ভারতের বাংলা নিউজ চ্যানেল ‘আজতক বাংলা’ বাংলাদেশের পুলিশের একটি ছবি বিকৃতভাবে উপস্থাপন করে বিভ্রান্তিকর তথ্য ছড়িয়েছে। শনিবার (০৩ মে) প্রকাশিত একটি ভিডিও প্রতিবেদনে দাবি করা হয়, নোবেলজয়ী ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে হ্যান্ডশেক করা ব্যক্তিরা সেনা কর্মকর্তা, যারা বাংলাদেশের সেনাবাহিনীর সদস্য নন এবং তাদের পোশাক দেখে ‘পাকিস্তানি সেনা’ বলেও সন্দেহ প্রকাশ করা হয়।ভিডিওতে উপস্থাপক দাবি করেন, “তবে পোশাক দেখে মনে হচ্ছে না তারা কেউ বাংলাদেশের সেনা। কেননা বাংলাদেশের সেনার পোশাক এইরকম নয়।..  এরা কি তাহলে অন্য কোনো দেশের সেনা আধিকারিক? তাহলে বাংলাদেশে কী করছেন? এরা কি পাকিস্তানি সেনা আধিকারিক?”তবে তথ্য যাচাইকারী (ফ্যাক্ট চেকার) প্রতিষ্ঠান রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা গেছে, এই দাবির কোনো ভিত্তি নেই। ছবিটি গত ২৯ এপ্রিল পুলিশ সপ্তাহ-২০২৫ এর উদ্বোধনী অনুষ্ঠানের সময় তোলা, যেখানে ড. ইউনূস পুলিশের সদস্যদের পদক প্রদান করেন।এ বিষয়ে অনুসন্ধানে ইন্ডাস্ট্রিয়াল পুলিশের ফেসবুক পেজ ও ওয়েবসাইটে গত ২৯ এপ্রিল প্রকাশিত একই ছবি পাওয়া যায়। জানা যায়, এটি ‘পুলিশ সপ্তাহ-২০২৫’ এর উদ্বোধন ও পদক অনুষ্ঠানের ছবি। সে সময় অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের কাছ থেকে বাংলাদেশ পুলিশ পদক (বিপিএম-সেবা) গ্রহণ করেন ইন্ডাস্ট্রিয়াল পুলিশ এর অ্যাডিশনাল আইজিপি জনাব মোঃ ছিবগাত উল্লাহ, পিপিএম।পরবর্তী অনুসন্ধানে বাংলাদেশ পুলিশের ফেসবুক পেজে একইদিনের একাধিক ছবিতেও একই পোশাকে পুলিশ কর্মকর্তাদের দেখা যায়। এমনকি পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) বাহারুল আলমকেও একই পোশাকে ড. ইউনূসের পাশে দাঁড়িয়ে থাকতে দেখা যায়।এ বিষয়ে আরো জানতে পুলিশ সদর দপ্তরে যোগাযোগ করা হলে এআইজি (মিডিয়া) এনামুল হক সাগর জানান, এখানে সকলেই বাংলাদেশ পুলিশের সদস্য। এটা আমাদের ceremonial dress যা সামার টিউনিক নামে পরিচিত। পুলিশ সপ্তাহে আমরা ceremonial dress পড়ে থাকি। অর্থাৎ, ড. ইউনূস যাদের সাথে এখানে হ্যান্ডশেক করছেন, তারা সকলেই বাংলাদেশ পুলিশের বিভিন্ন শাখার কর্মকর্তা। সুতরাং, বাংলাদেশ পুলিশের কর্মকর্তাদের সঙ্গে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের হ্যান্ডশেক করা ছবিকে পাকিস্তানি সেনাবাহিনীর সাথে ড. ইউনূসের হ্যান্ডশেকের ছবি বলে দাবি করছে ভারতীয় মিডিয়া; যা বিভ্রান্তিকর। সূত্র: রিউমর স্ক্যানারএসকে/আরআই

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
সুদানে নামাজের সময় দারফুরে মসজিদে ড্রোন হামলা, নিহত ৭৮
সুদানে নামাজের সময় দারফুরে মসজিদে ড্রোন হামলা, নিহত ৭৮

আফ্রিকার দেশ সুদানের দারফুর অঞ্চলের এল-ফাশির শহরে এক মসজিদে ভয়াবহ ড্রোন হামলায় কমপক্ষে ৭৮ জন নিহত হয়েছেন। এ ঘটনায় গুরুতর Read more

সিংড়ায় বাস চাপায় নিহত ২
সিংড়ায় বাস চাপায় নিহত ২

নাটোরের সিংড়ায় সড়ক দুর্ঘটনায় দুইজন নিহত হয়েছে। শনিবার (২৩ আগস্ট) দিবাগত রাত আনুমানিক সাড়ে ১২টার দিকে নাটোর-বগুড়া মহাসড়কের খেজুরতলা নামক Read more

ইশরাককে শপথ না পড়াতে রিটের আদেশ বৃহস্পতিবার
ইশরাককে শপথ না পড়াতে রিটের আদেশ বৃহস্পতিবার

ইশরাক হোসেনকে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) মেয়র হিসেবে শপথ না পড়ানোর নির্দেশনা চেয়ে করা রিটের শুনানি আজও হয়েছে। আগামীকাল Read more

সরকারি টাকা আত্মসাৎ করে লাপাত্তা ইউপি সচিব
সরকারি টাকা আত্মসাৎ করে লাপাত্তা ইউপি সচিব

চট্টগ্রামের সাতকানিয়া উপজেলার বাজালিয়া ইউনিয়ন পরিষদের প্রশাসনিক কর্মকর্তা (সচিব) মনছুর আলমের বিরুদ্ধে সরকারি অর্থ আত্মসাৎ ও বিধিবহির্ভূতভাবে ব্যাংক লেনদেনের গুরুতর Read more

‘বুড়ো’ নাসিরের উইলোতে জয়ে ফিরল ঢাকা
‘বুড়ো’ নাসিরের উইলোতে জয়ে ফিরল ঢাকা

বাংলাদেশ প্রিমিয়ার লিগে অবশেষে হারের বৃত্ত থেকে মুক্তি পেয়েছে ঢাকা ক্যাপিটালস। টুর্নামেন্টের প্রথম ম্যাচে জয়ের পর টানা তিন হার দেখতে Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন