অসুস্থ মা সৈয়দা ইকবাল মান্দ বানুকে দেখতে হাসপাতালে গেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের স্ত্রী ডা. জুবাইদা রহমান। মঙ্গলবার (০৬ মে) সন্ধ্যা ৬টার দিকে হাসপাতালে যান তিনি।এর আগে সকালে শাশুড়ি বেগম খালেদা জিয়ার সঙ্গে দেশে ফেরেন ডা. জুবাইদা। দীর্ঘ ১৭ বছর পর দেশে ফিরেছেন তিনি।জানা যায়, ডা. জুবাইদা রহমানের মা সৈয়দা ইকবাল মান্দ বানু রাজধানীর স্কয়ার হাসপাতালে চিকিৎসাধীন। দেশে ফিরে শাশুড়ির সঙ্গে ফিরোজায় যান ডা. জুবাইদা। সেখান থেকে সন্ধ্যা ৬টার দিকে একটি প্রাইভেট কারে করে স্কয়ারে আসেন।মায়ের সঙ্গে দেখা করে ডা. জুবাইদা রহমান নিজ বাসভবন ‘মাহবুব ভবনে’ যাবেন বলে জানা গেছে। ‘মাহবুব ভবন’ নামে পরিচিত বাড়িটি তার প্রয়াত বাবা সাবেক নৌবাহিনীর প্রধান রিয়ার অ্যাডমিরাল মাহবুব আলী খানের।সকাল সাড়ে ১০টার দিকে বেগম খালেদা জিয়াকে বহনকারী কাতার আমিরের বিশেষ এয়ার অ্যাম্বুল্যান্স হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। ওই বিমানে খালেদা জিয়ার সঙ্গে দেশে ফিরেছেন তার পুত্রবধূ ডা. জুবাইদা রহমান ও প্রয়াত ছোট ছেলে আরাফাত রহমান কোকোর স্ত্রী সৈয়দা শর্মিলা রহমান।২০০৮ সালের ১১ সেপ্টেম্বর তিনি তার স্বামী তারেক রহমানের সঙ্গে লন্ডনের উদ্দেশে বাংলাদেশ ছেড়েছিলেন।এমআর-২

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
ভালুকায় গ্যাস লাইনের ক্ষতিপূরণ নিয়ে অনিয়মের অভিযোগ
ভালুকায় গ্যাস লাইনের ক্ষতিপূরণ নিয়ে অনিয়মের অভিযোগ

গাজীপুরের শ্রীপুর উপজেলার মাওনা থেকে ময়মনসিংহ বিদ্যুৎকেন্দ্র পর্যন্ত স্থাপিত গ্যাস সঞ্চালন লাইনের ভূমি অধিগ্রহণে গুরুতর অনিয়মের অভিযোগ উঠেছে ময়মনসিংহের ভালুকা Read more

জামালপুরে মামার বাড়ি থেকে ভাগনির ঝুলন্ত মরদেহ উদ্ধার
জামালপুরে মামার বাড়ি থেকে ভাগনির ঝুলন্ত মরদেহ উদ্ধার

জামালপুরের বকশীগঞ্জে মামার বাড়ি থেকে সুমাইয়া আক্তার (১৫) নামে এক কিশোরীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে।বৃহস্পতিবার (২৩ অক্টোবর) দুপুরে মেরুরচর Read more

সকল শিক্ষার্থী হত্যাকারীদের বিচার দেখতে বাঁচতে চান শহীদ আবু সাঈদের বাবা-মা
সকল শিক্ষার্থী হত্যাকারীদের বিচার দেখতে বাঁচতে চান শহীদ আবু সাঈদের বাবা-মা

আজ আবু সাইদের শাহাদাৎ বরণের ১ বছর। ছেলের খুনিদের বিচার দেখে মরতে চান শহীদ আবু সাঈদের বাবা-মা। শুধু তাদের ছেলে Read more

রাজধানীতে ২ থেকে ৫ ঘণ্টা টানা বৃষ্টির আশঙ্কা
রাজধানীতে ২ থেকে ৫ ঘণ্টা টানা বৃষ্টির আশঙ্কা

ভোর থেকেই রাজধানী ঢাকায় শুরু হয়েছে গুঁড়ি গুঁড়ি বৃষ্টি। এই বৃষ্টি টানা ২ থেকে ৫ ঘণ্টা পর্যন্ত চলতে পারে বলে Read more

শিক্ষকদের বৈশাখী ভাতা কবে, যা বলল মাউশি
শিক্ষকদের বৈশাখী ভাতা কবে, যা বলল মাউশি

পহেলা বৈশাখকে সামনে রেখে স্বস্তির খবর পেলেন সারা দেশের এমপিওভুক্ত শিক্ষক ও কর্মচারীরা।উৎসবের আনন্দ ভাগ করে নিতে এপ্রিল ২০২৬-এর বৈশাখী Read more

যেভাবে দেখবেন আপনার নামে কয়টি সিম আছে
যেভাবে দেখবেন আপনার নামে কয়টি সিম আছে

বাংলাদেশে একজন ব্যক্তির নামে ১০টির বেশি মোবাইল সিম থাকলে সেগুলো আগামী বৃহস্পতিবার (৩০ অক্টোবর) এর মধ্যে সংশ্লিষ্ট অপারেটরের মাধ্যমে ‘ডি-রেজিস্টার’ Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন