বরিশাল বিশ্ববিদ্যালয়ে (ববি) উপাচার্য অপসারণের দাবিতে মঙ্গলবার (৬ মে) দুপুর ১২টা ৩০ মিনিটে প্রশাসনিক ভবনের সামনে অবস্থান কর্মসূচি পালন করেছেন আন্দোলনরত শিক্ষার্থীরা। পরে তারা প্রশাসনিক সব দপ্তরে তালা ঝুলিয়ে বিক্ষোভ মিছিলসহ উপাচার্যের বাসভবনের সামনে আধা ঘণ্টা অবস্থান করেন।আন্দোলনকারীদের দাবি, উপাচার্যকে দ্রুত অপসারণ করতে হবে। অন্যথায় তারা দক্ষিণাঞ্চল অচল করে দেওয়ার হুঁশিয়ারি দেন।শিক্ষার্থীরা অভিযোগ করেন, গত জুলাইয়ের আন্দোলনের পর একটি ভিন্ন ও ইতিবাচক বিশ্ববিদ্যালয়ের প্রত্যাশা ছিল তাদের। সে লক্ষ্যে ২২ দফা দাবি উত্থাপন করা হলেও উপাচার্য তা আমলে না নিয়ে বরং ‘ফ্যাসিবাদের দোসরদের’ পুনর্বাসন করেছেন।আন্দোলনকারী শিক্ষার্থী এনামুল হক হৃদয় বলেন, “উপাচার্য নিয়োগ পাওয়ার পর থেকে একাডেমিক কিংবা উন্নয়নমূলক কোনো কাজ না করে শুধুমাত্র আওয়ামী দোসরদের পুনর্বাসনে মনোযোগী হয়েছেন। আমরা বারবার বিভিন্ন দাবি জানালেও তিনি তা উপেক্ষা করেছেন। তাই এবার আমাদের এক দফা—উপাচার্যের পদত্যাগ। তার প্রেক্ষিতে আজ আমরা বিভিন্ন দফতরে তালা দিয়ে প্রশাসনিক শাট ডাউন ঘোষণা করেছি।”শিক্ষার্থী এস এম ওয়াহিদুর রহমান বলেন, “উপাচার্যের পদত্যাগের দাবিতে আজ টানা তৃতীয় দিনের মতো আন্দোলন চলছে। ইতোমধ্যে বিশ্ববিদ্যালয়ের সব প্রশাসনিক দপ্তরে তালা দেওয়া হয়েছে। আমাদের দাবি দ্রুত মানা না হলে আমরা কঠোর কর্মসূচি ও আমরণ অনশনের দিকে যাব। প্রয়োজনে শিক্ষার্থীদের সম্মতিক্রমে একাডেমিক শাটডাউন ঘোষণা করে পুরো বিশ্ববিদ্যালয় অচল করে দেওয়া হবে।”আরেক আন্দোলনকারী শিক্ষার্থী আবদুর রহমান বলেন, “ক্যান্সার আক্রান্ত শিক্ষার্থী জেবুন্নেছা হক জিমি উপাচার্যের কাছে সহায়তার আবেদন করেও কোনো সাড়া পাননি। মাসের পর মাস তার আবেদনের কপি দপ্তরে পড়ে থাকলেও উপাচার্য স্বাক্ষর করেননি। ফলে চিকিৎসার অভাবে মৃত্যুবরণ করেন জিমি। এমন অমানবিক উপাচার্য আমরা চাই না।”উপাচার্যের বাসভবনের সামনে অবস্থানরত শিক্ষার্থীরা জানান, আগামীকাল (বুধবার) দুপুর ১২টার মধ্যে উপাচার্য পদত্যাগ না করলে তার বাসভবনের বিদ্যুৎ ও সব ধরনের যোগাযোগ ব্যবস্থা বন্ধ করে দেওয়া হবে।সার্বিক বিষয়ে জানতে উপাচার্য অধ্যাপক ড. শুচিতা শরমিনকে ফোন করা হলে তিনি বলেন, “বিশ্ববিদ্যালয়কে অস্থিতিশীল রাখার জন্য শুরু থেকেই একটি মহল সক্রিয় রয়েছে। যতবারই পরিস্থিতি কিছুটা স্বাভাবিক হয়, ততবারই নতুন করে অস্থিরতা তৈরির চেষ্টা চালানো হয়। সিন্ডিকেট সভার মাধ্যমে পুরো বিষয়টির সমাধান করা হয়েছে। তবুও ‘একদফা’ দাবির কথা বলা হচ্ছে, যার কোনো ভিত্তি নেই। এ ধরনের কর্মকাণ্ড পরিকল্পিতভাবে করানো হচ্ছে, যার ফলে বর্তমান পরিস্থিতির সৃষ্টি হয়েছে। আন্দোলনরত ৩৫ জন শিক্ষার্থী উদ্দেশ্যপ্রণোদিতভাবে আন্দোলনে অংশ নিচ্ছে। শিক্ষার্থীরা জানে, এই ৩৫ জন কারা। আমার বিশ্বাস, শিক্ষার্থীরা বুঝতে পারবে কোনটি যৌক্তিক এবং কোনটি অযৌক্তিক। বিশ্ববিদ্যালয়ে বিভিন্ন সময় নানা ধরনের অন্যায় হয়ে এসেছে, যার প্রেক্ষিতেই পরিস্থিতি আজ এই জায়গায় এসে পৌঁছেছে।”উল্লেখ্য, গত ১৩ এপ্রিল বরিশাল বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের অধ্যাপক ড. মুহসিন উদ্দিনকে ‘পতিত সরকারের দোসর’ আখ্যা দিয়ে বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট ও একাডেমিক কাউন্সিলের সদস্য পদ থেকে অব্যাহতি দেওয়ার ঘটনায় শিক্ষার্থীরা আন্দোলনে নামেন এবং চার দফা দাবি উত্থাপন করেন। কিন্তু নির্ধারিত সময়ের মধ্যে বিশ্ববিদ্যালয় প্রশাসন সেই দাবিগুলো আমলে না নেওয়ায় আন্দোলন ক্রমে উপাচার্যের পদত্যাগের দাবিতে রূপ নেয় এমনটাই দাবি শিক্ষার্থীদের।এইচএ

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
৫ হাজার কর্মীকে ছাঁটাই: ইসলামী ব্যাংকের শীর্ষ কর্মকর্তা ও গভর্নরকে আদালতে তলব
৫ হাজার কর্মীকে ছাঁটাই: ইসলামী ব্যাংকের শীর্ষ কর্মকর্তা ও গভর্নরকে আদালতে তলব

ইসলামী ব্যাংক বাংলাদেশের প্রায় ৫ হাজার কর্মীকে ছাঁটাই এবং একই পদে নতুন কর্মী নিয়োগের উদ্যোগের ঘটনায় ব্যাংকটির ব্যবস্থাপনা পরিচালক, অতিরিক্ত Read more

সীতাকুণ্ডে যুবদল নেতার মামলা প্রত্যাহারের দাবিতে সংবাদ সম্মেলন
সীতাকুণ্ডে যুবদল নেতার মামলা প্রত্যাহারের দাবিতে সংবাদ সম্মেলন

চট্টগ্রামের সীতাকুণ্ডে যুবদল নেতা মো. রোকন উদ্দিন মেম্বারসহ দলীয় নেতাকর্মীদের বিরুদ্ধে দায়ের করা মামলাকে ‘মিথ্যা ও ষড়যন্ত্রমূলক’ দাবি করে সংবাদ Read more

গোপালগঞ্জে পরিস্থিতি নিয়ন্ত্রণে অন্তর্বর্তী সরকার ‘ব্যর্থ’: বিএনপি
গোপালগঞ্জে পরিস্থিতি নিয়ন্ত্রণে অন্তর্বর্তী সরকার ‘ব্যর্থ’: বিএনপি

গোপালগঞ্জে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতাকর্মীদের লক্ষ্য করে বুধবার হামলার ঘটনা ঘিরে সৃষ্ট পরিস্থিতি নিয়ন্ত্রণে অন্তর্বর্তী সরকার ‘ব্যর্থ’ হয়েছে বলে Read more

ফিলিস্তিনকে আজ রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দিচ্ছে আরও ৬ দেশ
ফিলিস্তিনকে আজ রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দিচ্ছে আরও ৬ দেশ

ফিলিস্তিনে দ্বিরাষ্ট্রীয় সমাধানের পক্ষে সমর্থন জোগাড়ের লক্ষ্যে আজ এক বহুজাতিক সম্মেলনের আয়োজন করছে ফ্রান্স ও সৌদি আরব। কয়েক ডজন দেশের Read more

জমে উঠেছে জীবননগরের শিয়ালমারী পশুর হাট
জমে উঠেছে জীবননগরের শিয়ালমারী পশুর হাট

পবিত্র ঈদুল আজহাকে সামনে রেখে জমে উঠেছে চুয়াডাঙ্গা জেলার জীবননগর উপজেলার শিয়ালমারী পশুরহাট। সাপ্তাহিক এ পশুরহাটে দেখা গেছে ক্রেতা-বিক্রেতারদের উপচে Read more

আলফাডাঙ্গায় সাবেক ইউপি চেয়ারম্যান গ্রেপ্তার
আলফাডাঙ্গায় সাবেক ইউপি চেয়ারম্যান গ্রেপ্তার

আলফাডাঙ্গা ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলার গোপালপুর ইউনিয়নের সাবেক ইউপি চেয়ারম্যান ইনামুল হাসান (৩৮) কে গ্রেপ্তার করেছে পুলিশ। তিনি নিষিদ্ধ ঘোষিত সংগঠন Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন