বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনালস-বিইউপিতে সম্প্রতি ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সাবেক সহসভাপতি মৌমিতা রহমান ঈপ্সিতাকে আইন বিভাগের শিক্ষিকা হিসাবে নিয়োগ দেওয়া হয়েছে। এ ঘটনায় প্রতিষ্ঠানটির শিক্ষার্থীদের মাঝে ব্যাপক প্রতিক্রিয়া দেখা দিয়েছে। মৌমিতা ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন-৪৫ ব্যাচের শিক্ষার্থী। তিনি ২০২২ সালে ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সহসভাপতি ছিলেন। তার বাবা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও চেয়ারম্যান ছিলেন। জুলাই আন্দোলনে মিরপুরে বিইউপি শিক্ষার্থীদের নেতৃত্বে সর্বপ্রথম আন্দোলন হয়। আন্দোলনে বিশ্ববিদ্যালয়ের দুই শিক্ষার্থী মীর মুগ্ধ ও আইন বিভাগের জোবায়ের শহিদ হন। সাবেক ছাত্রলীগ নেত্রী মৌমিতার নিয়োগ নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমসহ বিইউপি ক্যাম্পাসে আলোচনা-সমালোচনা চলছে। ফেসবুকে এনসিপির নেতাসহ বিইউপির বর্তমান ও সাবেক শিক্ষার্থীরা তাদের প্রতিক্রিয়া জানিয়েছেন। এই ঘটনার প্রতিবাদে সোমবার এনসিপির সংগঠক ও বিইউপির সাবেক শিক্ষার্থী আবদুল্লাহ আল মনসুর ফেসবুকে একটি স্ট্যাটাস দেন। সেখানে তিনি লেখেন, ৫ আগস্ট এ দেশের জনগণ রায় দিয়েছিল এ দেশে কোনো লীগের অস্তিত্ব থাকবে না। কিন্তু দুঃখের বিষয় হলো, ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সহসভাপতি মৌমিতা রহমান ঈপ্সিতাকে পুনর্বাসন করা হয়েছে বিইউপির আইন বিভাগের শিক্ষক হিসাবে।এফএস

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
সিরাজগঞ্জে চিরনিদ্রায় শায়িত হলেন ঢাবি শিক্ষার্থী সাম্য
সিরাজগঞ্জে চিরনিদ্রায় শায়িত হলেন ঢাবি শিক্ষার্থী সাম্য

ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউটের ছাত্র ও স্যার এ এফ রহমান হল ছাত্রদলের সাহিত্য ও প্রকাশনা সম্পাদক শাহরিয়ার আলম Read more

প্রেমের টানে মাদারীপুরে চীনা যুবক, মুসলিম রীতিতে সুমাইয়ার বিয়ে
প্রেমের টানে মাদারীপুরে চীনা যুবক, মুসলিম রীতিতে সুমাইয়ার বিয়ে

প্রেমের টানে সুদূর চীন থেকে বাংলাদেশে ছুটে এসেছেন শি তিয়ানজি নামের এক চীনা যুবক। মাদারীপুরের সুমাইয়া আক্তারের সঙ্গে মুসলিম রীতিতে Read more

বলরামপুরে পূর্বশত্রুতার জেরে গৃহবধুর বাড়িতে আগুন, ১০ লাখ টাকার ক্ষয়ক্ষতি
বলরামপুরে পূর্বশত্রুতার জেরে গৃহবধুর বাড়িতে আগুন, ১০ লাখ টাকার ক্ষয়ক্ষতি

কুমিল্লা আদর্শ সদর উপজেলার বলরামপুর এলাকায় মাহমুদা বেগম (৩০) নামের এক গৃহবধূর বসতঘরে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। এতে প্রায় ১০ লাখ Read more

নির্বাচনের সময় নিয়ে এনসিপি-গণসংহতি আন্দোলনের দ্বিমত নেই: সাকি
নির্বাচনের সময় নিয়ে এনসিপি-গণসংহতি আন্দোলনের দ্বিমত নেই: সাকি

নির্বাচনের আগে মৌলিক সংস্কার ও জুলাই হত্যাকাণ্ডে দায়ীদের বিচার দৃশ্যমান হতে হবে। তবে নির্বাচনের সময়সীমা নিয়ে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) Read more

আজ থেকে নতুন দামে স্বর্ণ বিক্রি শুরু
আজ থেকে নতুন দামে স্বর্ণ বিক্রি শুরু

দেশের বাজারে আজ বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) স্বর্ণ ভরিতে ২ লাখ ৩৪ হাজার ৬৮০ টাকায় বিক্রি হবে। গতকাল বুধবার (১৪ জানুয়ারি) Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন