শরীরের তাপ অতিমাত্রায় বেড়ে গেলে হিটস্ট্রোক হওয়ার পরিস্থিতি তৈরি হয়। সাধারণ দীর্ঘসময় ধরে গরম আবহাওয়াতে থাকার ফলে এরকম হয়।মার্কিন অলাভজনক প্রতিষ্ঠান মায়ো ক্লিনিক জানাচ্ছে, গরম পরিবেশে থাকার কারণে দেহের তাপমাত্রা ১০৪ ডিগ্রি ফারেনহাইট বা ৪০ ডিগ্রি সেলসিয়াসের ওপরে গেলেই হিটস্ট্রোকে আক্রান্ত হওয়ার সম্ভাবনা তৈরি হয়।দ্রুত ব্যবস্থা নিতে না পরলে মস্তিষ্ক, হৃদপিণ্ড, বৃক্ক ও পেশির ক্ষতি হয়। আর যত দেরি হবে চিকিৎসা নিতে ততই মৃত্যু ঝুঁকি বাড়বে।লক্ষণহিটস্ট্রোকে আক্রান্ত হওয়ার উপসর্গের মধ্যে রয়েছে-দেহে সার্বিক তাপমাত্রা ১০৪ ডিগ্রি ফারেনহাইট বা ৪০ ডিগ্রি সেলসিয়াসের ওপরে চলে যাওয়া।গরমে মানসিকভাবে দ্বিধাগ্রস্ত হওয়া, উল্টাপাল্টা কথা বলা, প্রলাপ বকা, খিঁচুনি ও অজ্ঞান হওয়া।গরমে অসুস্থ হয়ে বমিভাব বা বমি করা।দেহের তাপমাত্রা বেড়ে যাওয়াতে চামড়ার রং পরিবর্তিত হয়ে লালচে হওয়া।ঘনঘন শ্বাস নেওয়া।হৃদপিণ্ডের গতি বাড়া। কারণ দেহ ঠাণ্ডা করতে হৃদযন্ত্র বেশি মাত্রায় কাজ করা শুরু করে।মাথাব্যথা হওয়া। মনে হবে মাথার ভেতর দপদপ করছে।প্রতিকার:গরমে কারও মধ্যে এই ধরনের লক্ষণ দেখা মাত্রই যা করতে হবে-আক্রান্ত ব্যক্তিকে দ্রুত ছায়াতে আনতে হবে।অতিরিক্ত জামাকাপড় সরিয়ে দিতে হবে।যে কোনোভাবে দেহ ঠাণ্ডা করার ব্যবস্থা করতে হবে। হতে পারে ঠাণ্ডা পানি ঢালা, গোসল করানো, পানি খাওয়ানো, পানি ছিটানো, ফ্যান বা এসির মধ্যে রাখা। ভেজা কাপড় বা তোয়ালে দিয়ে মাথা, ঘাড়, বাহুমূল অর্থাৎ শরীরের সমস্ত ভাঁজের জায়গা ভালো মতো মুছে দেওয়া বা পানি ঢালা।হিটস্ট্রোকে আক্রান্ত হওয়ার নানান কারণ:প্রচণ্ড গরমের মধ্যে থাকা ছাড়াও আরও কারণে মধ্যে রয়েছে অতিরিক্ত কাপড় পরা। যা শরীরের ঘাম হয়ে উবে যাওয়া রোধ করে। ফলে দেহ ঠাণ্ডা হতে পারে না।মদ্যপান করলেও দেহের তাপমাত্রা বাড়ে। যা থেকে হিটস্ট্রোক হতে পারে।পানিশূন্যতা থেকেও হিটস্ট্রোক হয়। পর্যাপ্ত পানি পান না করলে ঘাম ও প্রস্রাবের কারণে দেহ আর্দ্রতা হারায়।ঝুঁকি বেশি যাদের:বয়স: শিশুদের কেন্দ্রিয় স্নায়ুতন্ত্র যেমন পুরোপুরি তৈরি হয় না তেমনি পয়ষট্টির ওপরে যাদের বয়স তাদের স্নায়ুতন্ত্রের ক্ষয় হয়ে থাকে। ফলে তাপমাত্রার সাথে দেহ খাপ খাওয়াতে পারে না। তাই শিশু ও বৃদ্ধদের হিটস্ট্রোকের ঝুঁকি বেশি। তাই গরমে তাদের প্রতি বিশেষ নজর দিতে হবে। আর পর্যাপ্ত পানি পান নিশ্চিত করতে হবে।পরিশ্রম: প্রচণ্ড গরমে দীর্ঘক্ষণ শারীরিক পরিশ্রমের কাজ যারা করে তাদের ঝুঁকি বেশি।হঠাৎ গরম আবহাওয়া: সাধারণ গ্রীষ্মকাল এক বিষয়। আর গরমকালে ‘হিটওয়েভ’ শুরু হওয়া আরেক বিষয়। আবহাওয়ার এরকম পরিবর্তন দেহ সইতে পারে না। এছাড়া ঠাণ্ডা পরিবেশ থেকে গরমে যাওয়ার কারণেও হিটস্ট্রোকের ঝুঁকি বাড়ে।শীততাপ নিয়ন্ত্রণ কক্ষে না থাকা: ফ্যানের বাতাস হয়ত আরাম দেয় তবে দীর্ঘ সময় ধরে চলা গরম আবহাওয়াতে এসি-ই একমাত্র শরীর ঠাণ্ডা করতে বিশেষ কার্যকর।ওষুধ ও স্বাস্থ্যসমস্যা: প্রস্রাবের পরিমাণ বাড়ায়, ‘অ্যান্টিডিপ্রেসমেন্ট’ ও রক্তচাপের ওষুধ যারা খান তাদের বেশি সাবধান থাকতে হবে। এছাড়া হৃদরোগ, ফুসফুসের রোগ, ডায়াবেটিস- এরকম দীর্ঘমেয়াদি রোগে যারা ভুগছেন তাদের হিটস্ট্রোকে আক্রান্ত হওয়ার সম্ভাবনা বেশি। এছাড়া অতীতে হিটস্ট্রোকে আক্রান্ত হওয়ার ইতিহাস থাকলেও সাবধান থাকতে হবে।ঝুঁকি এড়াতে:হিটস্ট্রোক আন্দাজ করা যায়। আর প্রতিরোধও করা সম্ভব। গরম আবহাওয়া তাই যা করতে হবে-পরতে হবে হালকাপাতলা ঢিলাঢালা পোশাক। বেশি বা আঁটসাঁট কাপড় দেহকে ঠাণ্ডা হওয়া থেকে প্রতিহত করে।রোদপোড়া বা ‘সানবার্ন’ দেহের শীতল প্রক্রিয়াকে ব্যাহত করে। তাই রোদপোড়া রোধে সানগ্লাস, টুপি পরতে হবে। দুই ঘণ্টা পরপর মাখতে হবে বোর্ড-স্পেকট্রাম-যুক্ত সানস্ক্রিন; যেগুলোর এসপিএফ হতে হবে অন্তত ১৫।নির্দিষ্ট ওষুধ খাওয়া পড়লে অতিরিক্ত সাবধান হতে হবে।পার্ক করা গাড়িতে কাউকে অপেক্ষায় রেখে যাওয়া যাবে না। কারণ রোদের মধ্যে গাড়ি দাঁড়ানো অবস্থায়, গাড়ির ভেতরের তাপমাত্রা ২০ ডিগ্রির মতো বেড়ে যায় ১০ মিনিটেই।দিনের সবচেয়ে গরমের ক্ষণটায় পরিশ্রমের কাজ এড়াতে হবে। এই সময় ছায়াতে থাকতে হবে। বেশি পানি পান করতে হবে। ব্যায়াম করার অভ্যাস থাকলে গরম আবহাওয়াতে শারীরিক কসরত করা যাবে না। সন্ধ্যার পর তাপমাত্রা কমলে করা যেতে পারে।এফএস

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
পশুহাটকে কেন্দ্র করে চুয়াডাঙ্গা-জীবননগর সড়কে অজ্ঞান পার্টির তাণ্ডব
পশুহাটকে কেন্দ্র করে চুয়াডাঙ্গা-জীবননগর সড়কে অজ্ঞান পার্টির তাণ্ডব

কোরবানির ঈদের আগে পশুহাটের দিন চুয়াডাঙ্গা-জীবননগর আঞ্চলিক সড়কে যাত্রীবাহি বাসের মধ্যে বাড়ছে অজ্ঞান পার্টি ও মলম পার্টির দৌরাত্ম্য। বিশেষ করে Read more

দৌলতদিয়া ঘাটে কর্মমুখী মানুষের উপচেপড়া ভিড়, নেই ভোগান্তি
দৌলতদিয়া ঘাটে কর্মমুখী মানুষের উপচেপড়া ভিড়, নেই ভোগান্তি

ঈদ উদযাপন শেষে দৌলতদিয়া ঘাটে কর্মস্থলে ফেরা মানুষের উপচেপড়া ভিড় দেখা গেছে। তবে ঘাটে যাত্রী ও যানবাহনের চাপ বাড়লেও নেই Read more

ভেষজ গুণে ভরপুর স্বর্ণলতা
ভেষজ গুণে ভরপুর স্বর্ণলতা

ঝোপঝাড়ে বা বড় গাছের ওপর সোনালি সুতোর মতো জড়িয়ে থাকা যে লতাটি আমরা দেখি, তার নাম স্বর্ণলতা। যার কোনো পাতা Read more

বিপিএলের স্থগিত হওয়া দুই ম্যাচের নতুন সূচি প্রকাশ
বিপিএলের স্থগিত হওয়া দুই ম্যাচের নতুন সূচি প্রকাশ

বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) মঙ্গলবারের দু’টি ম্যাচ স্থগিত করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। তিনবারের সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপারসন বেগম Read more

পানিতে ডুবে প্রাণ গেল চার শিশুর
পানিতে ডুবে প্রাণ গেল চার শিশুর

কক্সবাজারের রামু ও চকরিয়ায় পৃথক দুটি ঘটনায় পানিতে ডুবে চার শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। একদিনে চারটি শিশুর এই মৃত্যুতে শোকের Read more

মোহাম্মদপুরে পুলিশের বিশেষ অভিযানে গ্রেপ্তার ১০
মোহাম্মদপুরে পুলিশের বিশেষ অভিযানে গ্রেপ্তার ১০

রাজধানীর মোহাম্মদপুর এলাকায় বিশেষ অভিযান চালিয়ে বিভিন্ন অপরাধে জড়িত ১০ জনকে গ্রেপ্তার করেছে থানা পুলিশ। শুক্রবার (১২ সেপ্টেম্বর) দিনব্যাপী এ Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন