রাজধানী ঢাকা ও এর আশপাশের এলাকায় দুপুরের মধ্যে বজ্রবৃষ্টি হতে পারে বলে পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর।রবিবার (৪ মে) সকাল ৭টা থেকে পরবর্তী ৬ ঘণ্টার জন্য দেওয়া পূর্বাভাসে এ তথ্য জানানো হয়েছে।পূর্বাভাসে বলা হয়, এ সময়ের মধ্যে ঢাকা ও এর পার্শ্ববর্তী এলাকার আকাশ অস্থায়ীভাবে আংশিক মেঘলা থাকতে পারে। সেই সঙ্গে বজ্রসহ বৃষ্টি ঝরতে পারে। পাশাপাশি দক্ষিণ/দক্ষিণ-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ১০ থেকে ১৫ কিলোমিটাার বেগে বাতাস বয়ে যেতে পারে। এ ছাড়া দিনের তাপমাত্রা সাধারণত অপরিবর্তিত থাকতে পারে।এদিকে শনিবার (৩ মে) সন্ধ্যা ৬টা থেকে পরবর্তী ১২০ ঘণ্টার পূর্বাভাসে বলা হয়েছে, দেশের বেশ কিছু জায়গায় টানা পাঁচ দিন বজ্রবৃষ্টির সম্ভাবনা রয়েছে। লঘুচাপের বর্ধিতাংশ বাংলাদেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চল হয়ে পশ্চিমবঙ্গ থেকে উত্তর বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে। এ অবস্থায় শনিবার সন্ধ্যা ৬টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় রংপুর ও রাজশাহী বিভাগের কিছু কিছু জায়গায় এবং ঢাকা, ময়মনসিংহ, খুলনা, বরিশাল, সিলেট ও চট্টগ্রাম বিভাগের দু-এক জায়গায় বজ্রসহ বৃষ্টি হতে পারে।এতে বলা হয়, রবিবার (৪ মে) সন্ধ্যা ৬টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় রংপুর, রাজশাহী, ঢাকা, ময়মনসিংহ, খুলনা, বরিশাল, সিলেট ও চট্টগ্রাম বিভাগের দু-এক জায়গায় বজ্রসহ বৃষ্টি হতে পারে। সারা দেশে দিন এবং রাতের তাপামাত্রা অপরিবর্তিত থাকতে পারে। এ ছাড়া সোমবার (৫ মে) সন্ধ্যা ৬টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় রংপুর, রাজশাহী, ঢাকা, ময়মনসিংহ, খুলনা, বরিশাল, সিলেট ও চট্টগ্রাম বিভাগের দু-এক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ বিদ্যুৎ চমকানো অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে।মঙ্গলবারের (৬ মে) পূর্বাভাসে বলা হয়, এদিন সন্ধ্যা ৬টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় ঢাকা, ময়মনসিংহ ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় এবং রংপুর, রাজশাহী, খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের দু-এক জায়গায় বজ্রসহ বৃষ্টি হতে পারে। এ ছাড়া বুধবার (৭ মে) সন্ধ্যা ৬টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় রংপুর, ঢাকা, ময়মনসিংহ ও সিলেট বিভাগের দু-এক জায়গায় বজ্রসহ বৃষ্টি হতে পারে। এ সময়ে সারা দেশে দিন এবং রাতের তাপামাত্রা সামান্য বৃদ্ধি পেতে পারে।এইচএ

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
আজ সেই ‘৫ সেপ্টেম্বর’
আজ সেই ‘৫ সেপ্টেম্বর’

বলিউডের কালজয়ী সিনেমা ‘থ্রি ইডিয়টস’। রাজকুমার হিরানী পরিচালিত সিনেমাটি মুক্তি পেয়েছিল ২০০৯ সালে। এরই মধ্যে অনেক সিনেমা এসেছে। তবে এই Read more

ইসরাইলের বিমানবন্দরে পাল্টা ক্ষেপণাস্ত্র হামলা হুতিদের
ইসরাইলের বিমানবন্দরে পাল্টা ক্ষেপণাস্ত্র হামলা হুতিদের

যুক্তরাষ্ট্রের বাহিনীর বিমান হামলার জবাবে ইসরায়েলের প্রধান বিমানবন্দরকে লক্ষ্য করে পাল্টা ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইয়েমেনের হুতি বিদ্রোহীরা। শুক্রবার (১৯ এপ্রিল) Read more

বড়াল নদী রক্ষায় স্মারকলিপি দিল বাপা বাঘা শাখা
বড়াল নদী রক্ষায় স্মারকলিপি দিল বাপা বাঘা শাখা

বড়াল নদীর দখল, দূষণ ও অবৈধ স্থাপনা অপসারণসহ পূর্ণাঙ্গ রক্ষণাবেক্ষণের দাবিতে রাজশাহীর বাঘায় স্মারকলিপি দিয়েছে বাংলাদেশ পরিবেশ আন্দোলন (বাপা) বাঘা Read more

৫৩ বছর পর আজ চন্দ্রাভিযানে যাচ্ছেন ৪ নভোচারী
৫৩ বছর পর আজ চন্দ্রাভিযানে যাচ্ছেন ৪ নভোচারী

দীর্ঘ ৫৩ বছর পর আজ চাঁদের উদ্দেশে যাত্রা শুরু করতে যাচ্ছেন ৪ নভোচারী। ১৯৭২ সালের পর এটিই হবে মানুষের প্রথম Read more

ছাত্রদলকে ধন্যবাদ দিলেন সারজিস আলম
ছাত্রদলকে ধন্যবাদ দিলেন সারজিস আলম

ছাত্রদলের পূর্বঘোষিত কর্মসূচি শহীদ মিনার থেকে সরিয়ে শাহবাগ মোড়ে করার সিদ্ধান্ত নেওয়ায় ধন্যবাদ জানিয়েছে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) উত্তরাঞ্চলের মুখ্য Read more

উখিয়ায় ইয়াবা দিয়ে স্কুল শিক্ষককে ফাঁসানোর অভিযোগ
উখিয়ায় ইয়াবা দিয়ে স্কুল শিক্ষককে ফাঁসানোর অভিযোগ

এনজিও পরিচালিত স্কুলে শিক্ষকতা থেকে আসা স্বল্প বেতনের আয়ে কোনো রকমে চলে উখিয়ার বালুখালীর বাসিন্দা আব্দু রশিদের সংসার। স্থানীয়দের কাছে Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন