ভারতের পশ্চিমাঞ্চলীয় রাজ্য গুজরাটে প্রাক-মৌসুমি ভারি বৃষ্টিপাতে অন্তত ১৪ জনের প্রাণহানি ঘটেছে। রাজ্যজুড়ে গত দু’দিনের প্রবল বর্ষণে আহত হয়েছেন আরও কমপক্ষে ১৬ জন। মঙ্গলবার রাজ্যের স্থানীয় সরকারি কর্মকর্তাদের বরাত দিয়ে ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে।দেশটির টেলিভিশন চ্যানেলে প্রচারিত ভিডিওতে দেখা যায়, ব্যাপক বজ্রপাত ও ঝড়ো হাওয়ার কারণে গুজরাটের বিভিন্ন জেলায় অনেক গাছ উপড়ে পড়েছে এবং ফসলের প্রচুর ক্ষতি হয়েছে।ভারতের আবহাওয়া দপ্তর (আইএমডি) বলেছে, প্রতিবেশী পাকিস্তান ও ভারতের রাজস্থান রাজ্যের ওপর তৈরি হওয়া ঘূর্ণাবর্তের কারণে গুজরাটে প্রাক-মৌসুমি বৃষ্টিপাত চলছে। আগামী বৃহস্পতিবার পর্যন্ত গুজরাটজুড়ে প্রবল বর্ষণ, বজ্রপাত এবং দমকা হাওয়া বয়ে যেতে পারে বলে পূর্বাভাস দিয়েছে দেশটির আবহাওয়া দপ্তর।রাজ্যের স্থানীয় কর্মকর্তারা বার্তা সংস্থা রয়টার্সকে বলেছেন, বৃষ্টিপাতের কারণে রাজ্যের বিভিন্ন স্থানে এখন পর্যন্ত ১৪ জন মারা গেছেন এবং ১৬ জন আহত হয়েছেন।গুজরাটের কৃষি বিভাগের সচিব আঞ্জু শর্মা বলেন, ‘‘আমরা ফসলের ক্ষয়ক্ষতি নিয়ে এখনও প্রতিবেদন পাইনি।’’ দেশটির পশ্চিম উপকূলীয় এই রাজ্য তুলা, জিরা ও ধান উৎপাদনের অন্যতম প্রধান কেন্দ্র হিসেবে পরিচিত।তিনি বলেন, রাজ্যের সব জেলা প্রশাসন ক্ষয়ক্ষতির পরিমাণ নির্ধারণ করে আজ আমাদের কাছে প্রতিবেদন পাঠাবে। এর আগে, গত এপ্রিলে ভারতের পূর্ব ও মধ্যাঞ্চলীয় কিছু রাজ্য এবং নেপালের কিছু অংশে প্রাক-মৌসুমি ভারি বৃষ্টিপাতে ১০০ জনেরও বেশি মানুষের প্রাণহানি ঘটে। সূত্র রয়টার্স।এবি 

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
চমক রেখে অ্যাশেজের দল ঘোষণা করল অস্ট্রেলিয়া
চমক রেখে অ্যাশেজের দল ঘোষণা করল অস্ট্রেলিয়া

অ্যাশেজের প্রথম টেস্টের জন্য ঘোষিত অস্ট্রেলিয়া দলে এসেছে বড় চমক। প্রায় এক দশক ঘরোয়া ক্রিকেট খেলার পর অবশেষে জাতীয় দলের Read more

একাধিক শৈত্যপ্রবাহের মুখোমুখি হবে দেশ
একাধিক শৈত্যপ্রবাহের মুখোমুখি হবে দেশ

দীর্ঘ বর্ষার পর এবার দেশ থেকে পশ্চিম মৌসুমি বায়ু (বর্ষা) বিদায় নেওয়ার দ্বারপ্রান্তে। আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, আর কয়েক দিনের মধ্যেই Read more

নবর্বষে জেলা প্রশাসককে পাশে পেয়ে উচ্ছ্বসিত সুবিধা বঞ্চিত শিশুরা
নবর্বষে জেলা প্রশাসককে পাশে পেয়ে উচ্ছ্বসিত সুবিধা বঞ্চিত শিশুরা

‘মুছে যাক গ্লানি, ঘুচে যাক জরা/অগ্নিস্নানে শুচি হোক ধরা। আজ পহেলা বৈশাখ, বাঙ্গালিদের দিন। বিগত বছরের মলিনতা মুছে দিয়ে নতুন Read more

শীর্ষ সামরিক কর্মকর্তা শাদমানির মৃত্যুর খবর নিশ্চিত করল ইরান
শীর্ষ সামরিক কর্মকর্তা শাদমানির মৃত্যুর খবর নিশ্চিত করল ইরান

ইরান আনুষ্ঠানিকভাবে ইসলামিক রেভোলিউশনারি গার্ড কোর বা আইআরজিসি’র খাতাম আল-আম্বিয়া কেন্দ্রীয় সদর দপ্তরের কমান্ডার আলী শাদমানির মৃত্যুর কথা স্বীকার করেছে। Read more

ত্রিপক্ষীয় নতুন প্ল্যাটফর্ম গঠনে সম্মত বাংলাদেশ-চীন-পাকিস্তান
ত্রিপক্ষীয় নতুন প্ল্যাটফর্ম গঠনে সম্মত বাংলাদেশ-চীন-পাকিস্তান

ত্রিপক্ষীয় নতুন প্ল্যাটফর্ম গঠনে সম্মত হয়েছে বাংলাদেশ, চীন ও পাকিস্তান। অর্থনৈতিক উন্নয়ন ও জনগণের জীবন যাত্রার মান উন্নত করার লক্ষ্যে Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন