বিয়ে বাড়িতে কে প্রথম তন্দুরি রুটি খাবে তা নিয়ে বিবাদে জড়ান দুই কিশোর। আর এই নিয়ে বিবাদের জেরেই শুরু হয় সংঘর্ষ। এতে ২ কিশোরই নিহত হয়েছেন।মঙ্গলবার (৬ মে) ভারতীয় সংবাদমাধ্যম ইন্ডিয়া টুডের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়। গত ৩ মে ভারতের উত্তর প্রদেশের আমেঠির এক গ্রামে অনুষ্ঠিত বিয়ের আসরে এ ঘটনা ঘটে।প্রতিবেদনে বলা হয়, তান্দুরি রুটি কে আগে পাবে – এই নিয়ে বিবাদে জড়ান দুই কিশোর। ১৭ ও ১৮ বছর বয়সী দুই তরুণের মধ্যে খাবার নিয়ে বিবাদ মারাত্মক রূপ নেয়।স্থানীয় সূত্রে জানা গেছে, বিয়ের অনুষ্ঠানে খাবারের লাইনে দাঁড়ানো অবস্থায় রবি কুমার ওরফে কাল্লু (১৮) এবং আরেক কিশোর (১৭) তন্দুরি রুটি নিয়ে বাকবিতণ্ডা শুরু করে। কথাকাটাকাটি ধীরে ধীরে হাতাহাতি ও লাঠিপেটায় রূপ নিলে উভয়েই গুরুতর জখম হন। নাবালকটি ঘটনাস্থলেই মারা যান, আর কাল্লুকে ট্রমা সেন্টারে নিয়ে যাওয়ার পথে তার মৃত্যু হয়।বিয়ের আয়োজক রামজীবন বর্মা জানান, সবাই ব্যস্ত ছিলাম, এমন সময় কেউ এসে জানাল দু’জনের মধ্যে মারামারি হচ্ছে। আমরা ছুটে গেলে দেখি, দুই যুবক রক্তাক্ত অবস্থায় পড়ে আছে। শুধু এক টুকরো রুটির জন্য এত বড় ট্র্যাজেডি!গৈরিগঞ্জ সার্কেলের প্রধান কর্মকর্তা আখিলেশ বর্মা বলেন, ঘটনাস্থলে পৌঁছে পুলিশ মরদেহ উদ্ধার করে পোস্টমর্টেমের জন্য পাঠিয়েছে। প্রাথমিক অভিযোগপত্র (এফআইআর) দায়ের করা হয়েছে। পোস্টমর্টেম রিপোর্ট ও তদন্তের ভিত্তিতে আইনিব্যবস্থা নেওয়া হবে।স্থানীয় বাসিন্দাদের মতে, সামান্য বিষয় নিয়ে উত্তেজনা বাড়ার ঘটনা এ অঞ্চলে নতুন নয়। তবে খাবারের লাইনে দাঁড়িয়ে এভাবে প্রাণহানির ঘটনা অভূতপূর্ব। গত কয়েক বছরে উত্তরপ্রদেশে সামাজিক অনুষ্ঠানে ছোটখাটো বিবাদে হত্যা বা জখমের বেশ কয়েকটি ঘটনা রেকর্ড হয়েছে।এমআর-২

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
অফিস সহায়কেই চলছে রামগড় উপজেলা শিক্ষা অফিস, ৭ পদের ৬ টিই শূন্য!
অফিস সহায়কেই চলছে রামগড় উপজেলা শিক্ষা অফিস, ৭ পদের ৬ টিই শূন্য!

খাগড়াছড়ির রামগড় উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার পদসহ ৭ পদের ৬টি পদই দীর্ঘদিন শূন্য রয়েছে। এতে মাধ্যমিক, নিম্ন মাধ্যমিক ও ইবতেদায়ি Read more

ঘুষের দায়ে চীনের সাবেক কৃষিমন্ত্রীর মৃত্যুদণ্ড
ঘুষের দায়ে চীনের সাবেক কৃষিমন্ত্রীর মৃত্যুদণ্ড

ঘুষ গ্রহণের দায়ে চীনের সাবেক কৃষিমন্ত্রী তাং রেনজিয়ানকে মৃত্যুদণ্ড দিয়েছেন দেশটির একটি আদালত।রবিবার (২৮ সেপ্টেম্বর) চীনের জিলিন প্রদেশের একটি আদালত Read more

উলিপুরে ব্রিজ নির্মাণ না হওয়ায় দূর্ভোগে কয়েক হাজার মানুষ
উলিপুরে ব্রিজ নির্মাণ না হওয়ায় দূর্ভোগে কয়েক হাজার মানুষ

কুড়িগ্রামের উলিপুর উপজেলার বুড়াবুড়ী ইউনিয়নের জনতার হাট সাগরপাড় রাস্তার উপর নির্মিত ব্রিজটি ১৩ বছরেও নির্মাণের উদ্যোগ নেয়া হয়নি। নির্মাণের ১ Read more

থানা ফটকের সামনেই যুবদল-স্বেচ্ছাসেবক দলের দুই নেতার মারামারি
থানা ফটকের সামনেই যুবদল-স্বেচ্ছাসেবক দলের দুই নেতার মারামারি

ফরিদপুরের আলফাডাঙ্গা থানার ফটকের সামনেই জমিজমা সংক্রান্ত এক শালিশ বৈঠককে কেন্দ্র করে জাতীয়তাবাদী যুবদল ও স্বেচ্ছাসেবক দলের দুই নেতার মধ্যে Read more

নড়াইলে নবগঙ্গা নদী থেকে অজ্ঞাত নারীর ভাসমান মরদেহ উদ্ধার
নড়াইলে নবগঙ্গা নদী থেকে অজ্ঞাত নারীর ভাসমান মরদেহ উদ্ধার

নড়াইলের কালিয়া উপজেলায় নবগঙ্গা নদী থেকে অজ্ঞাত পরিচয় এক নারীর ভাসমান মরদেহ উদ্ধার করেছে নৌপুলিশ।শনিবার (১৬ আগস্ট) রাতে উপজেলার বাকা Read more

আশুলিয়ায় লাশ পোড়ানোর ঘটনায় তিন পুলিশ কর্মকর্তা ট্রাইব্যুনালে
আশুলিয়ায় লাশ পোড়ানোর ঘটনায় তিন পুলিশ কর্মকর্তা ট্রাইব্যুনালে

আশুলিয়ায় ছয় তরুণকে গুলি করে হত্যার পর তাদের লাশ আগুন দেওয়ার ঘটনায় মানবতাবিরোধী অপরাধের অভিযোগে তিন পুলিশ কর্মকর্তাকে আন্তর্জাতিক অপরাধ Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন