লাল, গোলাপি আর সাদা রঙের অসংখ্য গোলাপ ফুটে আছে বিস্তীর্ণ বাগানজুড়ে। ফুলগুলো যেন নতুন গল্প শোনায়। সেই গল্প এক তরুণের স্বপ্ন, সংগ্রাম আর সাফল্যের।শরীয়তপুরের গোসাইরহাট উপজেলার সিংগারডা গ্রামে তরুণ উদ্যোক্তা রাকিব বাণিজ্যিকভাবে গোলাপ চাষ করে জেলার সফল উদ্যোক্তা হিসেবে পরিচিতি পেয়েছেন।৮৪ শতাংশ জমির ওপর গড়ে তোলা তার গোলাপ বাগানে এখন পাঁচ হাজারের বেশি গাছ রয়েছে। প্রতিদিন এখান থেকে ৭০০ থেকে ৮০০টি গোলাপ সংগ্রহ করে ঢাকার পাইকারি বাজারে পাঠানো হচ্ছে।২০১৮ সালে পরীক্ষামূলকভাবে গোলাপ চাষ শুরু করেন রাকিব। শুরুতেই দুই দফায় প্রায় ২৪ হাজার গোলাপের চারা রোপণ করেন তিনি। কিন্তু শুরুর পথ ছিল কঠিন। পোকামাকড়ের আক্রমণ ও মৌসুমি ঝড়ে কয়েক হাজার গাছ নষ্ট হয়ে যায়। এতে অনেকেই তাকে এই উদ্যোগ থেকে সরে আসতে বলেন।তবে হাল ছাড়েননি রাকিব। কৃষি বিভাগের পরামর্শ নিয়ে নতুনভাবে বাগানের পরিচর্যা শুরু করেন। নিয়মিত যত্ন, পরিচর্যা ও আধুনিক পদ্ধতি ব্যবহার করে ধীরে ধীরে ঘুরে দাঁড়ায় তার গোলাপ বাগান। বর্তমানে তার বাগানে জুমেলিয়া, ছোলোরিয়া, টপ সিক্রেটসহ পাঁচটি বিশেষ জাতের গোলাপ চাষ হচ্ছে। ফুলের পাশাপাশি গোলাপের চারাও বিক্রি করছেন তিনি।প্রতিটি গোলাপ ফুল পাইকারি বাজারে ৫ থেকে ১৫ টাকায় বিক্রি হয়। আর গোলাপের চারা বিক্রি হচ্ছে ২০০ থেকে ২৫০ টাকায়। সব মিলিয়ে মাসে গড়ে ৭০ থেকে ৮০ হাজার টাকা আয় করছেন রাকিব। ভালো মৌসুমে এই আয় কখনও কখনও লাখ টাকার কাছাকাছিও পৌঁছে যায়।প্রতিদিন ভোরে বাগান থেকে সংগ্রহ করা তাজা গোলাপ সরাসরি ঢাকার আগারগাঁও পাইকারি বাজারে পাঠানো হয়। ফলে ঢাকার পাইকারি ব্যবসায়ীদের সঙ্গে তার নিয়মিত যোগাযোগ রয়েছে।রাকিবের এই উদ্যোগ এখন শুধু ব্যক্তিগত সাফল্যের গল্প নয়, বরং স্থানীয় অর্থনীতিতেও ভূমিকা রাখছে। তার বাগানে বর্তমানে ছয়জন শ্রমিক নিয়মিত কাজ করছেন। এতে এলাকায় নতুন কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হয়েছে।গোলাপের সৌন্দর্যে ভরা এই বাগান এখন স্থানীয়দের কাছেও এক ধরনের বিনোদনকেন্দ্রে পরিণত হয়েছে। প্রতিদিন জেলার বিভিন্ন এলাকা থেকে মানুষ বাগানটি দেখতে আসছেন।বাগানে ঘুরতে আসা আশিক রহমান বলেন, আমাদের জেলায় এত সুন্দর গোলাপ বাগান আছে আগে জানতাম না। এখানে এসে খুব ভালো লাগছে। ভবিষ্যতে আমিও এমন একটি বাগান করার চেষ্টা করতে চাই।স্থানীয় বাসিন্দা হাসান মাহমুদ বলেন, কঠোর পরিশ্রম আর দৃঢ় মনোবল থাকলে যে সফল হওয়া যায়, রাকিব তারই একটি উদাহরণ।উদ্যোক্তা রাকিব বলেন, শুরুতে অনেক বাধার মুখে পড়তে হয়েছিল। পোকামাকড়ের আক্রমণ ও ঝড়ে অনেক গাছ নষ্ট হয়ে যায়। তখন অনেকেই বলেছিল এই কাজ ছেড়ে দিতে। কিন্তু আমি হাল ছাড়িনি। কৃষি বিভাগের পরামর্শ নিয়ে আবার নতুনভাবে বাগানের পরিচর্যা শুরু করি। এখন আল্লাহর রহমতে ভালো ফল পাচ্ছি। ভবিষ্যতে গোলাপ চাষ আরও বড় পরিসরে করার পরিকল্পনা আছে।উপজেলা কৃষি কর্মকর্তা মো. শাহাবুদ্দিন জানান, কৃষি বিভাগের পক্ষ থেকে রাকিবকে নিয়মিত কারিগরি সহায়তা দেওয়া হচ্ছে। পারিবারিক পুষ্টি বাগান প্রকল্পের আওতায় তাকে ভার্মি কম্পোস্ট উৎপাদনের প্রদর্শনী দেওয়া হয়েছে। এতে গোলাপের আকার ও গুণগত মান উন্নত হয়েছে এবং বাজারেও ভালো দাম পাওয়া যাচ্ছে।পিএম

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
আনোয়ারায় বৈদ্যুতিক খুঁটিতে আগুন, ছড়ানোর আগেই ফায়ার সার্ভিসের নির্বাপণ
আনোয়ারায় বৈদ্যুতিক খুঁটিতে আগুন, ছড়ানোর আগেই ফায়ার সার্ভিসের নির্বাপণ

চট্টগ্রামের আনোয়ারায় বৈদ্যুতিক খুঁটিতে আগুন লাগার ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার (২১ আগস্ট) সন্ধ্যা ৬টার দিকে উপজেলার সিইউএফএল রোডের কাফকো এলাকায় এই অগ্নিকাণ্ডের Read more

পাকুন্দিয়ায় ব্রহ্মপুত্র নদের পানিতে ডুবে শিক্ষার্থীর মৃত্যু
পাকুন্দিয়ায় ব্রহ্মপুত্র নদের পানিতে ডুবে শিক্ষার্থীর মৃত্যু

প্রশাসনের নির্দেশনা উপেক্ষা করে কিশোরগঞ্জের পাকুন্দিয়া উপজেলার দক্ষিণ চরটেকি এলাকায় ব্রহ্মপুত্র নদে পানিতে ডুবে আবু বক্কর সিদ্দিক রিফাত (২০) নামের Read more

অস্বাভাবিক জোয়ারে ভোলার অর্ধশত গ্রাম প্লাবিত
অস্বাভাবিক জোয়ারে ভোলার অর্ধশত গ্রাম প্লাবিত

বঙ্গোপসাগরে সৃষ্ট লঘুচাপের প্রভাবে ভোলার চরফ্যাশনের ২১ ইউনিয়নের মধ্যে ৫ ইউনিয়নের অর্ধশত গ্রাম প্লাবিত হয়েছে। অস্বাভাবিক জোয়ারে গবাদিপশুসহ দেড় কোটি Read more

সাংবাদিক তুহিন হত্যাকাণ্ডের এক সপ্তাহ পর একই স্থানে ফের ছুরিকাঘাত!
সাংবাদিক তুহিন হত্যাকাণ্ডের এক সপ্তাহ পর একই স্থানে ফের ছুরিকাঘাত!

গাজীপুর মহানগরের চান্দনা চৌরাস্তা সাংবাদিক তুহিন হত্যাকাণ্ডের এক সপ্তাহ পর শরবত বিক্রেতা সাদ্দাম হোসেনকে (৩০) ছুরিকাঘাত করা হয়েছে।আজ বৃহস্পতিবার (১৪ Read more

বাংলাদেশের সঙ্গে প্রতিরক্ষা চুক্তি, যুদ্ধবিমান বিক্রি করতে চায় পাকিস্তান
বাংলাদেশের সঙ্গে প্রতিরক্ষা চুক্তি, যুদ্ধবিমান বিক্রি করতে চায় পাকিস্তান

বাংলাদেশের কাছে জেএফ-১৭ থান্ডার যুদ্ধবিমান বিক্রির বিষয়ে সম্ভাব্য একটি চুক্তি নিয়ে পাকিস্তান ও বাংলাদেশের বিমান বাহিনীর দুই প্রধানের আলোচনা হয়েছে। Read more

নোয়াখালীতে পৃথক ঘটনায় নিহত ২, এলাকায় উত্তেজনা
নোয়াখালীতে পৃথক ঘটনায় নিহত ২, এলাকায় উত্তেজনা

নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলায় পৃথক দুটি হত্যাকাণ্ড ঘটেছে। এলাকায় আধিপত্য বিস্তার ও মোবাইল নিয়ে দ্বন্দ্বের জের ধরে এ দুটি হত্যাকাণ্ড ঘটে Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন