বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার দেশে ফেরাকে কেন্দ্র করে ভিআইপি মুভমেন্টের কারণে সৃষ্ট যানজট এড়াতে হজযাত্রীদের জন্য নির্দেশনা দিয়েছে ধর্ম মন্ত্রণালয়। সোমবার (৫ মে) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ নির্দেশনা জানানো হয়।এতে বলা হয়, এতদ্দ্বারা সংশ্লিষ্ট হজ এজেন্সির স্বত্বাধিকারী/অংশীদার/পরিচালক/চেয়ারম্যানগণের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, ৬ মে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর রোডে ভিভিআইপি মুভমেন্ট থাকবে। ফলে রাস্তায় যানজট সৃষ্টির আশঙ্কা রয়েছে। সে প্রেক্ষিতে যানজটসংক্রান্ত অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি এড়ানোর জন্য যে-সকল হজ এজেন্সির হজযাত্রীগণ আগামীকাল (মঙ্গলবার) হজ ফ্লাইটে সৌদি আরব যাবেন তাদের সকাল ৬ টার মধ্যে হজক্যাম্পে উপস্থিতি নিশ্চিত করার জন্য অনুরোধ করা হলো।প্রসঙ্গত, ৬ মে সকাল সাড়ে ১০টায় বিএনপি চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া লন্ডন থেকে চিকিৎসা শেষে দেশে ফিরে বিমানবন্দর থেকে নিজ বাসভবনে (গুলশান) যাবেন। এজন্য গুলশান বনানী এলাকায় তাকে অভ্যর্থনা জানানোর জন্য অতিরিক্ত জনসমাগম হয়ে যানজট হওয়ার সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে ডিএমপি।এনআই

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
দ্রুত অগ্রগতি না হলে ইউক্রেন শান্তি আলোচনা থেকে সরে যাবে যুক্তরাষ্ট্র, বললেন ট্রাম্প
দ্রুত অগ্রগতি না হলে ইউক্রেন শান্তি আলোচনা থেকে সরে যাবে যুক্তরাষ্ট্র, বললেন ট্রাম্প

ট্রাম্প প্রশাসন শুরুতে শান্তি চুক্তির বিষয়ে আত্মবিশ্বাস দেখালেও এখন পর্যন্ত পূর্ণাঙ্গ যুদ্ধবিরতির চেষ্টা বাস্তব রূপ লাভ করতে পারেনি। ওয়াশিংটন এজন্য Read more

কাশ্মির ইস্যুতে ভারতকে বৃহত্তর সংঘাত এড়াতে বলল যুক্তরাষ্ট্র
কাশ্মির ইস্যুতে ভারতকে বৃহত্তর সংঘাত এড়াতে বলল যুক্তরাষ্ট্র

কাশ্মিরের পেহেলগামে সন্ত্রাসী হামলার পর ভারত ও পাকিস্তানের মধ্যে উত্তেজনা কার্যত চরমে পৌঁছেছে এবং এই উত্তেজনা সামরিক সংঘাতে রূপ নেওয়ার Read more

যশোরে চাঁদা না পেয়ে তিন ভাইকে কুপিয়ে হত্যার চেষ্টা
যশোরে চাঁদা না পেয়ে তিন ভাইকে কুপিয়ে হত্যার চেষ্টা

যশোরের মণিরামপুরে চাঁদার টাকা না পেয়ে দুর্বৃত্তরা তিন ভাইকে কুপিয়ে হত্যার চেষ্টা করেছে বলে অভিযোগ উঠেছে। বৃহস্পতিবার (২৮ আগস্ট) উপজেলা শহরের Read more

ভারতীয় গরুর ক্রয়-বিক্রয়ে বিজিবির বাধা, ব্যবসায়ীদের বিক্ষোভ
ভারতীয় গরুর ক্রয়-বিক্রয়ে বিজিবির বাধা, ব্যবসায়ীদের বিক্ষোভ

একদিকে কোরবানির ঈদ সামনে। অন্যদিকে জমে উঠছে দেশের বৃহত্তর পশুর হাটগুলোর প্রস্তুতি। ঠিক এমন সময়ে রাজশাহীতে ভারতীয় জাতের গরুর ক্রয়-বিক্রয়ে Read more

চট্টগ্রামে প্রকাশ্যে যুবদল কর্মীকে গুলি করে হত্যা
চট্টগ্রামে প্রকাশ্যে যুবদল কর্মীকে গুলি করে হত্যা

চট্টগ্রামের রাউজান উপজেলায় গুলিবিদ্ধ হয়ে মো. সেলিম (৪০) নামে এক যুবদল কর্মী নিহত হয়েছেন। রবিবার (৬ জুলাই) দুপুর ১২টার দিকে Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন