প্রায় ১৫ বছর পর বাংলাদেশ ও পাকিস্তানের মধ্যে পররাষ্ট্র সচিব পর্যায়ে পররাষ্ট্র দপ্তর পরামর্শ (এফওসি) বৈঠক আগামীকাল বৃহস্পতিবার (১৭ এপ্রিল) ঢাকায় অনুষ্ঠিত হবে।পররাষ্ট্র মন্ত্রণালয়ের একজন ঊর্ধ্বতন কর্মকর্তা জানান, পাকিস্তানের পররাষ্ট্র সচিব আমনা বালুচ তার দেশের প্রতিনিধিদলের নেতৃত্ব দিতে আজ বুধবার (১৬ এপ্রিল) ঢাকায় আসছেন।রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় অনুষ্ঠিতব্য বৈঠকে বাংলাদেশ পক্ষের নেতৃত্ব দেবেন পররাষ্ট্র সচিব মো. জসিম উদ্দিন।পররাষ্ট্র মন্ত্রণালয়ের ওই কর্মকর্তা বলেন, ‘উভয়পক্ষ দ্বিপাক্ষিক স্বার্থ সংশ্লিষ্ট সব বিষয় নিয়ে আলোচনা করবে বলে আশা করা হচ্ছে। কোনো নির্দিষ্ট এজেন্ডা নির্ধারণ করা না হলেও আলোচনার সময় পারস্পরিক স্বার্থের সব বিষয়ই আলোচনায় আসবে বলে মনে করা হচ্ছে।’ওই কর্মকর্তা বলেন, ‘এত দীর্ঘ বিরতির পর, আগে থেকে বিষয়গুলোকে অগ্রাধিকার দেওয়া কঠিন। তবে ব্যাপক ভিত্তিক আলোচনা হবে।’পাকিস্তানে নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার মো. ইকবাল হুসেন খান এ বৈঠকে যোগদানের জন্য বর্তমানে ঢাকায় রয়েছেন। তিনি বলেন, ইসলামাবাদ ঢাকার সঙ্গে বাণিজ্যিক সম্পর্ক বৃদ্ধিতে বিশেষভাবে আগ্রহী।এইচএ

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
বিজয়নগরে মাদকসহ যুবক গ্রেফতার
বিজয়নগরে মাদকসহ যুবক গ্রেফতার

ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে ৭৪ বোতল মাদকদ্রব্য ও মাদক বিক্রির ৪০ হাজার নগদ টাকাসহ একজনকে গ্রেফতার করেছে পুলিশ।  গ্রেফতারকৃত যুবক সিঙ্গারবিল ইউনিয়নের নলগড়িয়া Read more

নির্বাচনের পরিবেশ সন্তোষজনক, অবাধ-সুষ্ঠুভাবে উপহার দেওয়া সম্ভব: সিইসি
নির্বাচনের পরিবেশ সন্তোষজনক, অবাধ-সুষ্ঠুভাবে উপহার দেওয়া সম্ভব: সিইসি

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের পরিবেশ এখন পর্যন্ত সন্তোষজনক বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন। আজ সোমবার Read more

৯ দফা দাবিতে শায়েস্তাগঞ্জ রেলস্টেশনে মানববন্ধন
৯ দফা দাবিতে শায়েস্তাগঞ্জ রেলস্টেশনে মানববন্ধন

সিলেট-ঢাকা-কক্সবাজার রুটে দুটি স্পেশাল ট্রেন চালুসহ ৯ দফা বাস্তাবায়নের দাবিতে ১ নভেম্বর সিলেট বিভাগে রেলপথ অবরোধ সফল করার লক্ষে মানববন্ধন Read more

ঈদের আগে রেমিট্যান্সে সুবাতাস, ৩ দিনেই এলো ৭৪০০ কো‌টি টাকা
ঈদের আগে রেমিট্যান্সে সুবাতাস, ৩ দিনেই এলো ৭৪০০ কো‌টি টাকা

আগামী শনিবার পবিত্র ঈদুল আজহা। মুসলমানদের অন্যতম ধর্মীয় এই উৎসবকে কেন্দ্র করে পশু কেনাকাটা, পরিবার-পরিজনের খরচ এবং উপহার সামগ্রী নিয়ে Read more

ভারতে আইসিইউতে ভয়াবহ অগ্নিকাণ্ডে ১০ রোগীর মৃত্যু
ভারতে আইসিইউতে ভয়াবহ অগ্নিকাণ্ডে ১০ রোগীর মৃত্যু

ভারতের ওড়িশার কটক শহরের এসসিবি মেডিকেল কলেজ ও হাসপাতালের ট্রমা সেন্টারের আইসিইউতে ভয়াবহ আগুনের ঘটনায় অন্তত ১০ রোগীর মৃত্যু হয়েছে। সোমবার Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন