুদ্ধে অপপ্রচার চালানো শুরু করেন। এটি সম্পূর্ণ ব্যক্তিস্বার্থে পরিচালিত একটি উদ্যোগ,”—বলেন কর্পোরেট ম্যানেজার।হাসপাতাল কর্তৃপক্ষের দাবি, অপপ্রচারের মাধ্যমে প্রতিষ্ঠানটির সুনাম ক্ষুণ্ন করার অপচেষ্টা চলছে, যা অনভিপ্রেত ও দুঃখজনক। সংবাদ সম্মেলনে তারা সঠিক তথ্য তুলে ধরার পাশাপাশি অপপ্রচারের বিরুদ্ধে সামাজিক ও গণমাধ্যমে সচেতনতা সৃষ্টি করার আহ্বান জানান।এমআর

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
শীতের আগমনে সবজির বাজারে ফিরেছে কিছুটা স্বস্তি
শীতের আগমনে সবজির বাজারে ফিরেছে কিছুটা স্বস্তি

শীতের আগমনী বার্তায় সবজির দাম কিছুটা কমতে শুরু করেছে। বাজারে সবচেয়ে কম দামের সবজির মধ্যে রয়েছে পেঁপে, যা প্রতিকেজি ৩০ Read more

রাজধানীতে হাসপাতালের পার্কিংয়ে প্রাইভেটকারে মিলল ২ মরদেহ
রাজধানীতে হাসপাতালের পার্কিংয়ে প্রাইভেটকারে মিলল ২ মরদেহ

‎রাজধানীর মৌচাকে বেসরকারি ডা. সিরাজুল ইসলাম মেডিকেল কলেজ অ্যান্ড হাসপাতালের পার্কিংয়ে থাকা একটি প্রাইভেটকার থেকে দুটি মরদেহ উদ্ধার করেছে পুলিশ। Read more

রাজধানীতে মৌসুমের সর্বোচ্চ তাপমাত্রা ৪০.১ ডিগ্রি সেলসিয়াস
রাজধানীতে মৌসুমের সর্বোচ্চ তাপমাত্রা ৪০.১ ডিগ্রি সেলসিয়াস

হু হু করে বাড়ছে দেশের তাপমাত্রা। তীব্র তাপে পুড়ছে দেশের বিভিন্ন অঞ্চল। তাপপ্রবাহে জনজীবনে হাঁসফাঁস অবস্থা বিরাজ করছে। আজ শনিবার (১০ মে) Read more

ঢাবিতে ২০২৫-২৬ শিক্ষাবর্ষে ছুটি ১৭৪ দিন
ঢাবিতে ২০২৫-২৬ শিক্ষাবর্ষে ছুটি ১৭৪ দিন

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ২০২৫-২৬ শিক্ষাবর্ষে (১ জুলাই ২০২৫ থেকে ৩০ জুন ২০২৬) ক্লাস ছুটি থাকবে মোট ৭৫ দিন। সাপ্তাহিক ছুটি Read more

বরগুনায় ‘দুলাভাই দুলাভাই’ স্লোগানে এনসিপি দুই নেতাকে বরণ
বরগুনায় ‘দুলাভাই দুলাভাই’ স্লোগানে এনসিপি দুই নেতাকে বরণ

জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) ধারাবাহিক কর্মসূচির অংশ হিসেবে বরগুনায় পদযাত্রা কর্মসূচি পালন করেছে। সোমবার (১৪ জুলাই) সন্ধ্যা ৬টায় বরগুনা পৌর মার্কেট Read more

আনোয়ারায় হাতির আক্রমণে ২০ দিনে ৭ জিডি
আনোয়ারায় হাতির আক্রমণে ২০ দিনে ৭ জিডি

চট্টগ্রামের আনোয়ারা ও কর্ণফুলী উপজেলায় ফের মাথাচাড়া দিয়েছে বন্য হাতির আতঙ্ক। সাড়ে ৩ মাস চুনতি অভয়ারণ্যে অবস্থান শেষে গত ২০ Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন