রাজনৈতিক দল হিসেবে জামায়াতে ইসলামীর বাতিল হওয়া নিবন্ধন ফিরে পাওয়ার আপিল দ্রুত শুনানির জন্য আবেদন করা হয়েছে।আজ রবিবার (৪ মে) সকালে দলটির পক্ষে বিচারপতি জুবায়ের রহমান চৌধুরীর নেতৃত্বাধীন ৩ সদস্যের আপিল বিভাগে ব্যারিস্টার এহসান আবদুল্লাহ সিদ্দিকী এই আবেদন করেন।পরে আপিল বিভাগ আগামী মঙ্গলবার (৬ মে) বা বুধবার (৭ মে) আপিলের শুনানির জন্য আসতে বলেন।জামায়াতের আইনজীবী এহসান আব্দুল্লাহ আপিল বিভাগকে বলেন, এ মামলাটির আপিল শুনানি শুরু হলেও হুট করেই তা আবার বন্ধ হয়ে যায়। জামায়াতের নিবন্ধন ইস্যুটি দ্রুত শুনানির প্রয়োজন।গত ৩ ডিসেম্বর এই আপিলের প্রথম দিনের শুনানি হয়। গত ২২ অক্টোবর জামায়াতে ইসলামীর নিবন্ধনের খারিজ হওয়া আপিলটি পুনরুজ্জীবিত করে আদেশ দেন আপিল বিভাগ। এর ফলে নিবন্ধন ও দলীয় প্রতীক দাঁড়িপাল্লা ফিরে পেতে জামায়াতের আইনি লড়াইয়ের পথ খুলে যায়।প্রসঙ্গত, ২০১৩ সালের ১ আগস্ট এক রিট আবেদন নিষ্পত্তি করে জামায়াতে ইসলামীর নিবন্ধন বাতিল ও অবৈধ ঘোষণা করে রায় দেন হাইকোর্ট। এরপর ২০১৮ সালের ৭ ডিসেম্বর জামায়াতে ইসলামীর নিবন্ধন বাতিল করে প্রজ্ঞাপন জারি করে নির্বাচন কমিশন।এইচএ

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
কক্সবাজারের অর্ধশত গ্রাম প্লাবিত, সেন্টমার্টিনে খাবার সংকট
কক্সবাজারের অর্ধশত গ্রাম প্লাবিত, সেন্টমার্টিনে খাবার সংকট

সাগরের বুক জুড়ে ঘনঘটা। নিম্নচাপের প্রভাবে সৃষ্ট সঞ্চালনশীল মেঘমালার প্রলয়ংকরী ছায়া ঘিরে ফেলেছে কক্সবাজার উপকূল। দমকা হাওয়া, টানা ভারী বর্ষণ Read more

মেজর সিনহা হত্যা: হাইকোর্টের রায় ২ জুন
মেজর সিনহা হত্যা: হাইকোর্টের রায় ২ জুন

সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত মেজর সিনহা মো. রাশেদ খান হত্যা মামলার ডেথ রেফারেন্স ও আসামিদের আপিল শুনানি শেষ হয়েছে। এ বিষয়ে আগামী Read more

আমতলীতে স্বেচ্ছাসেবকদের উদ্যোগে আগাছা পরিষ্কার অভিযান
আমতলীতে স্বেচ্ছাসেবকদের উদ্যোগে আগাছা পরিষ্কার অভিযান

সময়ের কণ্ঠস্বরে সংবাদ প্রকাশের পর আমতলীতে 'আমরা আমতলীবাসী' স্বেচ্ছাসেবী সংগঠনসহ একাধিক স্বেচ্ছাসেবী সংগঠনের সহযোগিতায় ফুটপাত দখলে থাকা ঝোপঝাড় পরিষ্কার করা Read more

২০২৬ সালের এসএসসি পরীক্ষার চূড়ান্ত কেন্দ্র তালিকা প্রকাশ
২০২৬ সালের এসএসসি পরীক্ষার চূড়ান্ত কেন্দ্র তালিকা প্রকাশ

২০২৬ সালের মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) পরীক্ষার জন্য মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষাবোর্ড, ঢাকার আওতাধীন চূড়ান্ত কেন্দ্র তালিকা প্রকাশ করা হয়েছে। Read more

তামাকমুক্ত নতুন প্রজন্ম গড়তে ধূমপান নিষিদ্ধ করল মালদ্বীপ
তামাকমুক্ত নতুন প্রজন্ম গড়তে ধূমপান নিষিদ্ধ করল মালদ্বীপ

আগামী ২০০৭ সালের ১ জানুয়ারির পর জন্মগ্রহণ করা সকলের জন্য ধূমপান নিষিদ্ধ করেছে মালদ্বীপ। এই উদ্যোগের লক্ষ্য হলো জনস্বাস্থ্য রক্ষা Read more

পত্রিকা: ‘হাদির মৃত্যুর পর ছড়িয়ে পড়ে সহিংসতা, প্রথম আলো ও ডেইলি স্টার অফিসে হামলা’
পত্রিকা: ‘হাদির মৃত্যুর পর ছড়িয়ে পড়ে সহিংসতা, প্রথম আলো ও ডেইলি স্টার অফিসে হামলা’

আজ শুক্রবার ঢাকা থেকে প্রকাশিত পত্রিকাগুলোর পাতাজুড়ে শরিফ ওসমান বিন হাদির মৃত্যুর খবর এবং এই সংবাদ আসার পর দেশের নানা Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন