খাগড়াছড়িতে দুইজন চাঁদাবাজকে আটক করা হয়েছে। বুধবার (২৮ মে) রাতে ২০ ফিল্ড রেজিমেন্ট আর্টিলারির সিন্দুকছড়ি আর্মি ক্যাম্প হতে ক্যাপ্টেন মো. শাইয়েন কাদিরের নেতৃত্বে একটি পেট্রোল দল জেলার জালিয়াপাড়া বাজার থেকে সরাসরি চাঁদা উত্তোলন করার সময় দুইজন চাঁদাবাজকে আটক করা হয়।আটককৃতরা হলেন- গুইমারা উপজেলার হাফছড়ি ইউপির মো. খলিলুর রহমান (৪৭) ও একই ইউপির মো. আবু সায়েদ (৪৫)।এ সময় আটককৃতদের কাছ থেকে চাঁদা আদায়ের অবৈধ রশিদ জব্দ করা হয়। এবং উপস্থিত এলাকার সাধারণ জনগণ ও ট্রাক চালকদের থেকে অসংখ্য অভিযোগ পাওয়া যায় এই চাঁদাবাজদের বিরুদ্ধে।পরবর্তীতে আটককৃতদের গুইমারা থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়। এ বিষয়ে পেট্রোল কমান্ডার ক্যাপ্টেন মো. শাইয়েন কাদির জানান, চাঁদাবাজদের বিরুদ্ধে আমাদের এই অভিযান চলমান থাকবে। সাধারণ মানুষের এই ভোগান্তি রোধে পাশে থাকবে বাংলাদেশ সেনাবাহিনী।এআই

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
এনসিপি নেতাদের মাথা খারাপ হয়ে গেছে: ফারুক
এনসিপি নেতাদের মাথা খারাপ হয়ে গেছে: ফারুক

বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা জয়নুল আবদিন ফারুক বলেছেন, জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) নিবন্ধনের জন্য ৮০০ পাতা নির্বাচন কমিশনে জমা দিয়েছে। তারপরেও Read more

চুয়াডাঙ্গায় ফুয়েল কার্ডে দেওয়া হবে জ্বালানি তেল
চুয়াডাঙ্গায় ফুয়েল কার্ডে দেওয়া হবে জ্বালানি তেল

চুয়াডাঙ্গা জেলায় জ্বালানি তেলের সরবরাহ ও বিপণন স্বাভাবিক রাখতে ‘ফুয়েল কার্ড’ চালুর সিদ্ধান্ত নিয়েছে জেলা প্রশাসন।রবিবার (২৯ মার্চ) দুপুরে জ্বালানি Read more

দল অনুগত প্রশাসন দিয়ে সুষ্ঠু নির্বাচন সম্ভব নয়: রিজভী
দল অনুগত প্রশাসন দিয়ে সুষ্ঠু নির্বাচন সম্ভব নয়: রিজভী

প্রশাসনের গুরুত্বপূর্ণ পদে একটি ধর্মভিত্তিক দলের অনুগতদের বসানো হচ্ছে বলে অভিযোগ তুলে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, Read more

বরিশালে চোর চক্রের দুই সদস্য গ্রেফতার
বরিশালে চোর চক্রের দুই সদস্য গ্রেফতার

বরিশাল নগরীতে ব্যাটারিচালিত একটি অটো গাড়ি চুরির ঘটনায় আন্তঃজেলা চোরচক্রের দুই সক্রিয় সদস্যকে গ্রেফতার করেছে কোতোয়ালী মডেল থানা পুলিশ। অভিযানে Read more

কুয়াকাটায় সরকারি গাছ কাটার অভিযোগে ৪ জনের বিরুদ্ধে মামলা
কুয়াকাটায় সরকারি গাছ কাটার অভিযোগে ৪ জনের বিরুদ্ধে মামলা

পটুয়াখালীর কুয়াকাটায় সরকারি খাস জমি থেকে একটি রেইন্ট্রি গাছ কেটে নিয়ে যাওয়ার অভিযোগে শ্রমিকদল নেতাসহ চারজনের বিরুদ্ধে চুরির মামলা দায়ের Read more

নেপালের অন্তর্বর্তী প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিলেন সুশীলা কার্কি
নেপালের অন্তর্বর্তী প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিলেন সুশীলা কার্কি

প্রাক্তন প্রধান বিচারপতি সুশীলা কার্কি নেপালের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধানমন্ত্রী হিসেবে শপথ গ্রহণ করেছেন। প্রেসিডেন্ট রাম চন্দ্র পাউডেল শুক্রবার (১২ সেপ্টেম্বর) Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন