প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের কাছে সদ্য পদত্যাগপত্র জমা দেওয়া স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় এবং যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া ফের গণঅধিকার পরিষদে যোগ দিতে পারেন বলে জানিয়েছেন দলটির উচ্চতর পরিষদ সদস্য ও গণমাধ্যম সমন্বয়ক আবু হানিফ।আজ বুধবার (১০ ডিসেম্বর) রাত সাড়ে নয়টার দিকে দেশের একটি অনলাইনকে মুঠোফোনে বিষয়টি জানান তিনি। আবু হানিফ বলেন, বিষয়টি নিয়ে এখনও আলোচনা চলছে। এখনই নিশ্চিত করে বলছি না। তবে যেহেতু আলোচনা চলছে সেহেতু সম্ভাবনা রয়েছে। তিনি গণঅধিকার পরিষদে যোগ দিতে পারেন।আগামীকাল বৃহস্পতিবার (১১ ডিসেম্বর) তফসিল ঘোষণার পর কার্যকর হবে আসিফ মাহমুদের পদত্যাগপত্র, তারপরেই কি গণঅধিকার পরিষদে যোগ দিবেন তিনি? এমন প্রশ্ন আবু হানিফ বলেন, যেহেতু আলোচনা চলছে যে কোনো মুহূর্তে জানানো হবে তার বিষয়টি। আগে চূড়ান্ত হোক। এফএস

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
বাংলাদেশ নিয়ে ট্রাম্পের মন্তব্যের দাবিটি মিথ্যা, এআই দিয়ে তৈরি ভিডিও: বাংলাফ্যাক্ট
বাংলাদেশ নিয়ে ট্রাম্পের মন্তব্যের দাবিটি মিথ্যা, এআই দিয়ে তৈরি ভিডিও: বাংলাফ্যাক্ট

বাংলাদেশ নিয়ে ট্রাম্পের মন্তব্যের দাবিটি মিথ্যা এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওটি এআই দিয়ে তৈরি। যা শনাক্ত করেছে প্রেস Read more

কুড়িগ্রামে চোর সন্দেহে যুবককে পিটিয়ে হত্যা, আটক ৩
কুড়িগ্রামে চোর সন্দেহে যুবককে পিটিয়ে হত্যা, আটক ৩

কুড়িগ্রাম সদর উপজেলার পাঁচগাছী ইউনিয়নে চোর সন্দেহে অজ্ঞাত এক যুবককে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে।শনিবার (১০ জানুয়ারি) সকালে উপজেলার পাঁচগাছী ইউনিয়নের Read more

তিন বাংলাদেশিকে ভারতে নিয়ে দেহ ব্যবসা, অতঃপর
তিন বাংলাদেশিকে ভারতে নিয়ে দেহ ব্যবসা, অতঃপর

কাজের লোভ দেখিয়ে তিন বাংলাদেশি নারীকে ভারতে দেহ ব্যবসা করানোর অভিযোগ উঠেছে। এ ঘটনায় এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ Read more

সিরাজগঞ্জের চৌহালীতে ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার
সিরাজগঞ্জের চৌহালীতে ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার

সিরাজগঞ্জের চৌহালীতে ইয়াবাসহ শীর্ষ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে চৌহালী থানা পুলিশ।শুক্রবার (২২ আগস্ট) সন্ধ্যায় উপজেলার দত্তকান্দি এলাকায় অভিযান পরিচালনা Read more

সন্ধ্যায় মিরপুরে প্রথম টি-টোয়েন্টিতে মাঠে নামবে বাংলাদেশ-পাকিস্তান
সন্ধ্যায় মিরপুরে প্রথম টি-টোয়েন্টিতে মাঠে নামবে বাংলাদেশ-পাকিস্তান

আজ থেকে শুরু হচ্ছে বাংলাদেশ-পাকিস্তান টি-টোয়েন্টি সিরিজ। রোববার (২০ জুলাই) সন্ধ্যা ছয়টায় মিরপুর শের-ই-বাংলা স্টেডিয়ামে তিন ম্যাচ সিরিজের প্রথম টি-টোয়েন্টি Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন