ফরিদপুরের আলফাডাঙ্গায় নিখোঁজের তিন দিন পর তুহিন শেখ (১৪) নামে এক নির্মাণ শ্রমিকের অর্ধগলিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।রবিবার (০৪ মে) সকালে মরদেহটি ময়নাতদন্তের জন্য ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়।এরআগে শনিবার রাতে উপজেলার পাঁচুড়িয়া ইউনিয়নের চর ভাটপাড়া গ্রামের আজিবর মেম্বারের আখ ক্ষেত থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। ওইদিন সন্ধ্যার দিকে ছেলের মরদেহ পড়ে থাকতে দেখেন তার বাবা আরব আলী। পরে পুলিশে খবর দেওয়া হয়। তুহিন শেখ ওই একই এলাকার মো. আরব আলী শেখের ছেলে। সে নির্মাণ শ্রমিকের সহযোগী হিসেবে কাজ করতেন।পরিবার ও স্থানীয় সূত্রে জানা গেছে, গত বৃহস্পতিবার (১ মে) সকালে ভাটপাড়া গ্রামের শহিদ মোল্যার বাড়িতে কাজ করতে বের হয় তুহিন শেখ। সন্ধ্যায় বাড়ি না ফিরলে খোঁজ নিয়ে জানতে পারে ১ মে শ্রমিক দিবস উপলক্ষে কাজ বন্ধ ছিলো। পরে বিভিন্ন জায়গায় খোঁজাখুঁজি করে পরিবারের সদস্যরা। নিখোঁজের পর থেকেই আত্মীয় স্বজনসহ তার পরিবারের সদস্যরা বিভিন্নস্থানে খোঁজাখুঁজি অব্যাহত রাখে। গ্রামের একজন জানায় বৃহস্পতিবার দুপুরে মাঠ থেকে ফেরার পথে তুহিনকে গ্রামটির আজিবর মেম্বারের আখ ক্ষেতের পাশে দাঁড়িয়ে থাকতে দেখেছে। এমন তথ্যের ভিত্তিতে তুহিনের পিতা আরব আলী শেখ শনিবার সন্ধ্যার দিকে ওই আখ ক্ষেতে তাকে খুঁজতে যায়। ক্ষেতের পাশে গেলেই উৎকট গন্ধ পেয়ে ক্ষেতের মধ্যে খোঁজাখুঁজির এক পর্যায়ে আখ ক্ষেতের আইলে একটি ছোট্ট জিকা গাছের নিকট গলায় গামছা দিয়ে ফাঁস দেয়া মরদেহটি দেখতে পায় নিহতের পিতা আরব আলী শেখ। এ সময় তার চিৎকারে এলাকার লোক এসে পুলিশকে খবর দেয়। রাতেই ঘটনাস্থলে পৌঁছে মৃতদেহটি উদ্ধার করে পুলিশ।আলফাডাঙ্গা থানা অফিসার ইনচার্জ (ওসি) হারুন আর রশিদ বলেন, শনিবার রাত আটটার দিকে খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে অর্ধগলিত অবস্থায় মরদেহটি উদ্ধার করি। প্রাথমিকভাবে শরীরে তেমন কোন আঘাতের চিহ্ন পাওয়া যায়নি। মরদেহটি ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। ময়না তদন্তের রিপোর্ট পাওয়ার পর মৃত্যুর আসল কারণ জানা যাবে।এআই

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
অবৈধ দখলদারদের নিয়ন্ত্রণে জিরানি বাজার মহাসড়ক
অবৈধ দখলদারদের নিয়ন্ত্রণে জিরানি বাজার মহাসড়ক

গাজীপুরের কাশিমপুরে জিরানি বাজার এলাকার ফুটপাত ও ফুটওভার ব্রিজ এখন অবৈধ দখলদারদের নিয়ন্ত্রণে। ফুটপাতের জায়গা দখল করে বিভিন্ন দোকানের অংশ Read more

হাদি হত্যার বিচার না হওয়া পর্যন্ত রাজপথে থাকার ঘোষণা ইনকিলাব মঞ্চের
হাদি হত্যার বিচার না হওয়া পর্যন্ত রাজপথে থাকার ঘোষণা ইনকিলাব মঞ্চের

ইনকিলাব মঞ্চের মুখপাত্র শহীদ শরিফ ওসমান হাদি হত্যার বিচারের দাবিতে রাজধানীর শাহবাগ মোড় অবরোধ করেছে তার সংগঠন। শুক্রবার (২৬ ডিসেম্বর) দুপুর Read more

সহকর্মীদের ‘মানব আবর্জনা’ মন্তব্য করে বিতর্কে জাপানের মেয়র
সহকর্মীদের ‘মানব আবর্জনা’ মন্তব্য করে বিতর্কে জাপানের মেয়র

জাপানের রাজনৈতিক অঙ্গনে বিরল এক ঘটনায় ক্ষমা চাইতে হয়েছে ইয়োকোহামার মেয়র তাকেহারু ইয়ামানাকাকে। সহকর্মীদের ‘মানব আবর্জনা’বলে মন্তব্য করে বিতর্কে জড়িয়েছেন Read more

ফুলবাড়ীতে ৭৫ কেজি গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেপ্তার
ফুলবাড়ীতে ৭৫ কেজি গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

কুড়িগ্রামের ফুলবাড়ীতে থানা পুলিশ মাদক বিরোধী বিশেষ অভিযান চালিয়ে ৭৫ কেজি গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে। এ সময় মাদক Read more

লুট হওয়া অস্ত্র উদ্ধারে পুরস্কার ঘোষণা স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের
লুট হওয়া অস্ত্র উদ্ধারে পুরস্কার ঘোষণা স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের

গত বছরের ৫ আগস্টের পর থানা থেকে লুট হওয়া অস্ত্র উদ্ধারে পুরস্কার ঘোষণা করেছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। সোমবার (২৫ আগস্ট) আইনশৃঙ্খলা-সংক্রান্ত কোর Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন