বরিশালে কৃষকের মাঠে ডায়াবেটিক রোগীর জন্য উদ্ভাবিত ব্রি ধান ১০৫ আবাদে সাফল্য মিলেছে। ভালো ফলন দেখে আশাবাদী কৃষকরা। উপকারী এই ধান আবাদ বাড়াতে কাজ করে যাচ্ছে কৃষি বিভাগ।কৃষকরা জানিয়েছেন বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউট (ব্রী) উদ্ভাবিত ব্রি ধান ১০৫ এই প্রথম বরিশালে কৃষকের মাঠে আবাদ করা হয়েছে। এতে আশানুরূপ ফলন পাওয়ায় খুশি জেলার কৃষকরা।বরিশাল ধান গবেষণা ইনস্টিটিউটের (ব্রী) প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা ড. আশিক ইকবাল খান জানান, ব্রি ধান ১০৫ উৎপাদন বাড়াতে কাজ করে যাচ্ছি। ব্রির সর্বশেষ জাত হলো ব্রি ধান ১০৫। একটি কম গ্লাইসেমিক ইনডেক্স (জিআই) সম্পন্ন ডায়াবেটিক ধান। এর আন্তর্জাতিক ভ্যালু ৫৫ ভাগের কম। তাই ডায়াবেটিস রোগীর জন্য এ ধানের চালের ভাত নিরাপদ। ভাত এ দেশের মানুষের প্রধান খাদ্য। কিন্তু দেশে ডায়াবেটিক রোগীর সংখ্যা উদ্বেগজনক হারে বৃদ্ধি পাচ্ছে। ডায়াবেটিস রোগীর কথা চিন্তা করে ব্রির বিজ্ঞানীরা জাতটি উদ্ভাবন করেছেন। তবে আগামীতে এই বীজ সকল কৃষকের মাঝে ছড়িয়ে দেওয়া হবে বলে জানিয়েছেন।ব্রি ধান ১০৫ ধান চাষ করা কৃষকরা বলেন, দক্ষিণাঞ্চলে ধানটি এই প্রথম কৃষকরা মাঠে আবাদ শুরু করেছে প্রথমবারই ভালো ফলন হবে বলে আশা তাদের।উল্লেখ্য, চলতি বছরের মার্চে চাষের অনুমোদন পায় নতুন উদ্ভাবিত ধানটি। গড় ফলন হেক্টরে ৭ দশমিক ৮ টন। তবে উপযুক্ত পরিচর্যা পেলে অনুকূল পরিবেশে হেক্টর প্রতি ৮ দশমিক ৫ টন পর্যন্ত ফলন দিতে সক্ষম। এর জীবনকাল ১৪৮ দিন।এসআর

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
ভারত-পাকিস্তান ম্যাচে দু’দলের সম্ভাব্য একাদশ
ভারত-পাকিস্তান ম্যাচে দু’দলের সম্ভাব্য একাদশ

এশিয়া কাপের সবচেয়ে প্রতীক্ষিত ম্যাচ আজ। সব অনিশ্চয়তা পেছনে ফেলে একে অপরের মুখোমুখি হতে যাচ্ছে দুই চিরপ্রতিদ্বন্দ্বী ভারত ও পাকিস্তান। Read more

অতিরিক্ত ভাড়া আদায়ের অভিযোগ পেলে তাৎক্ষণিক ব্যবস্থা: চট্টগ্রামের পুলিশ সুপার
অতিরিক্ত ভাড়া আদায়ের অভিযোগ পেলে তাৎক্ষণিক ব্যবস্থা: চট্টগ্রামের পুলিশ সুপার

ঈদকে সামনে রেখে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে ঘরমুখো মানুষের চাপ বাড়তে শুরু করেছে। তবে এখনো বড় ধরনের যানজট বা ভোগান্তি ছাড়াই স্বাভাবিক Read more

ইসরায়েলে রকেট হামলা চালালো হামাস
ইসরায়েলে রকেট হামলা চালালো হামাস

অবরুদ্ধ গাজা পুরোপুরি ধ্বংসে ভয়াবহ মাত্রায় হামলা চালাচ্ছে দখলদার ইসরায়েল। এর মধ্যেও মাঝেমধ্যে গাজা থেকে প্রতিরোধের খবর আসছে। সেই ধারাবাহিকতায় Read more

সিরাজগঞ্জে নবজাতকে হত্যার অভিযোগ মায়ের বিরুদ্ধে
সিরাজগঞ্জে নবজাতকে হত্যার অভিযোগ মায়ের বিরুদ্ধে

জেলার শাহজাদপুর উপজেলার পোরজনা ইউনিয়নে মেয়ে নবজাতক ভূমিষ্ঠ হওয়ায় হত্যার অভিযোগ উঠেছে মায়ের  বিরুদ্ধে।বুধবার (৩১ ডিসেম্বর) সকালে পোরজনা ইউনিয়নের বাচরা Read more

হোসেনপুরে ভিমরুলের কামড়ে ২ সন্তানের জননীর মৃত্যু
হোসেনপুরে ভিমরুলের কামড়ে ২ সন্তানের জননীর মৃত্যু

কিশোরগঞ্জের হোসেনপুরে ভিমরুলের কামড়ে হেপি আক্তার (৪৩) নামে দুই সন্তানের জননীর মৃত্যু হয়েছে। বুধবার (১৭ সেপ্টেম্বর) রাতে শহীদ সৈয়দ নজরুল ইসলাম Read more

‘আম্মু তুমি বাসায় যাও, আমি আসছি’
‘আম্মু তুমি বাসায় যাও, আমি আসছি’

ফুটফুটে শিশু কাজী জয়দিয়া সারা (৭)। যশোর শহরের ষষ্টিতলা  এলাকার নব কিশলয় স্কুলের দ্বিতীয় শ্রেণিতে পড়ে। মঙ্গলবার বেলা সাড়ে ১০ টার Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন