দীর্ঘদিনের চিকিৎসা বঞ্চনার প্রতিবাদে পঞ্চগড়ের দেবীগঞ্জে চীনের অনুদানে প্রস্তাবিত একটি হাজার শয্যার হাসপাতাল স্থাপনের দাবি তুলেছেন স্থানীয়রা। শনিবার (৩ মে) দুপুরে পৌরসদরের বিজয় চত্বরে আয়োজিত এক মানববন্ধনে হাজারো মানুষ এই দাবিতে সরব হন।বাংলাদেশ-চীন কূটনৈতিক সম্পর্কের ৫০ বছর পূর্তিতে চীন সরকার বাংলাদেশে ১ হাজার শয্যার ৩টি আধুনিক হাসপাতাল নির্মাণের ঘোষণা দিয়েছে। এই সুযোগে দেবীগঞ্জে একটি হাসপাতাল স্থাপনকে সময়োপযোগী দাবি বলে মনে করেন এলাকাবাসী। তাদের মতে, এই অঞ্চলের লাখো মানুষ আজও চিকিৎসার জন্য দূরবর্তী রংপুরে ছুটতে বাধ্য হন, যেখানে পৌঁছাতে সময় লাগে অনেক এবং ঝুঁকিও থাকে বেশি।মানববন্ধনে বক্তব্য রাখেন বিভিন্ন রাজনৈতিক দলের স্থানীয় নেতৃবৃন্দ, সুশীল সমাজের প্রতিনিধি ও পেশাজীবীরা। তারা জানান, সৈয়দপুর বিমানবন্দরের নিকটবর্তী হওয়া, পর্যাপ্ত খালি জমি এবং দীর্ঘদিনের অবহেলার বাস্তবতা বিবেচনায় নিয়ে চীনের উপহারের একটি হাসপাতাল দেবীগঞ্জেই স্থাপন করা উচিত।বক্তারা আরও বলেন, পঞ্চগড়ে এখনো কোনো মেডিক্যাল কলেজ কিংবা বড় সরকারি হাসপাতাল নেই। অথচ রংপুর, দিনাজপুর ও নীলফামারীতে ইতোমধ্যে মেডিক্যাল কলেজ চালু রয়েছে। এতে পঞ্চগড়ের মানুষের প্রতি দীর্ঘদিনের বৈষম্য আরও প্রকট হয়ে উঠেছে।মানববন্ধনে বক্তারা প্রধান উপদেষ্টার দৃষ্টি আকর্ষণ করে বলেন, দেশের উত্তরাঞ্চলের স্বাস্থ্যসেবায় ভারসাম্য আনতে হলে এবার পঞ্চগড়ের প্রতি নজর দেওয়া জরুরি। আর সেই পদক্ষেপ হতে পারে দেবীগঞ্জে একটি পূর্ণাঙ্গ হাসপাতাল স্থাপন।এসআর

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
ভালুকায় নির্ধারিত স্টপেজ ফাঁকা, সড়কেই বাস থামায় বাড়ছে ঝুঁকি
ভালুকায় নির্ধারিত স্টপেজ ফাঁকা, সড়কেই বাস থামায় বাড়ছে ঝুঁকি

ময়মনসিংহের ভালুকা উপজেলায় নির্ধারিত বাসস্ট্যান্ড কার্যকর না থাকায় মহাসড়কেই চলছে যাত্রী ওঠানামা। এতে প্রতিনিয়ত তীব্র যানজট সৃষ্টি হচ্ছে, পাশাপাশি বাড়ছে Read more

কবি ফকির আব্দুল খালেকের মৃত্যুতে ভাঙ্গুড়ায় শোকের ছায়া
কবি ফকির আব্দুল খালেকের মৃত্যুতে ভাঙ্গুড়ায় শোকের ছায়া

পাবনার ভাঙ্গুড়া উপজেলা কবি সংসদের আহবায়ক অসাধারণ মেধাবী কবি ফকির আব্দুল খালেক (৭৮) মারা গেছেন। রবিবার (০১ জুন) রাত ১১টার দিকে Read more

টঙ্গীতে প্রতিবন্ধী নারী হত্যা: মূল আসামি গ্রেফতার
টঙ্গীতে প্রতিবন্ধী নারী হত্যা: মূল আসামি গ্রেফতার

গাজীপুরের টঙ্গীতে শ্রবন ও বাক প্রতিবন্ধী নারী হত্যা মামলার মূল রহস্য উদঘাটন ও মূল আসামীকে গ্রেফতার করেছে গাজীপুর জেলা পিবিআই।সোমবার Read more

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে প্রাইভেট কার খাদে, আহত ৫
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে প্রাইভেট কার খাদে, আহত ৫

ঢাকা–চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লার চান্দিনা উপজেলার কোরছাপ এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে একটি প্রাইভেট কার মহাসড়কের পাশের খাদে পড়ে গেছে। এতে একই পরিবারের Read more

লোহাগাড়ায় চাহিদার চেয়ে বেশি প্রস্তুত কোরবানির পশু
লোহাগাড়ায় চাহিদার চেয়ে বেশি প্রস্তুত কোরবানির পশু

চট্টগ্রামের লোহাগাড়ায় কোরবানির ঈদে চাহিদার চেয়ে অন্তত দুই হাজার পশু বেশি প্রস্তুত রয়েছে। আসন্ন ঈদুল আযহা ঘনিয়ে আসার সঙ্গে সঙ্গে Read more

১৬ বছর পর জুনিয়র বৃত্তি পরীক্ষা শুরু আজ, মানতে হবে যেসব নির্দেশনা
১৬ বছর পর জুনিয়র বৃত্তি পরীক্ষা শুরু আজ, মানতে হবে যেসব নির্দেশনা

দীর্ঘ ১৬ বছর পর অষ্টম শ্রেণির শিক্ষার্থীদের জন্য আবারও শুরু হলো জুনিয়র বৃত্তি পরীক্ষা। রোববার (২৮ ডিসেম্বর) সকাল ১০টা থেকে Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন