“পুষ্টি বাগান গড়ি, স্বাস্থ্যকর জীবন গড়ি”এই প্রতিপাদ্যকে সামনে রেখে টাঙ্গাইল জেলার নাগরপুর উপজেলায় কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উদ্যোগে অনুপাতি প্রতি জমি ও বসতবাড়ির আঙ্গিনায় পারিবারিক পুষ্টি বাগান স্থাপন প্রকল্পের আওতায় পুষ্টি বাগান স্থাপন প্রদর্শনীর উপকরণ বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।মঙ্গলবার (৬ মে) দুপুরে নাগরপুর উপজেলা চত্বরে আয়োজিত এ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা কৃষি অফিসার এস. এম. রাশেদুল ইসলাম।অনুষ্ঠানে মোট ৬৭ জন কৃষক ও কৃষাণী উপস্থিত ছিলেন। তাদের মাঝে পুষ্টি বাগান স্থাপনের জন্য প্রয়োজনীয় উপকরণ বিতরণ করা হয়।প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, খামারবাড়ি টাঙ্গাইলের উপপরিচালক কৃষিবিদ মোঃ আশেক পারভেজ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত উপপরিচালক জনাব মোঃ শোয়েব মাহমুদ।বক্তারা বলেন, পারিবারিক পুষ্টি বাগান শুধু পরিবারের পুষ্টি চাহিদা পূরণেই নয়, বরং এটি কৃষকদের স্বনির্ভরতা ও আর্থিক স্বচ্ছলতার পথেও ভূমিকা রাখে। তারা কৃষকদের এই উদ্যোগ আরও বিস্তৃত করতে উৎসাহ দেন।এসআর

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
দুর্ঘটনার কবলে ভারতের রাষ্ট্রপতির হেলিকপ্টার
দুর্ঘটনার কবলে ভারতের রাষ্ট্রপতির হেলিকপ্টার

ভারতের রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুকে বহনকারী হেলিকপ্টার দুর্ঘটনার শিকার হয়েছে। তবে অক্ষত আছেন তিনি। বুধবার (২২ অক্টোবর) দেশটির সর্বদক্ষিণের রাজ্য কেরালার থিরুভানান্থাপুরম Read more

কুষ্টিয়া সীমান্তে বিএসএফের গুলিতে যুবক নিহত, লাশ হস্তান্তর
কুষ্টিয়া সীমান্তে বিএসএফের গুলিতে যুবক নিহত, লাশ হস্তান্তর

কুষ্টিয়ার দৌলতপুর সীমান্তের ওপারে বিএসএফের গুলিতে নিহত শান্ত (২০) নামের এক বাংলাদেশি যুবকের লাশ হস্তান্তর করেছে বিএসএফ।শনিবার(১৩ ডিসেম্বর) বিকাল ৪টায় Read more

লামায় ধান বোঝাই ট্রাক উল্টে নিহত ১, আহত ১২
লামায় ধান বোঝাই ট্রাক উল্টে নিহত ১, আহত ১২

পার্বত্য বান্দরবানের লামা উপজেলার ফাইতং ইউনিয়ন ২নং ওয়ার্ড পোলাউপাড়া সড়কে ধান বোঝাই একটি ট্রাক (টিএস) গাড়ি উল্টে দুর্ঘটনায় মং মেচিং Read more

ইলিশ যেন শুধু ধনীদের ফ্রিজে বন্দি, গরিবের ভাগ্যে নেই তার ঘ্রাণও
ইলিশ যেন শুধু ধনীদের ফ্রিজে বন্দি, গরিবের ভাগ্যে নেই তার ঘ্রাণও

ইলিশ জাতীয় মাছ, বাঙালির শ্রেষ্ঠ রসনার প্রতীক। একসময় পদ্মা-মেঘনার ঘাটে দাঁড়ালেই মিলত রূপালি এই স্বপ্ন। কিন্তু এখন সেই ইলিশ যেন Read more

মনোনয়নপত্র যাচাই-বাছাইয়ের শেষ দিন আজ
মনোনয়নপত্র যাচাই-বাছাইয়ের শেষ দিন আজ

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটে সম্ভাব্য প্রার্থীদের মনোনয়নপত্র যাচাই-বাছাই কার্যক্রমের শেষ দিন আজ।আগামীকাল সোমবার (৫ জানুয়ারি) থেকে প্রার্থিতা বাতিলে রিটার্নিং Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন